ঝিনাইদহে ভুট্টায় বাম্পার ফলনের আশায় চাষিরা
ঝিনাইদহের প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার ভুট্টা চাষিরা এ বছর ভুট্টার বাম্পার ফলন আশা করছে। কৃষি বিভাগ সুত্রে জানা যায়, গত বছর আবাদ হয়েছিলো ৩৬২০ হেক্টর জমিতে । চলতি বছরে ৩৭২৫ হেক্টর জমিতে ,যা গত বছরের তুলনায় এ বছর বেশী আবাদ
হয়েছে।
বড়বাড়ি গ্রামের ভুট্টা চাষি আব্দুল্লাহ জানান, এবছর তিনি ৩ একর জমিতে ভুট্টা আবাদ করেছে । আবহাওয়া অনুকুলে ও কৃষি বিভাগের পরামর্শে করাই এ বছর বাম্পর ফলন আশা করছে।
উপসহকারি কৃষিকর্মকর্তা মেসবা আহমেদ জানান কৃষকরা কৃষি বিভাগের নিয়োম অনুয়াায়ী আবাদ করার কারনে এবার ভোট্টার আবাদ ভালো হয়েছে।
আগামীতে ঝিনাইদহ জেলার কৃষকরা ভুট্টা চাষে আরো উৎসাহিত হবে। কারন ভোট্টা চাষে ব্যাপক লাভ।কাচা ভুট্টা বিঘা প্রতি ৬০ থেকে ৭০ মন আবার কোন কোন জমিতে ৮০মন ভুট্টা উৎপাদন হয়ে থকে। ভুট্টা চাষে খরচ কম যারকারনে কৃষকরা এই চাষে ঝুকছে। গত বছরের চেয়ে ভুট্টার দাম এবৎসর অনেক বেশি। বিগত আর্থ বছরের ভোট্টার উৎপাদন লক্ষ করলে বোঝা যাবে কৃষক ও কৃষি বিভাগের ভোট্টা চাষের সফলতা।

