কোয়েল পালনে লতিফা বেগমের দিন বদল

নাটোর প্রতিনিধি:

কোয়েল পালনে লতিফা বেগমের দিন বদল হয়েছে। তিনি নাটোর জেলার লালপুরের বাসিন্দা। কোয়েল পাখি পালন করে অভাবের সংসারে এনেছেন সচ্ছলতা। কোয়েল পালন করে আজ তিনি নিজের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছেন।

পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার পাশাপাশি পড়াশুনা করাচ্ছেন ছেলেমেয়েদের। তার এই সফলতা দেখে অনেকেই আগ্রহী হয়েছেন কোয়েল পালনে। কোয়েল পালন বিষয়ে অনেকেই তার কাছে নিচ্ছেন বিভিন্ন পরামর্শ।

কোয়েল পালনের শুরুতেই মুসলিম এইড নামের একটি সংস্থা থেকে ঋণ নেন তিনি। আর ঋণের এই টাকা নিয়ে গড়ে তোলেন কোয়েলের খামার। প্রথমে তার এই কোয়েলের খামারে ১০০০ কোয়েল পাখি নিয়ে আসেন। সেখান থেকেই শুরু হয় তা যাত্রা। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

ধীরে ধীরে তার এই কোয়েলের খামারের পরিধি বাড়াতে থাকেন। কোয়েল ডিম দিতে শুরু করলে সেই ডিম বিক্রি করে দিতে থাকেন ঋণ নেওয়া টাকার কিস্তি। পরবর্তীতে আবার ঋণ নিয়ে আরও ১০০০ কোয়েলের বাচ্চা কিনে নেন তিনি। এরপর দেখা পান সাফল্যের।

এখন প্রায় ২ হাজার টাকারও বেশি পরিমাণ ডিম প্রতিদিন বিক্রি করছেন তিনি। এই ডিম বিক্রির টাকা দিয়েই পরিশোধ করছেন ঋণের নেওয়া টাকা। এভাবেই এগিয়ে যাচ্ছে তার স্বপ্নের এই কোয়েলের খামার।

বর্তমানে লতিফা বেগমের সংসারে এখন তার আর কোন অভাব নেই। নিজের সংসারের সব চাহিদা মেটানোর পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ চালাচ্ছেন তিনি। লতিফা বেগম এখন গ্রামের দারিদ্র নারীদের অনুপ্রেরনা যোগাচ্ছেন। তার কাছ থেকে অনেকেই পরামর্শ নিচ্ছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: