কীটনাশকমুক্ত সবজি উৎপাদন করে সাফল্য মেহেদি

নিউজ ডেস্কঃ

কীটনাশকমুক্ত সবজি উৎপাদন করে সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের কৃষক মেহেদী আহসানউল্লাহ। মাঠ থেকেই টাটকা সবজি বিক্রি করেন পাইকারদের কাছে।

নিরাপদ সবজির গ্রাম হিসেবে পরিচিত সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের খড়িবাড়ি গ্রাম। এই গ্রামের কৃষক মেহেদী আহসানউল্লাহ কীটনাশকমুক্ত সবজি উৎপাদন করে এলাকায় সাড়া জাগিয়েছেন। নিরাপদ সবজি উৎপাদন করায় জাতীয়ভাবে পুরস্কারও পেয়েছেন তিনি।

কৃষক মেহেদী আহসান উল্লাহ চৌধুরি বলেন, ‘দেশের চাহিদা মিটিয়ে প্রতিদিন এখান থেকে ১০-১২ ট্রাক সবজি বিদেশে রফতানি করা হয়। সরকার যদি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে এই এলাকার কৃষকসহ সারা দেশের কৃষক উপকৃত হবেন।’

তার সফলতা দেখে এলাকার অনেকেই ঝুঁকছে সবজি চাষে। এখানকার উৎপাদিত করলা, বেগুন, চিচিংগা, লাউসহ বিভিন্ন সবজির ব্যাপক চাহিদা থাকায় দূর দূরান্ত থেকে মাঠ থেকেই সংগ্রহ করছেন পাইকাররা। আর এ সবজি বিদেশেও রপ্তানি করা হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় এবার সাত হাজার হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: