বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পভুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ “বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহ অঞ্চলের প্রকল্পভুক্ত কর্মকর্তাদের পিপিআর, আর্থিক ব্যবস্থাপনা, চাকুরীবিধি, ভ্যাট ও আয়করের উপর কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ এপ্রিল ২০২১) সকাল ৯ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহের প্রশিক্ষণ হল রুমে এটি অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মাজেদ, ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।

এসময় কর্মকর্তাদের সাথে পিপিআর, আর্থিক ব্যবস্থাপনা, চাকুরীবিধি, ভ্যাট ও আয়করের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

