কুড়িগ্রামে কৃষি খাস জমিতে নারী কৃষকদের প্রবেশাধিকার বৃদ্ধি করণে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম :
কুড়িগ্রামে কৃষি খাস জমিতে নারী কৃষকদের প্রবেশাধিকার বৃদ্ধি করণে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জীবিকা ও অক্সফ্যাম এর উদ্যোগে স্থানীয় উন্নয়ন সংস্থা জীবিকা হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এক আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাাফিজার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জীবিকার পরিচালক মানিক চৌধুরী, প্রকল্প কর্মকর্তা পাপন সরকার, আরডিআরএস এর প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম সহ বিভিন্ন নারী কৃষক সংগঠনের নেত্রীরা।
বক্তারা বলেন, ১৯৯৮ সালের কৃষি খাস জমি ব্যবস্থপনা ও বন্দোবস্ত নীতিমালায় বলা আছে সক্ষম পুত্র সহ বিধবা বা স্বামী পরিত্যাক্ত পরিবার খাস জমি পাওয়ার অধিকারের কথা। অর্থাৎ নাবালক পুত্র বা কন্য সন্তানের মাতা হিসেবে কোন নারী খাস জমি পাবেন না। তাই এ নীতিমালায় সক্ষম পুত্রসহ বিষয়টি বাদদেয়ার জন্য নারী কৃষকরা দাবী জানান।

