হাবিপ্রবিতে দিন ব্যাপী ফ্রি গবাদি পশুর চিকিৎসা সেবা ও টিকা দান কর্মসূচী
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স অনুষদের উদ্যোগে বাংলাদেশ সোসাইটি ফর লাইভস্টক ওয়েলফেয়ার এন্ড রিসার্চ ও বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন,হাবিপ্রবি এর সহযোগিতায় গবাদি পশুর রোগ প্রতিরোধ ও জনসচেতনা বৃদ্ধির লক্ষে মহাদেবপুর সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে গবাদি পশুর ফ্রি চিকিৎসা সেবা ও টিকা দান কর্মসূচী আয়োজন করা হয় । উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ হারুন উর রশিদ , ড. এম এ গাফফার, ড. তাহেরা ইয়াসমিন, ড. মোঃ খালেদ হোসেন, ড. ইয়াসমিন আক্তার , ডাঃ মোঃ ফারুক ইসলাম, ডঃ রওশন আক্তার, ডাঃ মমিনুল ইসলাম, ডাঃ মাহমুদুল হাসান(কষাধ্যক্ষ বিভিএসএ,হাবিপ্রবি), ডাঃ মোঃ আতিকুল হক, মোঃ শাহিন আলম এবং বিভিএসএ,হাবিপ্রবি এর সাধারণ সম্পাদক মোঃ রিফাত হায়দার ও ভিপি হান্নান আলি সহ ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী বৃন্দ এছারাও ডঃ পলাশ বসাক(এ সি আই লিমিটেড), ডঃ মাযহারুল মান্নান(একমি) উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচীতে এ সি আই লিমিটেড ,একমি এনিমেল হেলথ মেডিসিন দিয়ে সহযোগিতা করেন । এ সময় তারা প্রয় ৩৫০ গরু ও ১৫০ ছাগল এর ফ্রি চিকিৎসা ও টিকা প্রদান করেন।

