বাগাতিপাড়ায় গাছের সাথে শত্র“তা .. !
নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর মাঠে দুই কৃষকের ৯৫টি আম গাছ কেটে ফেলেছে দুর্বত্তরা। শুক্রবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চকগোয়াশ গ্রামের ওয়াজেদ মন্ডলের ছেলে কৃষক ইমদাদুল হকের ৪৮ টি চারা আমগাছ শত্রুতাবশত কেটে ফেলেছে দুর্বত্ত্বরা। এদিকে একই রাতে একই গ্রামের লোরা মোল্লার ছেলে তনু মোল্লার পৃথক দুটি জমিতে লাগানো ৪৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বত্ত্বরা। গাছের মালিকরা জানান, গাছ গুলি দুই থেকে তিন বছর পুর্বে লাগানো হয়েছে। কিছু গাছে ইতোমধ্যে মুকুল এসেছে। কে বা কারা রাতে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তারা বাগাতিপাড়া থানা পুলিশকে জানিয়েছেন।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া যায়নি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।

