লালমনিরহাটে ভুট্টা চাষে কৃষকের অভাবনীয় সাফল্য 

নিউজ ডেস্ক:  

ভুট্টা একটি পুষ্টিমান সমৃদ্ধ ফসল। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশী। এতে প্রায় ১১% আমিষ জাতীয় উপাদান রয়েছে। আমিষে প্রয়োজনীয় এ্যামিনো এসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন অধিক পরিমানে আছে। এছাড়া হলদে রংয়ের ভুট্টা দানায় প্রতি ১০০ গ্রামে প্রায় ৯০ মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন “এ” থাকে।

ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরূত্ব রয়েছে। শুধু পশু, মুরগির খামার ও মাছের চাহিদা মিটানোর জন্যই বছরে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টন ভুট্টা দানা প্রয়োজন।

১৯৯৫ সালে কৃষি বিভাগের তত্ত্বাবধানে লালমনিরহাটের বিস্তীর্ণ পরিত্যক্ত চরাঞ্চলে ভুট্টা চাষ শুরু হয়। ২০০ থেকে আজ সেখানে ভুট্টা চাষির সংখ্যা ২০ হাজার। ২০২১ সালে লালমনিরহাটে ভুট্টা উৎপাদন হয়েছে ৩ লাখ ৩৫ হাজার মেট্রিক টন। এই অঞ্চলে ভুট্টা চাষ কৃষকের ভাগ্য বদলে দিয়েছে। তবে ভুট্টা বিক্রয় নিয়ে রয়েছে নানা অভিযোগ। ভুট্টা স্টোরেজ ও প্রোসেসিং সেন্টার না থাকায় ন্যায্যমূল্য পাচ্ছেনা চাষিরা।

  •  
  •  
  •  
  •  

Tags: ,