ঝিনাইদহে পেঁয়াজের ফলন বিপর্যয়, উৎপাদন খরচ না উঠায় হতাশ কৃষক

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে পেঁয়াজের ফলন বিপর্যয় হয়েছে। পারপোল ক্লোচ বা পাতামরা রোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহে পেঁয়াজের ফলন বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। উৎপাদন খরচ না উঠার আশংকায় হতাশ কৃষক। কৃষকেরা বলছে এ বিপর্যয়ের কোন সমাধান দিতে পারেনি কৃষি বিভাগের কর্মকর্তারা। ফলে হতাগ্রস্ত হয়ে পড়েছে তারা।

ঝিনাইদহ কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় এবার ঁেপয়াজ চাষ হয়েছে ৭,৮০০ হেক্টর জমিতে। এর মধ্যে শৈলকুপা উপজেলায় ৬,১২৫ হেক্টর, সদর উপজেলায় ৩৫০ হেক্টর, কালীগঞ্জ উপজেলায় ১৪৫ হেক্টর, কোটচাঁদপুর উপজেলায় ২১০ হেক্টর, মহেশপুর উপজেলায় ৬৮০ হেক্টর ও হরিণাকুন্ডু উপজেলায় ২৯০ হেক্টর জমিতে পিয়াজ চাষ করা হয়েছে। এর লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৬৮,৪৪৫ মে.টন।

একাধীক চাষী জানায়, পেঁয়াজের লাগানোর পর থেকে ঝিনাইদহের ৬টি উপজেলার বিভিন্ন মাঠে ভালো ফলন হওয়ার সম্ভাবনা ছিল। ফেব্র“য়ারীর প্রথম সপ্তাহে হঠাৎ বৃষ্টির পর থেকেই ক্ষেত আক্রান্ত হয় পারপোল ক্লোচ নামের ভাইরাসে। ব্যাপক ভাবে মারা যায় পেঁয়াজের পাতা। এতে পেঁয়াজের দানা মোটা হয়নি। ফলে আশানুরূপ ফলনও পাওয়া যায় নি। এবছর পেঁয়াজ চাষ করে কৃষকদের উৎপাদন খরচও ঘরে উঠছে না।

তারা আরও জানায়, আক্রান্ত হওয়ার সময় কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিলে এ ফলন বিপর্যয় হতো না। পেঁয়াজের আবাদ করে হতাশ হয়ে পড়েছে পিয়াজ চাষীরা। পেঁয়াজক্ষেতে রোগ বালাই দমন করতে না পারায় এবারে এ ফলন বিপর্যয় হয়েছে। কৃষি কর্মকর্তারা চাষীদের পাশে দাঁড়ালে কৃষকদের এত ক্ষতির সম্মুখীীন হতো না বলে ধারণা কৃষকদের।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহা: আকরামূল হক জানান, অতি বৃষ্টির কারনে দু’এক জায়গায় ফলন বিপর্যয় হলেও সারা জেলায় আশানুরুপ ফলন হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: