তামাক চাষ বন্ধ করতে সামাজিক চাপ অব্যাহত রাখতে হবে: পরিকল্পনা মন্ত্রী
নিউজ ডেস্ক:
তামাক একটি অন্যতম নেশা জাতীয় ফসল। ধূমপানের উদ্দেশ্যে সিগারেট, বিড়ি, পাইপ ও হুক্কা, চিবিয়ে খাওয়ার জন্যে জর্দা, দোক্তা, খৈনী এবং নাকে দেয়ার জন্য নস্যি, মুখে দেয়া-দাঁত মাজার জন্যে গুল ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যে তামাক চাষ করা হয় যা একটি শক্তিশালী বায়বীয় ঘাতক। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশ থেকে ২০৪০ সালের মধ্যে তামাক চাষ নির্মূল করতে হলে সামাজিক চাপ অব্যাহত রাখতে হবে।’
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং এর উদ্যোগে তামাক প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘তামাক আইনের মাধ্যমে তামাকের ব্যবহার প্রতিরোধ করতে হবে। এ বিষয়ে সরকার প্রধানের সমর্থন আছে।’
বর্তমানে বাংলাদেশে ১৫ লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত বলে সভায় জানানো হয়।
আজকের সভায় বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের সুপারিশও করা হয়।

