ম্যাংগো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু
নিউজ ডেস্কঃ
আম নিয়ে যাত্রা শুরু করল ম্যাংগো স্পেশাল ট্রেন। সোমবার (১৩ জুন) বিকেল ৪টার তিন হাজার কেজি আম নিয়ে যাত্রা শুরু করেছে এই ম্যাংগো স্পেশাল ট্রেনটি। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি।
জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পৌঁছাবে। সেখান থেকে আম নিয়ে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। রাত ২টার দিকে ঢাকায় গিয়ে পৌঁছাবে ট্রেন।
এই ট্রেন যতদিন আম থাকবে ততদিন চলবে। এ ট্রেনে আম ছাড়াও শাক-সবজি, দেশীয় ফলমূলসহ পার্সেল হিসেবে অন্যান্য মালামাল পরিবহন করা যাবে।

