রংপুরে হাড়িভাঙ্গা আমের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি:
‘হাড়িভাঙ্গা আম শুধু মিঠাপুকুর নয় সারা দেশের মুখ উজ্জ্বল করেছে। এটির উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এর উন্নয়নে আরো পদক্ষেপ গ্রহণ করা হবে’ বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আমিকুর রহমান এমপি।

গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়েজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হাড়িভাঙ্গা আমের উন্নয়ন, সংরক্ষণ, বাজানজাতকরণ ও সম্প্রসারণে মতবিনিময় শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

আলোচনা সভায় হাড়িভাঙ্গা আমের ইতিহাস, এর অগ্রযাত্রা এবং সম্প্রসারণের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন হাড়িভাঙ্গা আমের আবিষ্কারক ও সম্প্রসারক আলহাজ্ব আব্দুস সালাম সরকার। তিনি সম্প্রতি বঙ্গবন্ধু কৃষি পুরষ্কারে ভুষিত হওয়ায় উপস্থিত সকলে অভিনন্দন জানান। এদিকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তাগণ হাড়িভাঙ্গার সম্প্রসারণে নানা সমস্যার কথা তুলে ধরেন এবং সে সকল সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর জেলার সভাপতি রেহানা আশিকুর রহমান। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবুল কাশেম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন প্রমূখ। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে হাড়িভাঙ্গা উন্নয়ন পরিষদ এবং দয়ার দান এর সহযোগিতায় অয়োজিত মতবিনিময় সভায় জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, আমচাষীগণ উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  

Tags: