কীটনাশকের বিকল্প ব্যবহার করে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুকি প্রতিরোধে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম :
কীটনাশকের বিকল্প ব্যবহার করে কৃষক ও কৃষাণীসহ শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুকি নিয়ন্ত্রনে ব্যবস্থা গ্রহনের দাবীতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ কৃষক ফেডারেশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম শাখার সভাপতি আলী আহমেদ, ভুরুঙ্গামারী শাখার সভাপতি লাভলু মিয়া, সংগঠনের সদস্য আজিজ মন্ডল, মারুফ জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে আপদমুক্ত কীটনাশকের ব্যবহার বাড়িয়ে কৃষক-কৃষাণীদের ও কৃষি শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা ঝুকি নিয়ন্ত্রনে সরকারকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

