জাপান থেকে আ্যস্ট্রেজেনেকার টিকা আসছে কাল

করোনা ডেস্ক: আগামীকাল শনিবার (২৪ জুলাই) জাপান থেকে ঢাকায় আসছে প্রথম ধাপের দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকা। আজ শুক্রবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় দুই লাখ ৪৫ হাজার ২০০ টিকার চালান শনিবার ঢাকায় আসবে। বেলা সোয়া ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে জাপানের এসব অ্যাস্ট্রেজেনেকার টিকা। পররাষ্ট্র মন্ত্রী […]

» Read more

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরো ২০ জনের মৃত্যু !

mym

করোনা ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়েই চলেছে সারা দেশে। যদিও আজ থেকে আবারো শুরু হয়েছে […]

» Read more

রাজশাহী মেডিকেল কলেজে একদিনে ২২ মৃত্যু !

করোনা ডেস্ক: করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাঁরা। ২২ জনের ছয়জন মারা গেছেন করোনা সংক্রমণে এবং ১৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। এছাড়া নেগেটিভ হওয়ার পর মারা গেছেন একজন। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য […]

» Read more

গত ২৪ ঘন্টায় মেহেরপুরে ২১ জনের মৃত্যু

করোনা ডেস্ক: মেহেরপুর জেলায় প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আটজন এবং করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড ও ইয়োলো জোনে এ মৃত্যুর ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা পজিটিভসহ জেলায় […]

» Read more

বাড়ছে না শিথিলতা, শুরু হচ্ছে লকডাউন

নিউজ ডেস্ক: পেছাচ্ছেনা লকডাউন, পূর্ব নির্ধারিত সময়েই শুরু হচ্ছে কঠোর বিধি নিষেধ। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি গণমাধ্যমকে জানান, কোরবানি ঈদ উপলক্ষ্যে বিধি-নিষেধে শিথিলতা দেয়া হয়েছিলো তার মেয়াদ আর বাড়বে না। ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ শুরু করা হবে।  এই বিধি-নিষেধ চলবে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত। গত […]

» Read more

গত ২৪ ঘন্টার করোনা আপডেট

করোনা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬১৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে। বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো […]

» Read more

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি কেন গুরুত্বপূর্ণ?

সাবরিন জাহানঃ মহামারী করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি বাদ দেয়া উচিত হবে না বলে সতর্ক করেছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকেরা। কারণ, দ্বিতীয় ডোজটি আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অধিক জোরালো করে তোলে যা ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করতে সক্ষম, এমনটাই দাবি তাদের। গবেষকরা ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিদের রক্তের নমুনা বিশ্লেষণ করেছেন। ভ্যাকসিন প্রদানের পর তারা ভ্যাকসিন দ্বারা […]

» Read more

কুমিল্লায় ৭ দিনে ৭০ জনের মৃত্যু

করোনা ডেস্ক: কুমিল্লায় গত এক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে তিন হাজার ৪২৯ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কুমিল্লায় ৬০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত ৭০জনের মৃত্যু হয়েছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। গত সাত দিনে […]

» Read more

ময়মনসিংহে করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু

mym

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। ডা. মহিউদ্দিন বলেন, সোমবার সকাল […]

» Read more

করোনায় রাজশাহীতে মৃত্যু আবারো বেড়েছে

করোনা ডেস্কঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোরের ৫ জন, পাবনার ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ ২ জন করে মারা গিয়েছেন। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও এর উপসর্গ […]

» Read more
1 33 34 35 36 37 124