চারদিন করোনার টিকাদান কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে চারদিন করোনা টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে সরকারঘোষিত তিন দিনের ঈদের ছুটি (২০, ২১ ও ২২ জুলাই) শুরু হচ্ছে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এর সঙ্গে যুক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ও করোনা টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. মো. শামসুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, […]

» Read more

এবার ৩০ বছর বয়সীরাও নিবন্ধন করতে পারবেন টিকার জন্য

করোনা ডেস্ক: করোনা মোকাবেলায় টিকা নিতে বয়সসীমা কমিয়ে ৩০ বছর করেছে সরকার। ফলে এখন ৩০ বছর হলেই করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য নিবন্ধন করা যাবে। সরকারি এই সংস্থাটির এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার এ বিষয়ে একটি মিটিং করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রতি এক সপ্তাহ পর পর ৫ বছর কমিয়ে বয়সসীমা […]

» Read more

জ্বর হলে শুধু করোনা নয়, ডেঙ্গু পরীক্ষাও করতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর

corona

নিউজ ডেস্কঃ করোনা মহামারির মধ্যেই দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আপনারা জানেন দেশের করোনা পরিস্থিতি এখন ঊর্ধ্বগামী। এ অবস্থায় ডেঙ্গু পরিস্থিতিও যদি অবনতি হয়, তাহলে আমাদের পক্ষে সামাল দেওয়া কঠিন হবে। […]

» Read more

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু !

করোনা ডেস্ক: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় ও বাকি ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রোববার (১৮ জুলাই) দুপুর পর্যন্ত জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৬৮ জন। গত ২৪ ঘণ্টায় […]

» Read more

একদিনে খুলনার হাসপাতালগুলোতে ২৪ জনের মৃত্যু !

করোনা ডেস্ক: খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১৭ জন এবং উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন এবং […]

» Read more

রাজশাহীতে ২৪ ঘন্টায় মৃত্যু ১৭ জনের

করোনা ডেস্কঃ মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনা পজিটিভ ৫ জন, করোনা পজিটিভ থেকে নেগেটিভ ১ জন এবং করোনার উপসর্গে ১১ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এ […]

» Read more

চীন থেকে বিপুলসংখ্যক সিনোফার্মের টিকা বাংলাদেশে আসছে আজ!

করোনা ডেস্ক: চীন থেকে আজ রাতে ঢাকায় আসছে সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা। শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানান। তিনি বলেন ১৭ জুলাই রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে। রাত ৩টায় একই ভ্যাক্সিনের আরও ১০ লাখ ডোজ আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক […]

» Read more

গত ২৪ ঘন্টায় শনাক্ত ৮৪৮৯, মৃত্যু ২ শতাধিক

করোনা ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাস আরও ২০৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৬৬৯ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৮৪৮৯ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে। শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা […]

» Read more

ডেল্টা ভেরিয়েন্টে বেড়েছে তরুণদের মৃত্যু হার

delta

নিউজ ডেস্কঃ সব ভাইরাসই সময়ের সঙ্গে স্বভাবতই বদলাতে থাকে, সার্স-কোভিড-২ এক্ষেত্রে কোন ব্যতিক্রম নয়। ২০১৯ সালের শেষের দিকে যখন এই ভাইরাসটি প্রথম চিহ্নিত হয়, তারপর এটির হাজার হাজার মিউটেশন হয়েছে। মিউটেশনের মাধ্যমে এভাবে যে পরিবর্তিত ভাইরাস তৈরি হয়, তাকে বলা হয় ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা মূলত চারটি ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত: আলফা (প্রথম ধরা পড়ে যুক্তরাজ্যে), বেটা (দক্ষিণ আফ্রিকা), গামা (ব্রাজিল) এবং ডেল্টা […]

» Read more

ভারতে মৃত্যুহার কমছে

করোনা ডেস্ক: ভারতে তৃতীয় দিনের মতো দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নিচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৮ হাজার ৭৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৯০৮। দৈনিক মৃত্যু গত তিনদিন ধরেই ৬০০’র নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ লাখ […]

» Read more
1 34 35 36 37 38 124