দেশে করোনার সর্বশেষ আপডেট

করোনা ডেস্ক: দেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৭ জনে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ২ হাজার ৪৫৮ করোনা রোগী শনাক্ত […]

» Read more

ঢাকায় দ্রুত বাড়ছে করোনা

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জন করোনায় মারা গেছেন। যাদের মধ্যে ২ জনই ঢাকার। দেশব্যাপী দ্রুত ছড়ালেও ঢাকায় বেশি দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আরও ১২৫৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আরও ১২৫৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) শনাক্ত হয়েছে ১১৯৬ জন করোনা রোগী। রোববার (৯ জানুয়ারি) […]

» Read more

রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী নেওয়ার সিদ্ধান্ত; স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: করোনাভাইরাস নিয়ন্ত্রণে সকল দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সকল পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। এসময় তিনি আরো বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ […]

» Read more

স্বাস্থ্যবিধি না মানলে হল বন্ধ : ঢাবি প্রশাসন

নিউজ ডেস্ক: সশরীরে শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি না মানলে সশরীরে ক্লাস এবং হল খোলা রাখা যাবে না বলে সতর্ক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে করোনা সংক্রমণের হার আরও বৃদ্ধি পাবে। ফলে আবাসিক […]

» Read more

দেশে আরো ১০ জনের ওমিক্রণ শনাক্ত

করোনা ডেস্ক: দেশে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানা গেছে। তারা সবাই ঢাকার বাসিন্দা। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ২০ জনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেল। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে। জিআইএসএআইডি জানায়, গত ১৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে রোগীদের কাছ থেকে নমুনা […]

» Read more

করোনার টিকা ছাড়া যানবাহনে চলাচল করা যাবে না; মন্ত্রিপরিষদ সচিব

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের ডাবল টিকার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলে প্রবেশ এবং ট্রেন, প্লেন ও লঞ্চসহ যানবাহনে চলাচল করা যাবে না। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রপিরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম […]

» Read more

ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

নিউজ ডেস্ক: আজ বুধবার ওমিক্রনে ভারতের রাজস্থানের উদয়পুরে ৭৩ বছরের এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল। মৃত ব্যক্তি লক্ষ্মীনারায়ণ নগরের বাসিন্দা। রাজস্থানের স্বাস্থ্য দপ্তর জানায়, গত ১৫ ডিসেম্বর কভিডে আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় জিন পরীক্ষা করা হয়। এর পরই ওমিক্রনের উপস্থিতি ধরা […]

» Read more

করোনায় আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। তিনি লিখেছেন, “কিছুক্ষণ আগে কভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কভিড পজিটিভ এসেছে।” উল্লেখ্য যে, আইসিটি প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে গত সপ্তাহে ঢাকায় ফিরেছেন। প্রতিমন্ত্রী […]

» Read more

ওমিক্রন ঠেকাতে ১৫ দফা নির্দেশনা

নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পর বিকেলে তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে করোনার নতুন ধরন আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রন ঠেকাতে দেশব্যাপী স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ দফা নির্দেশনার কথা জানানো হয়। নির্দেশনাসমূহ হচ্ছে: ১) দেশের বন্দরগুলোতে ওমিক্রন আক্রান্ত দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে। ২) সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় জনসমাগম নিরুৎসাহিত করতে হবে। ৩) বাড়ির […]

» Read more

বিশ্বে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো প্রায় ৫৫ লাখে

নিউজ ডেস্ক: আজ সোমবার সকাল সাড়ে ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এর দেওয়া তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৪ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২৯ কোটি ১ লাখের উপরে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৩ হাজার ২৯৪ জন এবং শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭১ হাজার ২৫৪ জন। এতে আরও বলা […]

» Read more
1 5 6 7 8 9 124