নওগাঁয় ইরি-বোরো ধান রোপণ শুরু

মোঃ খালেদ বিন ফিরোজ, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁর রাণীনগরের নিন্মাঞ্চলে ইরি ধান রোপন শুরু করেছেন কৃষকরা। চলতি মৌসুমে ১৮ হাজার ৩শত ২০ হেক্টর জমিতে ইরি ধান রোপনের লক্ষে ৯৯০ হেক্টর জমিতে চারা বোপন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই পুরোদমে শুরু হবে ইরি-বোরো ধান রোপন। বন্যার পানি নেমে যাবার পর পরই কৃষকরা কোমড় বেঁধে মাঠে নামেন বীজতলা তৈরিতে । সংশ্লিষ্ট […]

» Read more

এক গাছে ২০০ লাউ হাসি ফুটিয়েছে কোহিনুরের মুখে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় লাউ চাষে সফলতা পেয়েছেন গৃহবধূ কোহিনুর বেগম। মাত্র একটি গাছ থেকে ফলিয়েছেন প্রায় দুই’শ লাউ। আর এ লাউ স্থানীয় বাজারে বিক্রি করে প্রায় বিশ হাজার টাকা আয় করেন তিনি। উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের প্রতিবন্ধী মো. গাজী আ. রহমানের স্ত্রী কোহিনুর বেগম(৪০)। এক ছেলে ও এক মেয়ে নিয়ে অভাবের সংসার কহিনুরের। প্রতিবন্ধী স্বামী গাজী আ. রহমানের […]

» Read more

ব্রির আরও ৫ ধানের জাত উদ্ভাবন

নিউজ ডেস্ক: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা আরও পাঁচটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন। জাতীয় কারিগরি কমিটিতে চূড়ান্ত অনুমোদন পেয়েছে উদ্ভাবিত নতুন জাতগুলো। এগুলোর নাম দেওয়া হয়েছে ব্রি ধান ৮২, ব্রি ধান ৮৩, ব্রি ধান ৮৪, ব্রি ধান ৮৫ ও ব্রি ধান ৮৬। ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বলেন, নতুন পাঁচটি জাতের মধ্যে তিনটি আউশ ও দুটি বোরো […]

» Read more

মাঠ জুড়ে সরিষা ফুলের সমারোহ

নিউজ ডেস্ক: বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে সরিষা ফুল। দিগন্ত জোড়া ফসলের মাঠে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। সরিষা ফুলের মৌ-মৌ গন্ধ চারদিকে। প্রতিটি মাঠে সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো। আর অল্প কয়েকদিনের মধ্যেই কৃষকের ঘরে উঠবে সরিষা। কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা আগাম জাতের ও অধিক ফলনশীল এই ফসলের চাষ করেছেন। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় এবার […]

» Read more

মাচা পদ্ধতিতে পুঁইশাক চাষে স্বাবলম্বী নির্মলা

গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় ষাট বছরের নির্মলা সুন্দরী মাচা পদ্ধতিতে পুঁইশাক চাষ করে লাখ লাখ টাকার মালিক হয়েছেন। তিনি এখন অন্যান্য চাষিদের কাছে মডেল হয়েছেন। তার দেখাদেখি অন্যরাও এগিয়ে আসছেন মাচা পদ্ধতিতে পুঁইশাক চাষে। মঙ্গলবারে নির্মলা সুন্দরীর সাথে কথা হয় সবজি ক্ষেতে বসে। এ সময় তিনি জানান, তিন মাস আগে দশ কাঠা জমিতে মাচা পদ্ধতিতে পুঁইশাক […]

» Read more

নওগাঁয় বিজিবি’র বিরুদ্ধে কৃষকগণের নানা অভিযোগ

মোঃখালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে চোরাকারবারীদের ভারতীয় গরু-মহিষের পদচারণায় শতাধীক কৃষকের কয়েকশ বিঘা জমির সরিষা ফসল নষ্ট হয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। সীমান্ত রাক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরব ভুমিকা পালন করায় স্থানীয় কৃষকগণ হতাশার মধ্যে দিনাতিপাত করছে। অনুসন্ধানে জানা গেছে, এবারের বর্ষায় সর্বগ্রাসী বন্যায় ওই এলাকার কৃষকের আমন চাষাবাদ সমুলে ক্ষতি […]

» Read more

আগাম জাতের খিরায় স্বপ্ন দেখছে সিরাজগঞ্জের কৃষকেরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: চলতি বছরের দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাকসা গ্রামের কৃষকেরা আগাম খিরার আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন। আগাম এ খিরা আবাদে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই এ গ্রামের কৃষকেরা খিরার চাষ করে থাকেন। এই গ্রামসহ পাশের এলাকার মাটি খিরা চাষের জন্য উপযোগী। বন্যার ক্ষতি পোষাতে এবার তারা আগাম খিরা চাষ করছে বলে জানালেন ওই এলাকার কৃষকেরা। বিগত কয়েক […]

» Read more

সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সিরাজগঞ্জের চাষিরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চলনবিলসহ উপজেলার বিভিন্ন এলাকায় হলুদ ফুলে ভরা সরিষা মাঠে মধু সংগ্রহে ব্যস্ত রয়েছেন মৌ চাষিরা। জেলার বিভিন্ন এলাকায় সরিষা চাষ বৃদ্ধির সাথে মৌ চাষেও ঝুকে পড়েছেন চাষিরা। সরজমিন ঘুরে দেখা যায়, সরিষার হলুদ রংয়ের ফুলে ভরে উঠেছে দিগন্ত জোড়ামাঠ। যেদিকে তাকানো যায় শুধু হলুদ আর হলুদ। এযেন হলুদের সমারোহ। সিরাজগঞ্জ সদরসহ শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, বেলকুচি, চৌহালী, […]

» Read more

নোয়াখালীতে আমন ধানের বাম্পার ফলন

নিউজ ডেস্কঃ নোয়াখালীতে আমন ধানের মৌ মৌ গন্ধে মাতোয়ারা চারদিক। মাঠের যে দিকে তাকানো যায় সেদিকে শুধু সোনালি ধান। সোনালি ধানের সাথে বাতাসে দুলছে কৃষকের স্বপ্নও। আমন ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন নোয়াখালীর কৃষকরা। এবার নোয়াখালীতে আমনের বাম্পার ফলনের লক্ষ্যমাত্রা ছড়াবে। এবছর জেলায় পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে কৃষকেরা মাঠ থেকে […]

» Read more

আত্রাইয়ে পাখির হাত থেকে ফসল বাঁচাতে ব্যতিক্রম উদ্যোগ

মোঃ খালেদ বিন ফিরোজ, নওগাঁ প্রতিনিধিঃ সবজি ক্ষেত রক্ষায় চারপাশে ঘিরে দেয়া হয়। নানাবিধ রোগ বালাই এবং কীটপতঙ্গ নিধনের জন্য বালাই নাশক ক্ষেতে প্রয়োগ করা হয়। কিন্তু পাখির হাত থেকে সবজি ক্ষেত রক্ষায় ক্ষেতের উপড়ে জালের আবরণ দেয়া হয় এটি একটি নিত্য নতুন। অনেকেই আবার মনে করছেন এটি আধুনিক প্রযুক্তির একটি মাইলফলক। কৃষি অফিসের পরামর্শ ও সহায়তায় বিষমুক্ত বেগুন চাষের […]

» Read more
1 66 67 68 69 70 116