নিম্নমানের ধান বীজ : ক্ষতিপূরণের দাবীতে রাস্তায় কৃষক

তানোর (রাজশাহী) প্রতিনিধি: নিম্নমানের বোরো বীজ কিনে প্রতারিত হওয়ার ক্ষতিপূরণের দাবীতে রাস্তায় খালি ব্যাগ হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী তানোর উপজেলার কৃষকরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মুন্ডুমালা বাজার চত্বরে কৃষকরা ‘সাজ্জাদ-হাসান সীড’ নামক বীজ কোম্পানীর বিরুদ্ধে বীজের খালি ব্যাগ হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। জানা যায়, রাজশাহীর তানোর-গোদাগাড়ী উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জের […]

» Read more

কৃষিখাতে এসিআইর আধুনিক যন্ত্র

নিউজ ডেস্ক: কৃষিখাতে টেকসই যান্ত্রিকীকরণ শীর্ষক আঞ্চলিক সেমিনার ও ৩৩তম সার্ক চার্টার দিবস উপলক্ষে কৃষিখাতের আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ১০ ডিসেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এরপর তিনি প্রদর্শনী প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রদর্শনীতে বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি এসিআই মটরস্ লিমিটেড অংশগ্রহণ করে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এসিআই মটরসের […]

» Read more

টানা বৃষ্টিপাতে উপকূলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পটুয়াখালীর উপকূলজুড়ে টানা চারদিনের মতো বৈরী আবহাওয়া বিরাজ করছে। দফায় দফায় হালকা ও লাগামহীন বৃষ্টিপাতের কারণে জনজীবন হয়ে পড়েছে স্থবির। শহরের বেশকিছু স্থানে ড্রেনের কাজ চলমান থাকায় আরো বেশি ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। কোথাও কোথাও বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। গত শুক্রবার থেকে টানা চারদিনের অকাল বৃষ্টিতে গোটা উপকূলজুড়ে কৃষকের পাকা আমন ধানসহ সবজি চাষীদের ক্ষতি […]

» Read more

বেগুনের দামে খুশি লালমনিরহাটের বেগুন চাষিরা

লালমনিরহাট প্রতিনিধি: এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে দ্বিগুণ হয়েছে বেগুনের গুণ। প্রতিমণ বেগুন ক্ষেতেই বিক্রি হচ্ছে এক হাজার সাতশ টাকায়। গুণ বাড়ায় বড্ড খুশি লালমনিরহাটের বেগুন চাষিরা। গেল সপ্তাহে প্রতি মন বেগুন বিক্রি হয়েছে আটশত থেকে এক হাজার টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে এক হাজার সাত শত টাকা। আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলনের সাথে চাহিদা ও দাম বৃদ্ধিতে বেশ লাভবান হচ্ছেন বেগুন […]

» Read more

নীলফামারীতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষে সফলতা

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীতে রসালো সুস্বাদু ফল মাল্টা চাষের মনোরম দৃশ্য চোখে পড়ছে। অনেকেই তৈরি করেছেন বাণিজ্যক বাগান। পাশাপাশি জেলা কৃষি বিভাগ ১০০টি মিনি বাগান (২০ শতক জমির) তৈরির জন্য বারি-১ জাতের ৬০টি করে চারা প্রদান করেছেন ১০০ জন কৃষককে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, এ জেলায় সমতল ভূমিতে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার ডোমার উপজেলার […]

» Read more

সরিষা ফুলের হলুদ চাদরে ঢাকা নওগাঁর মাঠ

মোঃ খালেদ বিন ফিরোজ,নওগাঁঃ ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সৌন্দর্য্য মন্ডিত সরিষা ফুল। গ্রামের দিগন্ত মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলের সমারোহে।সরিষা ফুলের মুহ মুহ গন্ধ সকলকেই আকৃষ্ট করে। ভোরে আলোর আভা ফুটে উঠতে মধু আহরণে লাখ লাখ মৌমাছি প্রজাপতির আনাগোনা ক্ষেতে ক্ষেতে। বর্তমানে কৃষির আধুনিকায়নে মধু উৎপাদনের লক্ষ্যে স্থানীয় মৌ- চাষীরা সরিষা ক্ষেতের মধ্যে […]

» Read more

আলুর কেজি ১ টাকা; কৃষকের মাথায় হাত!

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় আলুর বাজারে ব্যাপক ধস নেমেছে। ৮৪ কেজির এক বস্তা আলুর দাম ৯০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতেও মিলছে না গ্রাহক। এ অবস্থায় মজুদ করা আলু হিমাগার থেকে তুলছেন ব্যবসায়ীরা। আলু নিয়ে বিপাকে তারা। বগুড়ার ৩৩ হিমাগারে থাকা আলুতে ১০০ কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৬-১৭ মৌসুমে বগুড়া অঞ্চলে আলুর […]

» Read more

আলু রোপণে ব্যস্ত তানোরের কৃষকরা

মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে আগাম আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আগাম ধান চাষের মতো আলুরও ফলন ভালো হলে বেশ লাভবান হবার আশা তাদের। আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে চাষিদের সব ধরণের পরামর্শ ও সহায়তা দিচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। জমিতে পুরোপুরি আলু লাগানো শুরু হতে প্রায় সপ্তাহ খানেক বাকি। তবে বরেন্দ্র অঞ্চলের অন্যান্য উপজেলায় প্রাকৃতিক […]

» Read more

ধানের শরীরতাত্ত্বিক পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ

নিউজ ডেস্কঃ ইরি ধানের উৎপাদনশীলতা বহুগুণ বাড়ানোর লক্ষ্যে চলছে নতুন নতুন গবেষণা। এ ফসলের শরীরতাত্ত্বিক পরিবর্তন বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গবেষণায় ধানের জিনের গুণগত পরিবর্তনের মাধ্যমে এর সালোকসংশ্লেষণের প্রক্রিয়ার দক্ষতা বাড়ানো হবে। ফলে এ ধরনের মৌলিক গবেষণা আগামী প্রজন্মের জন্য আশির্বাদ বয়ে আনবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গবেষকরা জানান, ধান গাছ একটি সি৩ ভুক্ত উদ্ভিদ, অন্যদিকে ভুট্টা […]

» Read more

দিনাজপুরে ঐতিহ্যবাহী কাঠারী ভোগ ফিরিয়ে আনতে ব্রি ধান ৭০ চাষাবাদ

শাহ্ আলম শাহী.স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকেঃ বিলুপ্তপ্রায় দিনাজপুরের ঐতিহ্যবাহী কাঠারী ভোগ ধান ফিরিয়ে আনতে উচ্চ ফলনশীল সুগন্ধি ব্রি ধান ৭০ চাষাবাদ শুরু হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের রংপুর অঞ্চল প্রথমিক অবস্থায় এবছর মাঠ পর্যায়ে শুরু করেছে এ ধান চাষ। পেয়েছেনও আশাতীত ফলন। ফলন দেখে আগামীতেও এ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। প্রথম বারের মতো দু’বিঘা জমিতে উচ্চ ফলনশীল সুগন্ধি […]

» Read more
1 67 68 69 70 71 116