মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

Bangladesh and India two flags together textile cloth fabric texture

অর্থনীতি ডেস্কঃ মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। ২০২০-২১ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে হয়েছে দুই হাজার ২২৭ ডলার। অন্যদিকে সবশেষ হিসাবে ভারতের মাথাপিছু আয় এক হাজার ৯৪৭ ডলার। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক গবেষণা পরিচালক ড. জায়েদ বখত বলেন, দুটি কারণে দেশে মাথাপিছু আয় বেড়েছে। একটি কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি। আরেকটি হচ্ছে ডলারের মূল্য স্থিতিশীল রয়েছে, […]

» Read more

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ, হুমকির মুখে বিশ্ব অর্থনীতি

এস এম আবু সামা আল ফারুকী: করোনার দ্বিতীয় ঢেউ ভারতে এক ভয়াল রূপ ধারন করেছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩ লক্ষ নতুন রোগী শনাক্ত হচ্ছে এবং ৩ হাজার মানুষ প্রতিদিন মৃত্যুবরণ করছে। সম্প্রতি মৃত্যু সংখ্যা ২ লাখের মাইলফলক স্পর্শ করেছে যা পুরো পৃথিবীর করোনাজনিত মৃত্যুর ১৬ ভাগের এক ভাগ। তবে সঠিক তথ্য সংগ্রহ ও প্রকাশে ব্যর্থতার কারণে বাস্তবে এ সংখ্যা অনেক […]

» Read more

রেকর্ড সংখ্যক ৪৫ বিলিয়ন ডলার রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক করোনা মহামারির মধ্যেও রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রা এসেছে দেশে। সোমবার (৩ মে) দিনশেষে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের এ রিজার্ভ দিয়ে আগামী ১২ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৪৪.০২ বিলিয়ন বা চার হাজার ৪০২ কোটি ডলার। আর ২০২০ সালের […]

» Read more

রানা প্লাজা ট্র্যাজেডির আট বছর ও শ্রমিক জীবন

এস এম আবু সামা আল ফারুকী: আজ শনিবার (২৪ এপ্রিল) রানা প্লাজা ট্র্যাজেডির আট বছর পূর্ণ হবে। দেশের পোশাক শিল্পে ঘটে যাওয়া সবচেয়ে বড় ট্র্যাজেডি। রানা প্লাজা ধ্বংসের আট বছর পরেও বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। ২০১৩ সালে ঘটে যাওয়া পোশাক শিল্পের সবচেয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারায় ১১০০ শ্রমিক এবং আহত হয় আরো ২৬০০ জন। এই দুর্ঘটনায় বিশ্বের […]

» Read more

দুপুর ১টা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন

নিউজ ডেস্কঃ মঙ্গলবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারির মাধ্যমে জানিয়েছে, ব্যাংক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ২০২১ সালের ১৩ এপ্রিল জারি করা নির্দেশনা ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। সার্কুলারে বলা হয়েছে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ব্যাংকের লেনদেন। আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা […]

» Read more

কৃষি শিল্পায়নে জোর দেওয়ার আহ্বান অর্থনীতিবিদের

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দা ও করোনাভাইরাস মহামারি উদ্ভূত পরিস্থিতিতে কৃষি শিল্পায়নে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ‘শিল্পায়ন: শোভন বাংলাদেশের সন্ধানে’ শিরোনামে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে এ আহ্বান জানান তারা। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের সদ্য প্রকাশিত ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’ গবেষণাগ্রন্থটির বিষয়বস্তু ঘিরে ১৩ […]

» Read more

লকডাউনে ব্যাংক খোলা রাখতে মন্ত্রিপরিষদের নতুন নির্দেশনা

নিউজ ডেস্কঃ লকডাউনে ব্যাংক খোলা রাখতে মন্ত্রিপরিষদ নতুন নির্দেশনা দিয়েছে। এতে সরকার ঘোষিত লকডাউনে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে। মঙ্গলবার (১৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে […]

» Read more

ময়মনসিংহে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠিত 

রোহান ইসলাম, বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের মিনি কনফারেন্স হলে  ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে  কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ মার্চ ২০২১) সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এই কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুজিব বর্ষের অঙ্গিকার বীমা হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি কর্মশালার  আয়োজন করে। কর্মশালাটি সকল ১০ ঘটিকা হতে […]

» Read more

বিমা সুবিধার আওতায় আসছে পোশাক শ্রমিকরা

নিউজ ডেস্কঃ বৈদেশিক মুদ্রা অর্জনের শীর্ষ পর্যায়ের যে কয়টি খাত রয়েছেন তার মধ্যে পোশাক শিল্প রফতানি খাত অন্যতম। এবার সেই খাতের সব শ্রমিককে পর্যায়ক্রমে বিমা সুবিধার আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে পরীক্ষামূলকভাবে দেড় লাখ শ্রমিককে বিমা সুবিধা দিতে সরকারের সঙ্গে একটি চুক্তি হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পোশাক শ্রমিকদের বিমার আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছে আন্তর্জাতিক শ্রম […]

» Read more

সৌদি ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় বাংলাদেশে

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগকারীরা প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান। বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন সৌদি রাষ্ট্রদূত। এ সময় পর্যটন খাতে বিনিয়োগের উদ্যোগকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। […]

» Read more
1 8 9 10 11 12 35