পেঁয়াজ চাষিরা ঋণ পাবে

নিউজ ডেস্কঃ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, উৎপাদন বাড়াতে পেঁয়াজ চাষিদের জরুরিভিত্তিতে ঋণের ব্যবস্থা করা হবে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী ডিসির কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ড. মো. জাফর উদ্দীন বলেন, দেশে বর্তমানে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশি ও আমদানিকৃত পেঁয়াজের মজুদ রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে দেশব্যাপী […]

» Read more

২০ দিনে সোয়া ১০ লাখ টন পাম অয়েল রফতানি মালয়েশিয়ার

নিউজ ডেস্কঃ চলতি মাসে মালয়েশিয়ার পাম অয়েল রফতানিতে চাঙ্গা ভাব বজায় রয়েছে। মাসের প্রথম ২০ দিনে (১-২০ সেপ্টম্বর) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সোয়া ১০ লাখ টনের বেশি পাম অয়েল রফতানি হয়েছে। মালয়েশিয়ার পাম অয়েল রফতানি খাতের এ চাঙ্গা ভাবের প্রভাব পড়েছে বাজারে। টানা পাঁচ কার্যদিবসের ধারাবাহিকতায় গতকালও দেশটিতে পাম অয়েলের দাম বেড়েছে। এ ধারাবাহিকতায় গত জানুয়ারির মধ্যভাগের পর বর্তমানে সবচেয়ে […]

» Read more

আবার বাড়লো স্বর্ণের দাম

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ফের স্বর্ণের দাম দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি দুই হাজার ৪৪৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়ে ৭৬ হাজার ৪৫৮ টাকায় দাঁড়িয়েছে। আজ থেকে নতুন দর কার্যকর করা হবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক […]

» Read more

দেশে ৭৯ হাজার ৩৯০ টন পেয়াজ আসছে

নিউজ ডেস্কঃ ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় চট্টগ্রাম বন্দর দিয়ে সাত দেশ থেকে আসছে ৭৯ হাজার ৩৯০ টন পেঁয়াজ। যার বিপরীতে ২১৭টি আমদানি অনুমতিপত্র ইস্যু করেছে চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র। আমদানির জন্য বাছাই করা দেশগুলো হলো- চীন, মিয়ানমার, পাকিস্তান, মিশর, তুরস্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড। চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক আসাদুজ্জামান বুলবুল বলেন, আবেদন পেয়ে স্বল্প সময়ের মধ্যে অনুমতিপত্র […]

» Read more

আপাতত পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে ভারত

নিউজ ডেস্কঃ দেশের তিনটি প্রধান স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসছে না। আজ সোমবার ওই সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কার্যত বন্ধ ছিল। তবে কেউ আনুষ্ঠানিক কোনো কারণ বলতে পারছেন না। ভারত সরকার রপ্তানি বন্ধের আনুষ্ঠানিক কোনো নির্দেশনা জারি করেনি বলে বাংলাদেশের কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া এ ধরনের নির্দেশনা ভারতীয় সংশ্লিষ্ট সংস্থার দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যায়নি। সাধারণত আনুষ্ঠানিকভাবে রপ্তানি […]

» Read more

বোরো ধান সংগ্রহের লক্ষ্য অর্জন হচ্ছে না

নিউজ ডেস্কঃ সরকারিভাবে এবার সাড়ে ২১ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সময় বাড়িয়ে তার অর্ধেকও পূরণ হচ্ছে না। সারা দেশে এবার দুই কোটি মেট্রিক টন বোরো ধান উৎপাদন হলেও সরকারের বেঁধে দেওয়া দামের সঙ্গে বাজারের দামের তফাৎ থাকায় সরকারের সঙ্গে চুক্তির পরেও মিলাররা চাল না দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিল মালিকরা বলছেন, করোনাভাইরাস মহামারীর সঙ্গে বন্যার […]

» Read more

ঘুরে দাঁড়াচ্ছে গার্মেন্টস শিল্প

নিউজ ডেস্কঃ করোনার দুর্দিন কাটিয়ে আবারো ঘুরে দাঁড়াচ্ছে গার্মেন্টস খাত। ইউরোপ- আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে অর্ডার। চট্টগ্রামের ২৯৪টি গার্মেন্টসে এসব অর্ডারের ভিত্তিতে কাজ চলছে পুরোদমে। ফলে গত অর্থবছরে মুখ থুবড়ে পড়া এই খাতে গতিশীলতা ফিরছে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। বিজিএমইএর একাধিক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দেশের সবচেয়ে বড় রপ্তানিখাত হচ্ছে গার্মেন্টস শিল্প। কিন্তু গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস সংক্রমণের জেরে […]

» Read more

সাইবার হামলার ঝুঁকি কমেছে ব্যাংকে

নিউজ ডেস্কঃ ‘বিগল বয়েজ’ নামের বৈশ্বিক এক হ্যাকার গ্রুপের হামলার ঝুঁকি কমিয়ে এনেছে বাংলাদেশ। ব্যাংকগুলো হামলা ঠেকাতে ফায়ারওয়াল হালনাগাদ করেছে। তবে এখনো সতর্ক অবস্থায় রয়েছে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে কিছু কিছু ব্যাংক অনলাইনসেবা স্বাভাবিক করতে শুরু করেছে। বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক এটিএম সেবা ২৪ ঘণ্টার জন্য খুলে দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব ব্যাংক অনলাইনসেবা স্বাভাবিক করে ফেলার পরিকল্পনা করছে। […]

» Read more

টিসিবি খোলা বাজারে বিক্রি করবে পেয়াজ

নিউজ ডেস্কঃ বাজারে দাম নিয়ন্ত্রণ করতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আমদানি বন্ধ অজুহাতে কৃত্রিম সংকটের সৃষ্টি করে একটি সিন্ডিকেট পেঁয়াজের দাম বৃদ্ধি করায় বাজারে পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজের সেই দাম নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেয়া হয়। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে বলা হয় দেশে পর্যাপ্ত পরিমাণে […]

» Read more

ইলিশের কেজি ৩০০ টাকা

নিউজ ডেস্কঃ বরিশালে পানির দরে বিক্রি হচ্ছে ইলিশ। যে মাছ ৭ দিন আগেও হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সোমবার সকাল থেকে তা ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৮০০ গ্রামের বড় ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। অন্যদিকে আধা কেজি আকৃতির ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। দুদিন ধরে হঠাৎ করেই বরিশাল নগরীর পোর্ট রোড মোকামে বেড়ে গেছে […]

» Read more
1 14 15 16 17 18 35