বাগান মালিকরা দাম না পেয়ে চাষে আগ্রহ হারাচ্ছেন

নিউজ ডেস্কঃ কয়েক বছর ধরে অব্যাহত দরপতনের কারণে লোকসান দিয়েই রাবার উৎপাদন কার্যক্রম চালিয়ে এসেছেন রাবার বাগান মালিকরা। ক্রমাগত লোকসানের কারণে বর্তমানে রাবার চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। অনেকেই বাগান বিক্রি করে ব্যবসা গুটিয়েও নিচ্ছেন। রাবারের গাছ থেকে সংগৃহীত হয় কষ, যা লেটেক্স নামে পরিচিত। এ কষ প্রক্রিয়াজাত করে তৈরি হয় রাবার। প্রতি কেজি রাবার উৎপাদনে কষের প্রয়োজন পড়ে চার […]

» Read more

রফতানির আশায় স্থানীয় বাজারে বিক্রি বন্ধ

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে বন্ধ রয়েছে বিদেশে কাঁকড়া রফতানি। তার পরও উৎপাদন অব্যাহত রেখেছেন খুলনার কাঁকড়াচাষীরা। কিন্তু যথাযথ দাম না পাওয়ার শঙ্কায় এসব কাঁকড়া স্থানীয় বাজারে তুলছেন না তারা। তাই রফতানির আশায় আপাতত স্থানীয় বাজারে কাঁকড়া বিক্রি বন্ধ রয়েছে। কাঁকড়াচাষীরা বলছেন, দ্রুতই কাঁকড়া রফতানি নিষেধাজ্ঞা উঠে গেলে বিক্রি শুরু হবে। এতে দীর্ঘদিনের লোকসান পুষিয়ে লাভের মুখ […]

» Read more

হিলিতে পেঁয়াজের দাম বাড়ছে

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কিছুদিন ধরেই আমদানি করা কাঁচামরিচের দাম বাড়তির দিকে ছিল। এর বিপরীতে তুলনামূলক স্থিতিশীল ছিল পেঁয়াজের দাম। তবে সম্প্রতি বাড়তে শুরু করেছে পেঁয়াজের দামও। এ ধারাবাহিকতায় গতকাল পাইকারি পর্যায়ে আমদানি করা পেঁয়াজের কেজি ২১ টাকায় উঠেছে। স্থানীয় আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে ও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি বেশি হওয়ায় ও বন্যা দেখা দেয়ায় বাজারে […]

» Read more

কাঁচামরিচের দাম হিলিতে কেজি ১২৫ টাকা

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আমদানি করা কাঁচামরিচের দাম হু হু করে বাড়ছে। কোনোভাবেই মূল্যবৃদ্ধির লাগাম টানা সম্ভব হচ্ছে না। দুদিন আগেই পণ্যটির দাম কেজিতে ১৫ টাকা বেড়েছিল। গতকাল এখানকার বাজারে কাঁচামরিচের দাম কেজিতে আরো ১৫ টাকা বেড়েছে। এর মধ্য দিয়ে প্রতি কেজি কাঁচামরিচের সর্বোচ্চ দাম উঠেছে ১২৫ টাকায়। স্থানীয় আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, প্রতিকূল আবহাওয়া হিলির বাজারে […]

» Read more

মৌসুমি ব্যবসায়ীদের হাতে কোরবানির বেশির ভাগ চামড়া

নিউজ ডেস্কঃ কোরবানির প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দিনাজপুরে এখনো পাঁচ ভাগের চার ভাগ চামড়াই পড়ে আছে মৌসুমি ব্যবসায়ীদের কাছে। বাজারে দাম না থাকায় এবং অধিক দামের আশায় লবণজাত করে সে সব চামড়া সংরক্ষণ করে রেখেছে বলে জানিয়েছে দেশের উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার দিনাজপুরের রামনগর চামড়া বাজারের ব্যবসায়ীরা। এদিকে এসব চামড়া ভারতে পাচারের আশঙ্কা থাকায় দিনাজপুরের হিলিসহ সবকয়টি সীমান্তে […]

» Read more

বিশ্ববাজারে গোলমরিচের দাম বাড়তির দিকে

নিউজ ডেস্কঃ দেশে দেশে লকডাউন শিথিল হওয়া কিংবা উঠে যাওয়ার পর থেকে বাড়তে শুরু করেছে গোলমরিচের বৈশ্বিক চাহিদা। বেড়েছে বেচাকেনাও। বাড়তি বেচাকেনার জের ধরে বিশ্ববাজারে মসলাপণ্যটির দামও বাড়তির দিকে রয়েছে। সর্বশেষ সপ্তাহে দেশভেদে গোলমরিচের দাম টনপ্রতি সর্বোচ্চ ৪০০ ডলার বেড়েছে। খবর বিজনেস লাইন। বিশ্ববাজারে শ্রীলংকার গোলমরিচের সুখ্যাতি রয়েছে। সর্বশেষ সপ্তাহে দেশটিতে প্রতি টন গোলমরিচের দাম আগের তুলনায় ৪০০ ডলার বেড়েছে। […]

» Read more

আড়তদাররা সন্তুষ্ট চামড়ার দাম নিয়ে

নিউজ ডেস্কঃ এবারের ঈদে পশু কোরবানির পর চামড়া বিক্রি করতে গিয়ে বেশ বিপাকেই পড়তে হয়েছিল ব্যক্তি ও চামড়া সংগ্রহকারী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে; অন্য বছরগুলোর চেয়ে অনেক কমে প্রায় পানির দরে বিক্রি হয়েছে চামড়া। তবে কোরবানির এক সপ্তাহ পর ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে ও অনেক ক্ষেত্রে কিছুটা বেশি দামে লবণযুক্ত চামড়া কেনায় সন্তোষ প্রকাশ করেছেন আড়তদাররা। ঢাকায় লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট […]

» Read more

৬ মেগা প্রকল্পের গতি কমেছে করোনায়

নিউজ ডেস্কঃ সমগ্র পৃথিবীকে থমকে দিয়েছে করোনাভাইরাস। বাংলাদেশও এর বাইরে নয়। করোনার প্রভাব পড়েছে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ছয় মেগা প্রকল্পেও। করোনাভাইরাস মোট ২ লাখ ৫৮ হাজার ৫৩৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ের ৬ মেগা প্রকল্পের কাজে বাধা সৃষ্টি করেছে, কমিয়ে দিয়েছে এর কাজের গতি। তবে সম্প্রতি এসব প্রকল্পের কাজ আবার শুরু হয়েছে। জানা গেছে, গত ২৫ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে […]

» Read more

দেশী আদা ১৮০ টাকা আমদানি করা ১৫৫ টাকা কেজি দরে বিক্রী হচ্ছে

নিউজ ডেস্কঃ করোনা মহামারী শুরুর পর থেকে মসলাপণ্যের বাজারে আলোচনার কেন্দ্রে রয়েছে আদা। বহুমুখী ঔষধি গুণের কারণে মসলাটির চাহিদা আগের তুলনায় বেড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আদার দামে। পাইকারি পর্যায়ে এরই মধ্যে আমদানি করা আদার কেজি ১৫০ টাকা ছাড়িয়ে গেছে। দেশে উৎপাদিত আদা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ সীমিত হয়ে আসায় […]

» Read more

দেশের রফতানি বাণিজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ বাণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী দেশের রফতানি বাণিজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার (৮ আগস্ট) সানেম ও দা এশিয়া ফাউন্ডেশনে পরিচালিত ব্যবসায়ে আস্থা সংক্রান্ত জরিপ নিয়ে আয়োজিত এক ওয়েবিনারে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এদিন সানেম থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়। প্রেস রিলিজে বলা হয়, কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে ব্যবসায়ীদের আস্থা ও প্রত্যাশার ওপরে […]

» Read more
1 16 17 18 19 20 35