বিনার নতুন মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল

বাকৃবি প্রতিনিধি: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, বিশিষ্ট উদ্ভিদ প্রজননবিদ ও কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলামকে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিনা) মহাপরিচালক পদে নিযুক্ত করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-২ অধিশাখা থেকে শুক্রবার এক আদেশে তাকে বিনা’র মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিযুক্ত করা হয়। ড. মির্জা মোফাজ্জল ইসলাম বিনা’র পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিনা’র উদ্ভিদ […]

» Read more

গবিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করলো ফার্মেসী বিভাগ

গবি প্রতিনিধি: সারাবিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর সংক্রমণে ইতোমধ্যে দেশে ২ জনের মৃত্যু এবং ২৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। করোনার এ ভয়াবহ প্রাদুর্ভাব থেকে রক্ষায় হ্যান্ড স্যানিটাইজার তৈরী করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার (২১ মার্চ) ফার্মেসী বিভাগের পরীক্ষাগারে তাদের নিজস্ব অর্থায়নে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলায় প্রাথমিকভাবে ১০০মিলির […]

» Read more

বাকৃবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বাকৃবি প্রতিনিধিঃ করোনাভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতির কারণে পরীক্ষা বন্ধ করে দেয়ার পর এবার শনিবার (২১/০৩/২০২০) বিকাল ৫টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হল খোলার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের […]

» Read more

রাবিতে ‘প্রফেসর মমতাজুর রহমান স্মৃতি স্বর্ণপদক’ প্রবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কৃষি অনুষদের সাবেক ডীন প্রয়াত প্রফেসর মমতাজুর রহমান-এর নামে ‘প্রফেসর মমতাজুর রহমান স্মৃতি স্বর্ণপদক’ প্রবর্তন করা হয়েছে। গত ১৬-০৩-২০২০ তারিখে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় প্রয়াত প্রফেসর মমতাজুর রহমান-এর নামে বিভাগীয় স্বর্ণপদক প্রবর্তন এর জন্য অর্থ ও সার্চ কমিটি বিভাগীয় সভাপতি প্রফেসর ড. এস. এম. কামরুজামানের সভাপতিত্বে অনুমোদিত […]

» Read more

বাকৃবিতে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীকে মারধর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. ওবাইদুল হক রাব্বি নামের এক শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের করিডোরে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ওবাইদুল বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের মাস্টার্স […]

» Read more

বাকৃবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সীমিত পরিসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি চত্বরে সারাদিনব্যাপী পুষ্পস্তবক অর্পণের ব্যাবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। […]

» Read more

করোনা সংক্রমণ প্রতিরোধে কুবি বন্ধ ঘোষণা: হল ত্যাগের নির্দেশ

কুবি প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার পরপরই এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে আবাসিক হলগুলোও। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে করোনা মোকাবেলায় সাবধানতা অবলম্বন […]

» Read more

করোনা আতঙ্কে রাবি বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কার্যক্রম আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ১৮ মার্চের মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস,পরীক্ষা এবং […]

» Read more

রাবির হলে হলে নিষিদ্ধ ‘পপি ফুলের গাছ’

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পপি ফুল। একে আফিম ফুলও বলা হয়। কারণ এ ফুল থেকেই তৈরি হয় ‘আফিম’। পপি ফুল দুই প্রজাতির। এক প্রজাতির ফুলের রস থেকে আফিম তৈরি হয়, অন্য প্রজাতি থেকে হয় না। কিন্তু দেশে সব ধরনের পপির চাষ নিষিদ্ধ হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকটি আবাসিক হলে দেখা যায় পপি ফুলের গাছ। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের শাহ-মখদুম ও শহীদ […]

» Read more

পিএসসির সব পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সকল পরীক্ষা ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার পিএসসির এক সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানতে চাইলে পিএসসির একজন নীতি নির্ধারক বলেন, অনিবার্য কারণে আমরা ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ওই সূত্রটি জানায়, এই সময় বেশ […]

» Read more
1 140 141 142 143 144 387