বাকৃবিতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবনরহস্য উন্মোচন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পৃথিবীর অন্যতম সেরা জাতের ছাগল ‘ব্ল্যাক বেঙ্গলের’ জীবনরহস্য উন্মোচন (জিনোম সিকোয়েন্সিং) করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপ্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. এ. এম ইয়াহিয়া খন্দকার এর নেতৃত্বে এই সাফল্য এসেছে। গত রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক জৈবপ্রযুক্তিবিষয়ক সংস্থা এনসিবিআই থেকে তা নিবন্ধন পেয়েছে। বাংলাদেশের এই স্থানীয় জাতের ছাগলের জীবনরহস্য উন্মোচনের তথ্য আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। […]

» Read more

বাকৃবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভর্তি পরীক্ষায় ১৮ হাজার ৪৩৭ জন আবেদন করেন। এর মধ্যে ১২ হাজার ৬৫৩ জনকে […]

» Read more

বাকৃবিতে ‘আপগ্রেডিং পাঙ্গাস এন্ড তেলাপিয়া ভ্যালু চেইন ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের কম খরচে উৎপাদন বৃদ্ধি, মাছের খাবারের গুণগত মান ঠিক রাখা, মাছের স্বাদ বৃদ্ধি এবং সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জন করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ডেনিস ইন্টারন্যাশন্যাল ডেভলাপমেন্ট এজেন্সির অর্থায়নে ‘আপগ্রেডিং পাঙ্গাস ও তেলাপিয়া ভ্যালু চেইন ইন বাংলাদেশ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার ১২ নভেম্বর ২০১৮ ব্যাংফিসের ওর্য়াক প্যাকেজ-৩ ওই কর্মশালা […]

» Read more

গণ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মী নিয়োগ

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সমাজের সবচেয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষ তথা হিজড়া জনগোষ্ঠীকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। তারই ধারাবাহিকতায় নিরাপত্তার মত গুরুত্ত্বপূর্ণ কাজে তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়োগ দিতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার দুইজন তৃতীয় লিঙ্গের নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগপ্রাপ্তরা হলেন সুমনা ও আঁখি। তারা দুজনই সাভারের পল্লীবিদ্যুত এলাকার হিজড়াদলের সদস্য ছিলেন। এর আগে […]

» Read more

রাবির দুই ছাত্রীকে কটুক্তি, মুচলেকায় ছাড় পেল ‍যুবক

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রীকে উত্যক্ত করার দায়ে স্থানীয় এক বখাটের প্রথমে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রীদের অভিযোগ- রাস্তায় কোন মেয়ে দেখলেই ওই যুবক তাদের উত্যক্ত করে। উত্যক্তকারী যুবকের নাম বুলবুল আহমেদ (৪০)। সে বিনোদপুরের ‘মাইশা ছাত্রীবাস’র মালিক মিঠুনের ছোট ভাই। […]

» Read more

বাকৃবিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৬টি কেন্দ্রের মোট ২৩৯টি কক্ষে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিম উদ্দিন খান, ভর্তি […]

» Read more

বাকৃবিতে কামাল-রণজিতে প্রতি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

মো: আব্দুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ১৯৯৬ সালের ৯ নভেম্বর সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ কর্মী কামাল এবং রণজিতের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার (৯ নভেম্বর) ছাত্রলীগ কর্মী কামাল এবং রণজিতের ২২তম শাহাদাৎ বার্ষিকীতে কামাল-রণজিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের […]

» Read more

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ১৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রক্সির বিষয়ে জানা যায়, ‘বি’ ইউনিটের নির্ধারিত সবগুলো কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন […]

» Read more

রাত পোহালেই বাকৃবিতে ভর্তি পরীক্ষা, ক্যাম্পাসে উৎসবের আমেজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। লাল-নীল আলোর ঝলকানিতে সাজানো হয়েছে জেলা সমিতি, ছাত্র সমিতি ও বিভিন্ন সংগঠনের ছোট ছোট স্টল। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় বানানো হয়েছে এসব স্টল। বিশ্ববিদ্যালয়ের ভর্তি […]

» Read more

নেত্রকোনার ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহের নেত্রকোনায় ‘শেখ হাসিনা বিশ্বিবদ্যালয়’ স্থাপনে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৬৩৭ কোটি টাকা। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় মোট ২৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তায়নে […]

» Read more
1 183 184 185 186 187 387