রাবিতে ‘তরুণরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ২৪ নভেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘তরুণরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর (শনিবার)। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুপুর ১২টায় এ আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড লিংআপের সভাপতি মাসুম বিল্লাহ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন, ‘আলোচনা সভায় বিশেষ বক্তা থাকবেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, প্রধান অতিথি থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান প্রমুখ।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘ওয়ার্ল্ড লিংকআপ সংগঠনটি ২০১৬ সালের ৮ই আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি গোলের মধ্যে ১৩টি গোল নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসমা সুলতানা সূচি, সুমাইয়া রহমান, আফসানা প্রমুখ।

  •  
  •  
  •  
  •  

Tags: