এমবিবিএসে আসন সংখ্যা বাড়লো ৫০০

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। বুধবার (৮ আগস্ট) সচিবালয়ে আসন্ন শিক্ষাবর্ষের জন্য মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব জি […]

» Read more

পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় ৩ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক নিশ্চিতকরণ সহ নয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাসফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়। এতে আরও বলা হয়, আগামী ৯ […]

» Read more

বাকৃবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন এবং বিক্ষোভ মিছিল

বাকৃবি প্রতিনিধি: নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। রবিবার সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় দুই শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে মুক্ত মঞ্চের সামনে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।  এক পর্যায়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন এসে শিক্ষার্থীদের বোঝানোর […]

» Read more

বাকৃবিতে অর্থনীতি সমিতির আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের যৈাথ উদ্যোগে `Graduation of Bangladesh in the Developing Nations: Perspective Agriculture‘ শীর্ষক আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপ-উপচার্য প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান। বাংলাদেশ অর্থনীতি সমিতি […]

» Read more

৩৯তম বিসিএস প্রিলি পরীক্ষা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের সড়ক অবরোধ এবং ঢাকায় গণপরিবহনের সংকটের মধ্যে শুক্রবারই ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়েই পরীক্ষা হবে, শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের এই পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। রাজধানীর ২৫টি কেন্দ্রে […]

» Read more

ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রাবাসে নেপালি শিক্ষার্থীর আত্মহনন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ (সিবিএমসিবি) ছাত্রাবাসের নিজ কক্ষ থেকে বুধবার দুপুরে রাজিব কুমার শ্রীবাস্তু নামে নেপালি এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজিব এই প্রতিষ্ঠান থেকেই এমবিবিএস পাস করে এবার ইন্টার্নশিপ করছিল। তার মৃত্যুতে শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, যেহেতু দরজা-জানালা বন্ধ ছিল, তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বৃহস্পতিবার নেপাল […]

» Read more

বৃহস্পতিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Education Ministry

নিজস্ব প্রতিবেদক: উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার (০২ আগস্ট) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার (০১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন। শিক্ষামন্ত্রী বলেন, গাড়িচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে প্রাইমারি ও […]

» Read more

শিক্ষার্থী হত্যা ও শিশু ধর্ষণের শাস্তির দাবিতে বাকৃবিতে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকায় বাসচাপায় কলেজ শিক্ষার্থী হত্যা ও খাগড়াছড়ির দীঘিনালায় নয় বছরের শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী)। মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) বাকৃবি শাখার সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে এতে […]

» Read more

বাকৃবিতে ‘অ্যানিমেল জিনোমিক্স অ্যান্ড ব্রিডিং ল্যাব’ উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের ‘অ্যানিমেল জিনোমিক্স অ্যান্ড ব্রিডিং ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১১ টার দিকে অনুষদের ডিন অফিসের নিচ তলায় এ ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। অনুষদের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সামছুল আলম ভূঁঞা ও ড. মো. মুনির হোসেনের প্রচেষ্টায় ল্যাবটি […]

» Read more

৫ অক্টোবর মেডিকেলে ভর্তি পরীক্ষা, ডেন্টালে ৯ নভেম্বর

নিউজ ডেস্ক: আগামী শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসের ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর। ডেন্টাল কলেজগুলোতে বিডিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা-সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে […]

» Read more
1 190 191 192 193 194 387