ফেসবুকে শিক্ষককে ‘টাক’ বলায় ঢাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. এ কে এম রেজাউল করিমকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘টাক’ বলাসহ অশোভন মন্তব্য করায় ওই বিভাগের সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৩০ জুলাই) সকালে বিভাগ থেকে প্রকাশিত এক নোটিসে এ বহিষ্কারের কথা জানা যায়। গত ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা […]

» Read more

বাকৃবিতে ডিভিএম ৫৩তম ব্যাচের ইন্টার্নশীপের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিভিএম ৫৩তম ব্যাচের ১৬তম ইন্টার্নশীপের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ জুলাই) বেলা ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ঐ ইন্টার্নশীপের উদ্বোধন করা হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. নাজিম আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

» Read more

বাকৃবিতে ছাত্রলীগের হল কমিটি ঘোষণা: আনন্দ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ছাত্রলীগের নবগঠিত বিভিন্ন হল কমিটির নেতাকর্মীদের নিয়ে এক আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। শুক্রবার বিকাল ৩টার দিকে শাখা ছাত্রলীগের কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় এবং মিছিল শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক ৮ টি হলে ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত […]

» Read more

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ পেলেন বাকৃবির ছয় শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছয় অনুষদের মোট ছয় শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণ পদক ২০১৭ প্রদান করা হয়েছে। বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর ছয়জন শিক্ষার্থীর স্বর্ণ পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদভুক্ত পদকপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো: ভেটেরিনারি অনুষদের তানজিন তামান্না মুমু, […]

» Read more

বাকৃবিতে হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউট উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রয়াত কৃষিবিদ নিয়াজ পাশার স্বপ্নের হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পদযাত্রা শুরু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই ইনস্টিটিউটের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ৫৭ বছর পূর্তিতে বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে অ্যালামনাই মিলনমেলা আয়োজন করা হয়। বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকরবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন […]

» Read more

বাকৃবির ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান মঞ্চে ভয়াবহ অগ্নিকান্ড

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গৌরব ও সাফল্যের ৫৭তম বছর পূর্তি এবং হাওড় ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের মূল মঞ্চে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুলাই) রাত পৌনে ১২ টার দিকে ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার […]

» Read more

বাকৃবিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আসছেন কাল, প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

মো. আরিফুল ইসলাম, বাকৃবিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাফল্য ও গৌরবের ৫৭ বছর উদযাপন এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তরের উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল (২২ জুলাই) রোববার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের অাচার্য মো. আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দিনব্যাপী ওই অনুষ্ঠান চলবে। প্রথম পর্বে দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গৌরবের ৫৭ বছর উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু […]

» Read more

সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী বছর, আশা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: কয়েক বছর চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়গুলো একমত না হওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। তবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে আগামী বছর থেকে বাস্তবায়নের আশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এইচএসসি ও সমমানের পরীক্ষা পাস করে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে শামিল হন লাখো শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় না থাকায় দুশ্চিন্তায় থাকেন ভর্তিচ্ছু […]

» Read more

চবিতে শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা: ৫ শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সামাজিক বিজ্ঞান ভবনের সামনে শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৯ জুলাই, বৃহস্পতিবার সকালে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইদুল ইসলাম ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজীকে ছাত্রলীগ অবাঞ্ছিত ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থী ইসরাত কাওসার […]

» Read more

তিন শিক্ষিকাকে যৌন হয়রানি: শিক্ষক বরখাস্ত, প্রক্টরকে অব্যাহতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন নারী শিক্ষিককে যৌন হয়রানির অভিযোগে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহিদুল কবিরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (১৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ […]

» Read more
1 191 192 193 194 195 387