বাকৃবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় ক্রিড়া প্রশিক্ষণ বিভাগের জিমন্যাসিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্ভোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব। এসময় অন্যান্যর […]

» Read more

জবিতে বিশ্ব দর্শন দিবস পালিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশ্ব দর্শন দিবস-২০১৫ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালন করে দর্শন বিভাগ। সকালে বিশ্ব দর্শন দিবস উপলক্ষে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় অফিস […]

» Read more

কুবির বাস হেল্পারকে মারলেন কুসিক মেয়র!

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী পরিবহন বাস শহরে প্রবেশের কারনে বাসের ড্রাইভার এবং হেল্পারকে মারধর করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু। বুধবার রাতে কুমিল্লা শহরে টাউন হলের সামনে এঘটনা ঘটে। এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ড্রাইভারদের গালাগাল করেন বলেও অভিযোগ প্ওায়া যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন বাসগুলো শিক্ষার্থীদের নামিয়ে ক্যাম্পাসে ফেরার পথে […]

» Read more

কুবির বাণিজ্য অনুষদের নতুন ডিন

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের নতুন ডিন হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ আহসান উল্যাহ কে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তম সভায় আগামী দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।

» Read more

জাবিতে এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রেজিস্টার অফিসের এস্টেট শাখার সহকারী রেজিস্টার মোহাম্মদ আজীম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, মোহাম্মদ আজীম উদ্দিন এর বিরুদ্ধে তার সাবেক স্ত্রী’র অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতে বিচারকার্য অমীমাংসিত থাকায় ও আদালত কর্তৃক তাকে কারাগারে প্রেরণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা […]

» Read more

রাবিতে ‘দুই বাংলার চলচ্চিত্র উৎসব’ শুরু

রাবি সংবাদদাতা: ‘ফ্রেমে, প্রেমে দুই বাংলা’ শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো দুই বাংলার চলচ্চিত্র উৎসব-২০১৫ আজ বুধবার থেকে শুরু হচ্ছে। সপ্তাহব্যাপী এ উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া ১৯, ২০ ও ২৩ নভেম্বর চলচ্চিত্র বিষয়ে লিখিত ১০টি প্রবন্ধ নিয়ে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে ভারতীয় হাই কমিশনের আর্থিক সহায়তায় এবং রাজশাহী […]

» Read more

স্মৃতিসৌধে গণবির নবীনদের শপথ গ্রহণ

গণবি প্রতিনিধি: আজ ১৬ তারিখ সোমবার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় জাতীয় স্মৃতিসৌধকে সামনে রেখে শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা। এসময় তাদের শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলার জন্য এবং সুনাগরিক হিসেবে দেশের সেবা করার প্রত্যয়ে স্বাধীনতার প্রতি সম্মান রেখে শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেন। এরপর তারা একাডেমিক […]

» Read more

সিকৃবিতে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে স্নাতক (সম্মান) কোর্সে লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তি পরীক্ষা আগামী ২৮ নভেম্বর ২০১৫ – এর পরিবর্তে ১৯ ডিসেম্বর ২০১৫ রোজ শনিবার বেলা ২:০০ ঘটিকা হতে বিকাল ৩:৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। জনসংযোগ ও প্রকাশনা দফতরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এদিকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য […]

» Read more

শেকৃবিতে ১ম সমাবর্তন অনুষ্ঠিত

শেকৃবি প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন আজ (১৬ নভেম্বর) সোমবার বিশ্ববিদ্যালয় কৃষিতত্ত্ব খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয় মনোরম সাজে। বিভিন্ন বিভাগ, হল, প্রশাসনিক ভবন ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। কালো গাউন পরে শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে আনন্দ-উল্লাস প্রকাশ করে। দিনভর ছবি তোলা, বন্ধুদের নিয়ে আড্ডা, হৈ চৈ ও কোলাহলে মেতে থাকে সবাই। মহামান্য রাষ্ট্রপতি […]

» Read more

কুবিতে ‘জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্ট এসোসিয়েশন’ কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুৃমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গাজিপুরস্থ শিক্ষার্থীদের সংগঠন ‘জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্ট এসোসিয়েশন’ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল সংগঠনের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসাইনকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাহবুবুর রহমান মানিককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্নরা হলেন সহ- সভাপতি মাসুদ রানা, বখতিয়ার […]

» Read more
1 … 380 381 382 383 384 … 387