ভেটেরিনারি অনুষদীয় বৃত্তি পেলেন ৩৩ শিক্ষার্থী 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের আয়োজনে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষদের ৩৩ জন শিক্ষার্থীকে দরিদ্র শিক্ষার্থী বৃত্তি তহবিল থেকে এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়।   সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদীয় মেডিসিন কনফারেন্স রুমে অনুষ্ঠানটি আয়োজিত হয়। ভেটেরিনারি অনুষদের ডিন ও দরিদ্র শিক্ষার্থী বৃত্তি […]

» Read more

বাকৃবিতে কৃষি অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশীপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (সম্মান) শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশীপ প্রোগ্রামের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।   রোববার (১৩ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. […]

» Read more

সারাদেশে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তাল বাকৃবি: ছাত্র সংগঠনগুলোর নিন্দা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা, খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা ও চাঁদপুর সদরে জুমার নামাজ শেষে মসজিদের ভিতরেই চাপাতি দিয়ে ইমামকে জখম করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র সংগঠনগুলো। […]

» Read more

 প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব পর্যটন কর্মসূচির উদ্বোধন করলেন সিকৃবি উপাচার্য

সিকৃবি প্রতিবেদক: সিলেটের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে অনুষ্ঠিত হলো “প্লাস্টিকমুক্ত ভোলাগঞ্জ, পরিবেশবান্ধব পর্যটন” শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি। শুক্রবার (১১ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব এবং পরিবেশ অধিদপ্তর, সিলেটের যৌথ উদ্যোগে এবং ইসলামী রিলিফ বাংলাদেশ, পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল, মিশনগ্রিন বাংলাদেশ এবং সুরমা রিভার কিপার এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল […]

» Read more

বাকৃবিতে জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‘জন্মভূমি অথবা মৃত্যু’

নিজস্ব প্রতিবেদক: ‘যুক্তিতে শুদ্ধ হোক বিপ্লবের প্রত্যাশা’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘ (বিএইউডিএস) কর্তৃক আয়োজিত হলো ‘জুলাই স্মারক বিতর্ক প্রতিযোগিতা ইন্ট্রা বিএইউডিএস ৪.০ – ২০২৫’। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের প্রস্তাব ছিল ‘এই সংসদ বিপ্লব পরবর্তী সময়ে মব সংস্কৃতির উত্থানে অনুতপ্ত’। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার […]

» Read more

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্প্রসারণ মাঠ সফরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের উদ্যোগে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের সম্প্রসারণ মাঠ সফর উপলক্ষে ‘ওরিয়েন্টেশন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মাৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৩টায় ওই অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের বিভাগীয় […]

» Read more

“ভোক্তা সচেতন হলে পুরো খাদ্য ব্যবস্থাই নিরাপদ হবে”

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ খাদ্য গ্রহণ মানুষের একটি মৌলিক অধিকার। প্রত্যেক ব্যক্তি চায় যে তার গ্রহণকৃত খাদ্য যেন নিরাপদ ও গুণগত মানসম্পন্ন হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু সরকার নয়, বরং উৎপাদক, ব্যবসায়ী এবং ভোক্তাসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। ভোক্তা হিসেবে মানুষ শুধু খাবার ক্রয় করে না, বরং তারা পুরো খাদ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। সচেতনভাবে নিরাপদ খাদ্য নির্বাচন এবং […]

» Read more

বাকৃবিতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদীয় শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আওতাধীন বিএসসি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং (ব্যাচ-৫৬) এবং বিএসসি ফুড ইঞ্জিনিয়ারিং (ব্যাচ-১৯) প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল […]

» Read more

বাকৃবিতে রোভারদের পিআরএস কর্মশালা ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত হয়েছে “পিআরএস অর্জনের কৌশল ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড” বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) ‎ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ‎কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান শিপু  (পিআরএস,সিডিআরএস)। কর্মশালায় সভাপতিত্ব করেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি ও […]

» Read more

ময়মনসিংহে নিরাপদ ব্রয়লার উৎপাদনের উদ্যোগ মানু ফার্মসের, সহায়তায় বাকৃবি

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ এবং অ্যান্টিবায়োটিক-মুক্ত ব্রয়লার উৎপাদনের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)এর টেকনিক্যাল সহায়তায় ক্ষুদ্র খামারিদের জটিলতা সমাধানে এবং পোল্ট্রির মান নিয়ন্ত্রণে প্রায় ১৫০ জন খামারির উপস্থিতিতে মানু ফার্মস ভাবখালী হাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাবখালিতে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মানু ফার্মস এর […]

» Read more
1 5 6 7 8 9 386