গবাদিপশুর চিকিৎসা ও তথ্যসেবা এখন বিনামূল্যে, বাকৃবি অধ্যাপকের অ্যাপে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষিভিত্তিক এক উর্বর দেশ, যেখানে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন কেবল জীবিকা নয়, বরং লাখো মানুষের জীবন ও অর্থনীতির অবলম্বন। তবে প্রাণিসম্পদ খাত এখনও নানান চ্যালেঞ্জে জর্জরিত যেমন রোগ শনাক্তকরণের সীমাবদ্ধতা, সঠিক চিকিৎসা ও টিকা প্রয়োগের জটিলতা, আর প্রয়োজনীয় তথ্যের ঘাটতি খামারিদের বারবার ক্ষতির মুখোমুখি করছে।   এ পরিস্থিতিতে প্রাণিসেবায় যুক্ত হয়েছে প্রযুক্তির নতুন দিগন্ত, ‘ডিজিটাল খামারি’ নামে […]

» Read more

বাকৃবির তাপসী রাবেয়া হলে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।   রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় হল কতৃপক্ষ  ওই অনুষ্ঠানের আয়োজন করে।   তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

» Read more

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল আজ

নিউজ ডেস্ক: ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আজ রোববার। দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) এবং মাদ্রাসা-কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন পরীক্ষার্থীরা সকাল ১০টার পর থেকে তাদের রোল নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। এর আগে গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করেন শিক্ষার্থীরা। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি […]

» Read more

সিকৃবি ও আইডিই-র যৌথ অংশীদারিত্বে সমঝোতা স্মারকের সূচনা সভা অনুষ্ঠিত

সিকৃবি প্রতিবেদক: বুধবার (০৬ আগস্ট) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং আইডিই বাংলাদেশ একটি সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমে যৌথ অংশীদারিত্ব শুরু করতে একটি সূচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাাপক ড. মোঃ ইকবাল হোসেন কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক  ড. মোঃ আলিমুল ইসলাম। আলোচনার মূল বিষয়বস্তু ছিল পুষ্টি-সংবেদনশীল কার্যক্রমে যৌথভাবে কাজ করার সুযোগ সৃষ্টি, যেখানে উভয় পক্ষ একটি জলবায়ু-স্মার্ট […]

» Read more

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শেষ কাল

নিউজ ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ চলমান রয়েছে। গুচ্ছ ভর্তি কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ৭ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তির সুযোগ পাবেন। এরপরই ১১ আগস্ট থেকে সকল বিশ্ববিদ্যাৰয়ে শুরু হবে ক্লাস। বলা হয়েছে, শিক্ষার্থীরা তাদের স্টুডেন্ট প্যানেলে উল্লিখিত তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত […]

» Read more

কৃষি শিক্ষার উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণে কাজ করছে পূবালী ব্যাংক

সিকৃবি প্রতিবেদক: কৃষি শিক্ষার উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণে কাজ করছে পূবালী ব্যাংক। উন্নত শিক্ষা ও আর্থিক অন্তর্ভূক্তি একে অপরের পরিপূরক। আমরা শুধু ব্যাংকিং সেবা দিয়েই সীমাবদ্ধ থাকিনি। মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদানও দিয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা, ট্রেনিং, ওয়ার্কশপ ও সেমিনারেও আমরা অংশীদার হতে পেরেছি  সেটি আমাদের জন্য গৌরবের। বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামোতে কৃষি খাত মেরুদণ্ড স্বরূপ। পূবালী […]

» Read more

ইথিওপিয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন বাকৃবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আয়োজিত জাতিসংঘের খাদ্য ব্যবস্থা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।   শনিবার (২ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। “দ্বিতীয় ইউএন ফুড সিস্টেমস সামিট স্টকটেক” শীর্ষক এ সম্মেলনটি অনুষ্ঠিত হয় গত ২৭ থেকে ২৯ জুলাই। […]

» Read more

বাকৃবির গবেষকদলের পরিবেশবান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন, দ্বিগুণ ফসল উৎপাদনের দাবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক পরিবেশবান্ধব একটি জৈব ছত্রাকনাশক উদ্ভাবনের দাবি করেছেন, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও উপকারী অনুজীবের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং ফসল উৎপাদন বৃদ্ধিতে কার্যকর।   দেশে সাম্প্রতিক বছরগুলোতে খাদ্য উৎপাদনে অগ্রগতি হলেও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ছত্রাকনাশক (৪৫-৪৬ শতাংশ), তারপর কীটনাশক […]

» Read more

বাকৃবির গবেষণা: মাটি ও পানিতে ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক- বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়লেও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহারে স্বাস্থ্য ও পরিবেশ বিপদে পড়েছে। বিষাক্ত এসব বালাইনাশক মানব স্বাস্থ্য, মাটি, পানি ও পরিবেশের ক্ষতি করছে। দেশে বালাইনাশকের মধ্যে ছত্রাকনাশকের ব্যবহার সর্বাধিক ৪৫-৪৬ শতাংশ, এরপর কীটনাশক ৩৩ শতাংশ এবং আগাছানাশক ২০-২১ শতাংশ। এগুলোর বেশির ভাগই মাটি, পানি ও বাতাসে ছড়িয়ে পড়ে। এই সমস্যা সমাধানে দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও […]

» Read more

সিকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিকৃবি প্রতিবেদক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের […]

» Read more
1 … 4 5 6 7 8 … 387