ভারতের বিভিন্ন রাজ্যে কৃষক বিক্ষোভ

নিউজ ডেস্কঃ ভারতের পার্লামেন্টে বিতর্কিত কৃষি বিল পাসের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ অব্যাহত রেখেছেন কৃষকরা। পাঞ্জাব ও হরিয়ানা, উত্তর প্রদেশসহ বিভিন্ন জায়গায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। সরকারকে হুশিয়ার করে কৃষকরা বলেছেন, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আন্দোলন আরও জোরদার করা হবে। এরই মধ্যে শ্রমিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস, আরজেডি, তৃণমূল ও ১০টি কেন্দ্রীয় পর্যায়ের […]

» Read more

৩ কোটি ২৬ লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্কঃ দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৬ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ২৬ লাখ ৪২ হাজার ৭০৩। এর মধ্যে ৯ লাখ ৯০ […]

» Read more

শপথ নিলেন মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এনদাও

নিউজ ডেস্কঃ মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন অবসরপ্রাপ্ত কর্নেল ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী বাহ এনদাও। রাজধানী বামাকোয় সরকার বদলের এই অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অভ্যুত্থানের নেতা কর্নেল আসিমি গোইটা। এই সপ্তাহের শুরুতে তিনিই এনদাওকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। দেশ জুড়ে জাতীয় নির্বাচনের আগে সর্বোচ্চ ১৮ মাস দায়িত্বে থাকবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। ২০১৪ সালে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ৭০ বছর বয়সী এনদাও। […]

» Read more

সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে চলমান ২৯তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় ‘মুক্তধারা/ জিএফবি সাহিত্য পুরস্কার’ পেতে যাচ্ছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, কাল রোববার মেলার শেষ দিন এ পুরস্কার দেয়া হবে। ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নির্মলেন্দু গুণ, গবেষক শামসুজ্জামান খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ […]

» Read more

ওমরাহ পালনের জন্য সময় মাত্র তিন ঘণ্টা

নিউজ ডেস্কঃ এবার ওমরাহ পালনের জন্য মাত্র তিন ঘণ্টা সময় দেবে সৌদি কর্তৃপক্ষ। আগামী ৪ অক্টোবর থেকে আগ্রহীরা ওমরাহ পালন করতে পারবেন। তিন ধাপে পর্যায়ক্রমে মুসল্লিদের এ সুযোগ দেয়া হবে। প্রথম ধাপে কেবল সৌদিতে অবস্থানরত ব্যক্তিই এ সুযোগ পাবেন। বিশেষায়িত অ্যাপের সাহায্যে এবার ওমরাহ আদায়ের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। প্রথম স্তরে প্রতিদিন ছয় হাজার লোক ছয় ধাপে ভিন্ন ভিন্ন […]

» Read more

ইউক্রেনে ভয়াবহ বিমান দুর্ঘটনা

নিউজ ডেস্কঃ ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানায়, এ বিমানটিতে সব মিলিয়ে ২৮ আরোহী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধারকাজ চালাচ্ছেন। এখন অবধি ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। এদিকে এরই মধ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে নিহতদের পরিবারের প্রতি […]

» Read more

পর্যটকদের জন্য সুখবর

নিউজ ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে নেপাল। প্রায় ছয় মাস বন্ধ রাখার পর নেপাল সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে চাইলেই যে কেউ নেপালে যেতে পারছেন না। বিদেশি পর্যটকদের নেপাল ভ্রমণের জন্য অবশ্যই করেনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিতে হবে। পরীক্ষা করাতে হবে নেপালের উদ্দেশে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে। করোনার কারণে বন্ধ করে দেয়ার প্রায় ছয় […]

» Read more

৭৫তম অধিবেশনে জাতিসংঘে ভার্চুয়াল ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণ দেবেন। গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী আগামীকাল (আজ) বাংলাদেশ সময় রাত ৮টায় এবং স্থানীয় সময় সকাল ১০টায় (নিউ ইয়র্ক সময়) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে তার পূর্বনির্ধারিত রেকর্ডকৃত ভাষণ দেবেন।’ প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে […]

» Read more

তৃতীয় ধাপের ট্রায়াল শুরু জনসনের ভ্যাকসিনের

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসন। মডার্না, বায়োটেক ও ফাইজারের পর যুক্তরাষ্ট্রে বড় পরিসরে ট্রায়াল শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ ট্রায়ালে প্রায় ৬০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন বলে জানিয়েছেন জনসনের ভ্যাকসিন গ্রুপের চিফ সায়েন্টিফিক অফিসার পল স্টোফেলস। তিনি জানিয়েছেন, তৃতীয় ধাপের এ পরীক্ষা থেকে এ ভ্যাকসিনটি কতটা কার্যকর ও নিরাপদ তা জানা […]

» Read more

সেভিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ে সমতার পর অতিরিক্ত সময়ে বদলি নেমে ব্যবধান গড়ে দিলেন হাভি মার্তিনেস। সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল বায়ার্ন মিউনিখ। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বৃহস্পতিবার ২-১ গোলে জিতে শিরোপা উৎসব করে হান্স ফ্লিকের দল। প্রতিযোগিতায় জার্মান ক্লাবটির এটি দ্বিতীয় শিরোপা। লুকাস ওকাম্পোস সেভিয়াকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন লেয়ন গোরেটস্কা। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন মার্তিনেস। এই নিয়ে […]

» Read more
1 117 118 119 120 121 291