কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে মৃত্যু ৩১ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কারবালা শহরে আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। মঙ্গলবার আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সময় চলাচলের একটি রাস্তা ধসে পড়ার পর আতঙ্কগ্রস্থ লোকজন ছোটাছুটি শুরু করলে হতাহতের এ ঘটনা ঘটে। ইরাকের স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র সাঈফ আল বদর বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আল জাজিরা জানায়, মঙ্গলবার কালো কাপড় […]

» Read more

নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জন বোল্টনকে বহিষ্কার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জন বোল্টনকে বহিষ্কার করেছেন। মঙ্গলবার বোল্টনকে বহিষ্কার করা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প টুইটে লিখেছেন, ‘গত রাতে আমি জন বোল্টনকে জানিয়েছি, হোয়াইট হাউসে তাঁর আসার প্রয়োজন নেই। আগামী সপ্তাহে নতুন নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা নিয়োগ করা হবে।’ তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় ট্রাম্পের সঙ্গে বোল্টনের মতানৈক্য হওয়ার এ […]

» Read more

ব্রিটেনে আগাম নির্বাচনের আরো এক প্রস্তাব নাকচ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পালার্মেন্টের এমপিরা আরো একবার প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন।এরইমধ্যে আজ থেকে শুরু হতে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের ৫ সপ্তাহের জন্য স্থগিত কার্যক্রম। ২৯৩ জন এমপি প্রধানমন্ত্রীর আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন যা প্রয়োজনীয় ভোটের সংখ্যার তুলনায় অনেক কম। এর আগে বিরোধী এমপিরা নিশ্চিত করেন যে, ১৫ অক্টোবর আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য আনা প্রস্তাবে সমর্থন […]

» Read more

খোঁজ মিলেছে চন্দ্রযান ল্যান্ডারের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চাঁদে অভিযানের মহাকাশযান চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরোর চেয়ারম্যান কে শিভান রোববার এ তথ্য জানিয়েছেন। শনিবার প্রথম প্রহরে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল ল্যান্ডার বিক্রমের। তবে চন্দ্রপৃষ্ঠ থেকে মাত্র ২ দশমিক ১ কিলোমিটার দূরে থাকতে বিক্রমের সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইসরোর চেয়ারম্যান […]

» Read more

কাশ্মীরে ফের কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক: শিয়া মুসলমান ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনার পর কাশ্মীরের শ্রীনগরের অধিকাংশ এলাকায় আবারও কারফিউ জারি করেছে ভারত। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীনগরের শিয়া অধ্যুষিত রেইনাওয়ারি ও বাদগ্রামে এই সংঘর্ষে অন্তত ১২ বেসামরিক নাগরিক ও ছয় সেনা সদস্য আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা বলেন, উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে […]

» Read more

তালেবানের সঙ্গে আলোচনা বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছেন। কাবুলে আত্মঘাতী বোমা হামলায় মার্কিন সেনাসহ ১২ জনকে হত্যার দায় স্বীকারের পর ট্রাম্প এ আলোচনা বাতিল করার কথা জানান বলে বিবিসি জানিয়েছে। শনিবার এক টুইটে ট্রাম্প জানিয়েছেন, তিনি রোববার মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তালেবানের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সম্প্রতি কাবুলে […]

» Read more

ইসরোর সঙ্গে কাজ করতে আগ্রহী নাসা

আন্তর্জাতিক ডেস্ক: একেবারে তীরে এসে তরী ডুবেছিল। স্বপ্নের একদম কাছাকাছি গিয়েও চন্দ্রপৃষ্ঠ ছুঁতে পারেনি ভারতের মহাকাশযান চন্দ্রযান ২। চন্দ্রযান ২ এর এই অভিযান সফল না হলেও আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছে ভারত। চন্দ্রযান ২ এর যাত্রাপথের সাফল্য এবং চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের অবতরণের চেষ্টার ভূয়সী প্রশংসা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই সংস্থা জানিয়েছে, তারা ভবিষ্যতে ভারতের মহাকাশ […]

» Read more

জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মাহাথিরের সঙ্গে মোদীর আলাপ

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবস্থানরত আলোচিত বক্তা ড. জাকির নায়েককে প্রত্যর্পণ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিচারের মুখোমুখি হওয়ার শঙ্কায় জাকির দীর্ঘদিন ধরে ভারত ছেড়ে বিদেশে রয়েছেন। ২০১৭ সাল থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাশিয়ায় সর্ব-পূর্বের শহর ভ্লাদিভস্তকে পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের এক সম্মেলনের ফাঁকে মাহাথিরের সঙ্গে দ্বিপাক্ষিক […]

» Read more

বাহামাসে ডোরিয়ানের আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক: হারিকেন ডোরিয়ানের আঘাতে বাহামাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০ এ দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা। প্রধানমন্ত্রী হুবার্ট মিন্নিস একে দ্বীপপুঞ্জের জন্য ‘ঐতিহাসিক বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন। বুধবার রাতে সংবাদ সম্মেলনে ডোরিয়ানের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা আবাকো আইল্যান্ডসে লুটপাটের খবরে হুঁশিয়ারি দিয়েছেন। হারিকেনের আঘাতে নিহতের সংখ্যা নিশ্চিত করে মিন্নিস বলেছেন, ‘আমরা আশঙ্কা করছি […]

» Read more

হংকংয়ের রাজনৈতিক সংকট অবসানের প্রত্যাশা ক্যারি ল্যামের

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত প্রত্যার্পণ বিল প্রত্যাহার ও সরকারের অন্যান্য পদক্ষেপ চলমান রাজনৈতিক সংকট সমাধানে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। একদিন আগে বেইজিং সমর্থিত ল্যাম প্রত্যার্পণ বিল প্রত্যাহারের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেছেন। তবে বিক্ষোভকারী ও কয়েক জন আইনপ্রণেতা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ল্যামের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ল্যামের এই পদক্ষেপ অত্যন্ত […]

» Read more
1 155 156 157 158 159 291