বাহামায় হারিকেন ডোরিয়ানে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাহামার গ্রেট আবাকো ও গ্রান্ড বাহামা দ্বীপে তাণ্ডব চালিয়েছে হারিকেন ডোরিয়ান। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস বলেছেন, ‘ঝড়ের কবলে পড়ে উত্তর-পূর্ব অ্যাবাকো দ্বীপপুঞ্জে পাঁচজন মারা গেছে।’ তিনি আরো বলেছেন, ‘ডোরিয়ান আটলান্টিক অঞ্চলের এ যাবৎকালের দ্বিতীয় এবং বাহামায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন।’ রেডক্রসের আশঙ্কা, হারিকেনে প্রায় ১৩ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের […]

» Read more

কাশ্মীরে তুমুল সংঘর্ষ, নিহত তিন পাকিস্তানি সেনা

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কাছে পাকিস্তান ও ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে ভারতের সেনাবাহিনীর গোলায় পাকিস্তানি তিন সেনা নিহত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে দাবি করেছে। নিউজ১৮ বলছে, পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের ওপর প্রত্যাঘাত শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের গুলিতে পাকিস্তানের তিন জওয়ান নিহত হয়েছে। শুধু তাই নয়, পাক সেনার […]

» Read more

৮০ বছর পর ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিলুন শহরে বোমা ফেলার ঘটনায় ৮০ বছর পর পোল্যান্ডের কাছে ক্ষমা চাইল জার্মানি। রোববার পোল্যান্ডের প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে জার্মান প্রেসিডেন্ট স্টেইনমিয়ার এ ক্ষমা প্রার্থনা করেন। জার্মান ও পোলিশ উভয় ভাষাতেই স্টেইনমিয়ার বলেন, ‘ভিলুনে হামলার শিকারদের সামনে আমি আমার মাথা অবনত করছি। আমি জার্মানির টাইরানিতে পোলিশ ভুক্তভোগীদের সামনে মাথা অবনত করছি। আমি ক্ষমা প্রার্থনা করছি।’ ১৯৩৯ […]

» Read more

ভারতে মেডিকেল ভিসা ছাড়াই চিকিৎসা নেয়া যাবে

আন্তর্জাতিক ডেস্ক: এখন থেকে মেডিকেল ভিসা ছাড়াই ভারতে ছোটখাটো রোগের চিকিৎসা নেয়া যাবে বলে ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ সুবিধা তাদের জন্যই প্রযোজ্য হবে যারা বৈধ ভিসায় ভারতে এসেছেন এবং আসার পর অসুস্থ হয়ে পড়েছেন। কেবল অঙ্গ প্রতিস্থাপনের বেলায় অবশ্যই মেডিকেল ভিসা লাগবে। গেল শুক্রবার এ ঘোষণা দেয়া হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। বিবৃতিতে স্বরাষ্ট্র […]

» Read more

ভারতের সঙ্গে সামরিক সংঘাতের হুঁশিয়ারি ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এক দেশ অন্য দেশকে পাল্টাপাল্টি আক্রমণ করে চলেছে। এই উত্তেজনা সীমান্তেও ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন যে, বিতর্কিত কাশ্মীর নিয়ে দু’দেশের মধ্যকার উত্তেজনা […]

» Read more

‘অক্টোবর-নভেম্বরে পাক-ভারত যুদ্ধ’

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন,‘অক্টোবর-নভেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হবে। এটাই হবে দু’দেশের মধ্যে শেষ যুদ্ধ।’ বুধবার রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয় গত ৫ আগস্ট। এর পরেই দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মুনাবো খোকরাপাড় সীমান্ত দিয়ে যাতায়াতকারী যোধপুর-করাচি থর এক্সপ্রেসও […]

» Read more

দুবাইয়ে ১০ লাখ দিরহাম টাকা জিতলেন প্রবাসী বাংলাদে

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি আবদুল্লাহ আল আরাফাত মোহাম্মদ মহসিন আগামী মাসে বাবা হবেন। তার এই খুশিকে আরও দ্বিগুণ করেছে এক পুরস্কার। এক লাটারিতে তিনি জিতেছেন ১০ লাখ দিরহাম। বাংলাদেশে টাকার অঙ্কে যা দাঁড়ায় ২ কোটি ৩০ লাখ। মঙ্গলবার দুবাইতে এক লটারি জিতে তিনি এই পুরস্কার পান। মহসিনের বাড়ি ফেনীর সোনাগাজীতে। নয় বছর আগে দুবাইয়ে পাড়ি […]

» Read more

সৌদিতে নামাজের সময় দোকান খোলা রাখা যাবে

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র বেচাকেনা জমে উঠেছে। ক্রেতারা ভিড় করছে দোকানে। ঠিক এই মুহূর্তে কোনো এক ওয়াক্তের আজান। কোনো কথা নেই, দুমদাম দোকানের শাটার টেনে দিতে হবে। যত ক্রেতাই থাকুক না কেন, কিংবা ব্যবসা লাটে উঠলেও এই নিয়মের ব্যত্যয় নেই। ঠিক এ রকম পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয় সৌদি আরবের ব্যবসায়ীদের। নামাজের সময় দোকান বন্ধ রাখার বিষয়ে আইন চালু করা হয়েছিল […]

» Read more

হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর জলকামান ও গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে। জুনে বিক্ষোভ শুরুর পর এই প্রথম বিক্ষোভকারীদের ওপর আগ্নেয়াস্ত্রের ব্যবহারের খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। সেই সঙ্গে পুলিশ প্রথমবারের মতো জলকামানও ব্যবহার করেছে। হংকংয়ের পুলিশ বলছে, রোববার বিক্ষোভ ছত্রভঙ্গ করার পর এ পর্যন্ত ৩৬ জনকে আটক করা হয়েছে। পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, বিক্ষোভকারীদের সর্তকতামূলক গুলিবর্ষণের পর সংঘাত শুরু হলে কয়েকজন পুলিশ […]

» Read more

পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর ইস্যুতে এবার সরাসরি পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জি-৭ শীর্ষক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাক্ষাতের পরেও কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার সম্ভাবনা ভেস্তে গেছে। তারপরেই শক্তিধর রাষ্ট্রগুলোকে হুমকি দিলেন তিনি। ইমরান খান বলেন, পারমাণবিক যুদ্ধের ফলাফল হবে ভয়ানক। তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। শক্তিধর রাষ্ট্রগুলোও রেহাই পাবে না। ভারতের […]

» Read more
1 … 156 157 158 159 160 … 291