রাজস্থানে সোয়াইন ফ্লুতে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জনপ্রিয় পর্যটন অঞ্চল হিসেবে পরিচিত রাজস্থান প্রদেশে চলতি বছরের প্রথম ১৭ দিনে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজস্থানের স্বাস্থ্য বিভাগ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘চলতি বছরের জানুয়ারি মাসে শুধু রাজস্থানেই ৪০ জন মানুষ সোয়াইন ফ্লুতে […]

» Read more

আস্থা ভোটে টিকে গেলেন থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া নিয়ে ব্রেক্সিট চুক্তিতে মঙ্গলবার পরাজয়ের পর বুধবার আস্থা ভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। গতকালের ভোটের পরই লেবার পার্টির নেতা জেরমি করবিন সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব এনেছিলেন। বুধবার দেখা যায়, থেরেসা মের সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন ৩২৫ জন পার্লামেন্ট সদস্য আর সরকারের প্রতি অনাস্থা জানিয়েছেন ৩০৬ জন। ১৯ ভোটে জয় নিয়ে […]

» Read more

ভারতের সেই অধ্যাপকের ক্যাম্পাসে ঢোকা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্যের অভিযোগে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কনক সরকারের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রবেশ এবং পড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে- ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবিলম্বে অধ্যাপক কনক সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হলো। আপাতত উনি […]

» Read more

খনিতে শ্রমিকের মরদেহ মিলল এক মাস পর

আন্তর্জাতিক ডেস্ক: দুর্ঘটনার এক মাস পর অবশেষে এক শ্রমিকের মরদেহের খোঁজ মিলল মেঘালয়ের কসানের কয়লা খনি থেকে। বৃহস্পতিবার সকালে খনির প্রায় ১৬০ ফুট গভীরে ওই শ্রমিকের মরদেহ দেখতে পান উদ্ধারকারীরা। এক মাস আগে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের অবৈধ খনিটি থেকে কয়লা তুলতে গিয়েছিলেন শ্রমিকের একটি দল। কিন্তু তারা আর ফিরতে পারেননি। খনির ভেতরে ধসের কারণে আটকে যান ১৫ শ্রমিক। তারপর […]

» Read more

তুরস্ককে ধ্বংস করার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার কুর্দিদের ওপর সামরিক হামলা চালালে তুরস্কের অর্থনীতি ‘ধ্বংস’ করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার কুর্দিদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্কে বিরাজমান উত্তেজনার মধ্যেই তিনি রোববার এই হুমকি দেন বলে খবর দিয়েছে কাতারের সংবাদমাধ্যম আলজাজিরা। ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে কাজ করছে সিরিয়ার কুর্দিরা। গত মাসে ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়া থেকে মার্কিন সৈন্য […]

» Read more

চীনে কানাডীয় নাগরিকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: চীনে এক কানাডীয় নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রবার্ট লিওড শেলেনবার্গ নামের ওই কানাডীয় নাগরিককে ২০১৮ সালে মাদক পাচারের চেষ্টার অভিযোগে ১৫ বছরের কারাদাণ্ড দিয়েছিল একটি নিম্ন আদালত। কিন্তু আপিল আদালত সোমবার এক রায়ে বলেছে, অপরাধের তুলনায় তার আগের শাস্তি অনেক নমনীয় ছিল। এই রায়ের ফলে চীন এবং কানাডার কূটনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে। […]

» Read more

পাকিস্তানে এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের গোয়াদর সমুদ্রবন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে তৈল শোধনাগার স্থাপনের কথা জানিয়েছে সৌদি আরব। এই বিনিয়োগের পরিমাণ এক হাজার কোটি ডলার। রোববার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর বন্দরে দাঁড়িয়ে এই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালি। একই সঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের আর্থিক উন্নয়নের শরিক হতে চায় সৌদি আরব। সেই জন্যই বানানো হচ্ছে […]

» Read more

ট্রাম্প-পুতিনের গোপন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পের সঙ্গে রশিয়ার সম্পর্ক নিয়ে আবারও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত বৈঠকের কোনও তথ্যই তিনি প্রকাশ করেননি। মার্কিন কর্মকর্তাদের হাতে এ বিষয়ে কোনও প্রতিবেদনও নেই। একান্ত আলাপচারিতার কথা কেন গোপন করা হচ্ছে তা নিয়েই প্রশ্ন তুলেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক সরকারি কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প নাকি তার দোভাষীদের চাপ দিয়েছেন […]

» Read more

কৃত্রিম পায়ে এবার অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় অরুণিমার

আন্তর্জাতিক ডেস্ক: এভারেস্টের পর এবার অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গও জয় করলেন এক পা হারানো অরুণিমা সিং। তার এমন সাফল্য বিস্মিত করেছে সারা বিশ্বকে। এর আগে এক পা হারানো কোনো নারী অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ জয় করতে পারেননি। ভারতের উত্তর প্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা অরুণিমা সিংহ। নকল পা নিয়ে তিনি জয় করেছেন অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন। তবে এই অসাধ্যসাধন তার প্রথম নয়। […]

» Read more

চীনে কয়লা খনি ধসে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: চীনে একটি কয়লা খনির ওপরের অংশ ধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে দেশটির উত্তর-পশ্চিমের শানঝি প্রদেশে এ ঘটনা ঘটে। চীনা সরকারি গণমাধ্যম পিপল’স ডেইলির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছর চীনের কয়লা খনিতে এটি সবচেয়ে ভয়াবহ ঘটনা। কয়লা শিল্পের নিরাপত্তা ব্যবস্থা নিন্মমানের হওয়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে […]

» Read more
1 183 184 185 186 187 291