এক বাঁধাকপিতেই ৮৩ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন সবজি ফলানোর প্রতিযোগিতা হয়ে থাকে। সে দেশের স্কুলে এ সংক্রান্ত কর্মসূচি চলে সারা বছর ধরেই। এ বছর ন্যাশনাল বনি প্ল্যান্টস থার্ড গ্রেড ক্যাবেজ প্রোগ্রামের অংশ হিসাবে একটি দৈত্যাকার বাঁধাকপি ফলিয়ে সবুজ সবজি প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম হয়েছে পেনসিলভেনিয়ার চতুর্থ শ্রেণির এক ছাত্রী। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের পেবলস এলিমেন্টারি স্কুলে পড়া ওই ছাত্রীর নাম […]

» Read more

ভারতের যে সিদ্ধান্তে খুশি পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক: যৌথ সিন্ধু কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের আগে অর্থাৎ রোববার চন্দ্রভাগা তথা চেনাব অববাহিকার ভারতীয় জলবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আসছেন পাকিস্তানের তিন পরিদর্শক। আর এতেই নাকি খুশি ইসলামাবাদ, বলছে ভারতীয় গণমাধ্যম। পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে ভারতের এই প্রথম সরকারি যোগাযোগ নিয়ে পাকিস্তান যে খুশি, তা গোপন রাখেনি ইসলামাবাদ। পাক পানিসম্পদ মন্ত্রী ফাইজল ভাওড়া পরিদর্শনের অনুমোদন নিয়ে বলেছেন, […]

» Read more

ব্রাজিলে বাঁধ ধসে নিখোঁজ তিন শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে একটি বাঁধ ধসে তিন শতাধিক লোক নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি লোহার খনিতে এ ঘটনা ঘটে। বিবিসি বলছে, বাঁধের ক্যাফেটিরিয়ায় শ্রমিকরা যখন লাঞ্চ করছিল তখন সেটি ধসে যায় এবং কাদার স্রোতে লোকজন চাপা পড়ে। তবে বাঁধটি কেন ধসে পড়লো তা জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে। মিনাস গেরাইস […]

» Read more

লিবিয়া উপকূল থেকে বাংলাদেশিসহ পাঁচশ অভিবাসী উদ্ধার, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে ভূ-মধ্যসাগর পাড়ি দেয়ার সময় লিবিয়া উপকূল থেকে গত তিনদিনে প্রায় পাঁচশ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। আর উদ্ধার অভিযানের সময় প্রাণ হারিয়েছেন দুই অভিবাসী। লিবিয়া উপকূলে কোস্টগার্ডের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪৭৩ জন আফ্রিকা, সিরিয়া ও বাংলাদেশের নাগরিক। চারটি ভিন্ন অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। […]

» Read more

সৌদিতে এবার ঐতিহ্যবাহী ‘ষাঁড় দৌড়

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যুবরাজ মোহাম্মদ এবং সৌদি আরবের ভাবমূর্তি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বলে সৌদিতে একের পর এক বিশ্বকে তাক লাগানোর পরিবর্তন কিন্তু থেমে নেই। সম্প্রতি উন্মুক্ত মঞ্চে আয়োজিত কনসার্টে একসঙ্গে নেচেছেন-গেয়েছেন সৌদি তরুণ-তরুণীরা। এবার শোনা গেল সৌদি আরব রাষ্ট্রীয় বিনিয়োগে দেশের বিনোদন খাত উন্নয়নের যে উচ্চাভিলাষী পরিকল্পনা […]

» Read more

ত্রিপুরা সীমান্তে নারী শিশুসহ গ্রেফতার ৩১ রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশের ত্রিপুরা সীমান্ত থেকে নারী শিশুসহ ৩১ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরার একটি আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। চারদিন ধরে তারা সীমান্তের জিরো পয়েন্টে আটকা পড়ে ছিলেন। খবর পার্স ট্যুডে। গত ১৮ জানুয়ারি থেকে ভারত-বাংলাদেশের ত্রিপুরা সীমান্তের নোম্যানসল্যান্ডে ৬ পুরুষ, ৯ নারী ও ১৬ শিশুসহ রোহিঙ্গারা আটকে ছিলেন। কোনো দেশই তাদেরকে স্বীকার করতে চায়নি। […]

» Read more

রানি ক্লিওপেট্রার সমাধিস্থলের খোঁজ মিলল আড়াই হাজার বছর পর!

আন্তর্জাতিক ডেস্ক: ক্লিওপেট্রা, তাকে মনে করা হয় সম্মোহনী সৌন্দর্য আর সীমাহীন ক্ষমতার অধিকারী হিসেবে এবং সীমিত শক্তিকে অসাধারণ কৌশলে অসীমে নিয়ে যাওয়ার রূপকার হিসেবে। ক্লিওপেট্রা প্রাচীন মিসর এবং ইতিহাসের এক বিস্ময়কর নাম। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নারী তিনি। প্রেম আর মৃত্যু এই নারীর জীবনে একাকার হয়ে গেছে। তিনি যেমন ভালোবাসার উদ্যাম হাওয়া বইয়ে দিতে পারতেন, তেমনি প্রয়োজনে মারাত্মক হিংস্রও হতে পারতেন। […]

» Read more

ট্রাম্পের চিঠিতে সন্তুষ্ট কিম

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি পেয়ে বেশ সন্তুষ্ট হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটনে গিয়েছিলেন কিমের একজন ঘনিষ্ঠ সহযোগী। তিনি সেখান থেকে কিমের উদ্দেশে লেখা ট্রাম্পের একটি চিঠি নিয়ে ফিরে এসেছেন। ওই চিঠি পাওয়ার পরই নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন কিম। কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড […]

» Read more

পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেয়ার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান। সম্প্রতি সিরিয়ায় ইরানি বাহিনীর উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। তারপরেই ইরানের সেনাবাহিনীর তরফ থেকে ইসরায়েলকে পালটা হুমকি দেয়া হলো। রোববার দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর, ইরানের গোয়েন্দা দপ্তর ও সেনা ঘাঁটিতে বোমাবর্ষণ করে ইসরায়েলি বোমারু বিমান। ওই হামলায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে চারজন সিরীয় নাগরিক। এ পর্যন্ত এটাই সিরিয়ার […]

» Read more

মোদির হাতে সময় আছে আর মাত্র ১শ দিন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সময় আছে আর মাত্র ১শ দিন। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর দাবি, কেন্দ্রে মোদি সরকারের আয়ু আছে আর মাত্র ১শ দিন। অর্থাৎ আগামী তিন মাসের চেয়ে কিছুটা বেশি সময়ের মধ্যেই ভারতে শেষ হয়ে যাবে মোদির জামানা। আরও ভালোভাবে বললে আগামী লোকসভা ভোটের পরে আর মোদি সরকারের অস্তিত্ব থাকছে না। বিজেপি নেতারা মোদি সকার নিয়ে […]

» Read more
1 181 182 183 184 185 291