নতুন অস্ত্র উৎপাদন শুরু করল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: নতুন কৌশলগত অস্ত্র উৎপাদন শুরু করেছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উন অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন বলে শুক্রবার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে। গত জুনে সিঙ্গাপুরে উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বৈঠক হয়েছিল। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ এবং পুরোনো শত্রুতা অবসানের একটি ভিত্তিভূমি ছিল ওই বৈঠকটি। পরমাণু কর্মসূচি বন্ধে আরো আলোচনার […]

» Read more

জামাল খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ডের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত পাঁচজনের মৃত্যুদণ্ডের সুপারিশ করেছে সৌদি আরবের প্রধান প্রসিকিউটর সৌদ আল মুজিব। বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পাশাপাশি হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনও সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করেন তিনি। খবর সিএনএন’র। সৌদি কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডের তিন দিন আগে গত ২৯ সেপ্টেম্বর পরিকল্পনা করে খুনিরা। এরপর ২ […]

» Read more

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওপর নতুন করে যেকোনো নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে মস্কো। নিষেধাজ্ঞা আরোপের নতুন যেকোনো প্রচেষ্টা দ্বিপক্ষীয় সম্পর্ককে মারাত্মক জটিল করে তুলবে বলে মনে করে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার এক সাক্ষাৎকারে বলেন, মস্কো এখনো জানে না যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আর কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। কিন্তু মস্কো এ ব্যাপারে নিশ্চিত যে, সেরকম কোনো […]

» Read more

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ভারতীয়-বংশোদ্ভূত তুলসি!

আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করতে পারেন ভারতীয়-বংশোদ্ভূত তুলসি গাব্বার্ড। ভারতীয় বংশোদ্ভূত এই নারী মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম হিন্দু নারী। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চারবারের নির্বাচিত তুলসির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লস অ্যাঞ্জেলসে শুক্রবার ‘মেডট্রনিক কনফারেন্সে’ ৩৭ বছর বয়সী তুলসি গাব্বার্ডকে পরিচয় করিয়ে দেন ভারতীয় বংশোদ্ভূত প্রখ্যাত মার্কিন চিকিৎসক সাম্পাত […]

» Read more

সিএনএন মামলা করেছে ট্রাম্পের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে সে দেশের প্রভাবশালী সংবাদমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বিতর্কে জড়ানোর পর সিএনএন এর প্রধান হোয়াইট হাউজ সংবাদদাতা জিম অ্যাকোস্টার হোয়াইট হাউজে প্রবেশে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা এবং তার প্রেস পাস বাতিল করা হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্টে এ মামলা দায়ের করা হয় […]

» Read more

রোহিঙ্গা নির্যাতনে দায়ীদের বিচারের আহ্বান জানাবে আসিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার জন্য দায়ীদের ‘সম্পূর্ণভাবে বিচারের’ আহ্বান জানাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। আসিয়ান সম্মেলনের চেয়ারম্যানের বক্তব্যের খসড়া পর্যালোচনা করে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ১০ সদস্যের আসিয়ান জোটের সম্মেলনে সমাপনী বক্তব্য রাখবেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। এতে রাখাইনের ‘বিষয়টি উদ্বেগের’ বলে উল্লেখ করা হলেও শেষ মুহূর্তে বিবৃতিতে হয়তো পরিবর্তন আসতে […]

» Read more

আমিরাতে ছয় মাস মেয়াদী ভিসাকে অবৈধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে চলতি সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় চাকরিপ্রত্যাশীদের দেয়া ছয় মাসের ভিসায় কেউ একবার আমিরাত ত্যাগ করলে তার ভিসা অবৈধ হবে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনালিটির (এফএআইসি) বরাত দিয়ে দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবদেন এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তবে দেশটিতে অভিবাসী ভিসাধারীরা ভিসা সংক্রান্ত এ সুবিধা ও অধিকার পাবে না। গত সপ্তাহে […]

» Read more

সু চি অ্যামনেস্টির খেতাবও হারালেন

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চিকে দেওয়া তাদের সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, সু চি তার এক সময়কার নৈতিক অবস্থান থেকে ‘লজ্জাজনকভাবে’ সরে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পর সেখান থেকে নতুন করে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে […]

» Read more

আলিবাবা ৫ মিনিটে তুলে নিল ২৫ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বৃহৎ ই-কমার্স সাইট আলিবাবা রোববার অনলাইন সেল শুরু করার প্রথম পাঁচ মিনিটের মধ্যে তিন বিলিয়ন ডলার বা ২৫,১৩৭ কোটি টাকার পণ্য বিক্রি করেছে। বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সেল শুরু হওয়ার এক ঘণ্টার একটু বেশি সময়ে অনলাইন শপিং সাইটটি ১০ বিলিয়ন ডলার বা ৮৩,৭৯১ কোটি টাকার পণ্য বিক্রি করে। উল্লেখ্য, প্রতিবছর আলিবাবা নভেম্বর ১১ তারিখ বিশেষ […]

» Read more

ভারত মহাকাশযান পাঠাচ্ছে শুক্রে

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলের পর ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো) নজর এবার সৌরজগতের আরেক গ্রহ শুক্র-তে। সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালে শুক্র-তে মহাকাশযান পাঠাবে ভারত। খবর- আনন্দবাজার পত্রিকার। সংবাদ মাধ্যমটিতে জানানো হয়, প্রাথমিকভাবে ঠিক হয়েছে- শুক্রের কাছে পৌঁছে একটি নির্দিষ্ট কক্ষপথে এই গ্রহকে প্রদক্ষিণ করবে ভারতীয় মহাকাশযান। শুক্র গ্রহের সঙ্গে এই মহাকাশযানের ন্যূনতম দূরত্ব হবে ৫শ’ কিলোমিটার এবং সর্বাধিক দূরত্ব […]

» Read more
1 195 196 197 198 199 291