বৃহস্পতিবারে রোহিঙ্গাদের প্রথম দল ফিরছে মিয়ানমারে

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি নিয়েছে মিয়ানমার। দেশটির কর্মকর্তারা রোববার জানিয়েছেন, দুই হাজার রোহিঙ্গা মুসলিমের প্রথম দলটির প্রত্যাবাসনে তারা প্রস্তুতি নিয়েছে। গত মাসে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় ৫ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন শুরু হবে।আগামী ১৫ নভেম্বর থেকে রোহিঙ্গাদের প্রথম গ্রুপটিকে ফেরত নেয়া শুরু করবে মিয়ানমার। বাংলাদেশের তরফ থেকে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের একটি লিস্ট পাঠানো হয়েছে। এর মধ্যে […]

» Read more

সাগর পাড়ি দিচ্ছে রোহিঙ্গারা, বিপর্যয়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ও মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য এখনো রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সাগর পাড়ি দিচ্ছে। নতুন করে এভাবে নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় ২০১৫ সালের মতো মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তা ও ত্রাণকর্মীদের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বাংলাদেশের কোস্টগার্ড জানিয়েছে, […]

» Read more

যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুটি ভয়াবহ দাবানলে নিহত হয়েছেন কমপক্ষে ৯ জন। শুক্রবার দুপুরে শুরু হওয়া এ দাবানল ছড়িয়ে পড়লে এখন পর্যন্ত ঘরছাড়া হয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ। বিবিসির খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে একটি গাড়িতে পুড়ে যাওয়া পাঁচটি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ক্যালিফোর্নিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর লস অ্যঞ্জেলসের পশ্চিমের প্রধান মহাসড়ক ও উপকূলীয় অঞ্চলে এ দাবানল […]

» Read more

বৃষ্টি-বন্যায় জর্ডানে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানে ভারি বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রাচীন নগরী পেট্রা এবং অন্যান্য জনপ্রিয় পর্যটন এলাকা থেকে সাড়ে তিন হাজারের বেশি পর্যটককে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরা। শনিবার এক বিবৃতিতে সরকারি মুখপাত্র জুমানা ঘুনাইমাত জানান, পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এসব […]

» Read more

শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: সরকারের মেয়াদ পূর্তির আগেই পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। শুক্রবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তিনি সাক্ষর করেছেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটিতে শুরু হওয়া সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মেয়াদ পূর্তির দুই বছর আগেই দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়ে ২০১৯ সালের ৫ জানুয়ারী সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন সিরিসেনা। […]

» Read more

মার্কিন অ্যাটর্নি জেনারেল বরখাস্ত হলেন যে কারণে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীর্ষ এই আইন প্রণেতার সম্পর্কে বিভিন্ন সময়ে তীব্র ভাষায় সমালোচনা করেছেন ট্রাম্প। ট্রাম্প টুইট বার্তায় জানিয়েছেন, সেশনস অস্থায়ীভাবে সরিয়ে তার স্থানে চিফ অব স্টাফ মাথ্যু হুইটাকেরকে দায়িত্ব দেয়া হবে। বুধবার ওই টুইট বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমারা অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি একই সঙ্গে […]

» Read more

নির্বাচনী সহিংসতায় আফগানিস্তানে নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি আফগানিস্তানে সংসদ নির্বাচন চলাকালে সহিংসতায় যতজন নিহত হয়েছেন, তা বিগত চার নির্বাচনের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। আফগানিস্তানে জাতিসংঘের সহযোগী মিশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০ অক্টোবর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অন্তত ৪৩৫ জন হতাহত হয়েছেন। তার মধ্যে ৫৬ জন নিহত এবং ৩৭৯ জন আহত হয়েছেন। নির্বাচনের আগে তিন সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারণা চলেছিল। […]

» Read more

অবশেষে পিরামিডের ‘নির্মাণ রহস্য’ উদঘাটিত হলো

আন্তর্জাতিক ডেস্ক: পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন এ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড। পাথর খণ্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর-দুরান্তের পাহাড় থেকে। পাথরের সঙ্গে পাথর জোড়া দিয়ে তৈরি করা হতো পিরামিড। তবে এ স্থাপনার সবচেয়ে বিশেষত্ব হলো যুগ যুগ ধরে […]

» Read more

আজ থেকে নতুন নিষেধাজ্ঞা, কঠিন চ্যালেঞ্জ ইরানের সামনে

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্র আজ থেকে কঠোর অবরোধ আরোপ করতে যাচ্ছে। এর ফলে আগামী দিনগুলোতে তেহরানকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে টিকে থাকার জন্য। যদিও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র এর মাধ্যমে কোনো সাফল্য অর্জন করতে পারবে না। ইরানের ওপর কঠোর এ মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেছেন, এটা নিশ্চিত […]

» Read more

চীনের সঙ্গে ইমরান চান বহুমুখী সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা করেছেন, চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক হবে বহুমুখী। চীনের রাজধানী বেইজিংয়ে সেন্ট্রাল পার্টি স্কুলে বক্তৃতা দেয়ার সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। খবর পার্স ট্যুডে। ইমরান খান বলেন, পাকিস্তানের বর্তমান যে জিডিপি, ৩০ বছর আগে চীনের তাই ছিল। গত ৩০ বছরে চীন একক কোনো পদক্ষেপ নেয়নি বরং নানামুখী পদক্ষেপের কারণে যে অভাবনীয় উন্নতি […]

» Read more
1 196 197 198 199 200 291