পাকিস্তানের নারীদের সেলফি ঝড় তুলেছে ইন্টারনেটে

আন্তর্জাতিক ডেস্ক: দাউদাউ করে আগুন জ্বলছে। বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আগুন থেকে খানিকটা দূরে সেলফি-স্টিক হাতে দাঁড়িয়ে সেলফি তুলছেন কয়েকজন নারী। প্রত্যেকের মাথায় হিজাব, গায়ে খাকি উর্দি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই ছবি। কোনও ছবিতে আবার দেখা যাচ্ছে, রাইফেল হাতে আগুনের সামনে দাঁড়িয়ে আছেন সেই নারীদের একজন। কোনো সেলফি আবার দলবেঁধে নয়, আগুনের সামনে দাঁড়িয়ে চোখে সানগ্লাস দিয়ে একাই […]

» Read more

উত্তাল সমুদ্রের উপর দিয়ে বিশ্বের দীর্ঘতম সেতু

আন্তর্জাতিক ডেস্ক: আধুনিক প্রযুক্তি ও স্থাপত্যে চীন সবসময়ই এগিয়ে। কী নেই সে দেশে। দেশের গণ্ডি পেরিয়েও চীনের আবিষ্কার দখল করেছে বিশ্ব বাজার। এবার শুধু পণ্যেই নয়, বিশ্বকে তাক লাগাচ্ছে উত্তাল সমুদ্রের উপর বিশ্বের দীর্ঘতম সেতু তৈরি করে। জানা গেছে, এর আগে কাঁচের সেতু তৈরি করে আলোচনায় এসেছিল চীন। তবে এবার বিশ্বের কাছে সত্যিই বিস্ময় স্থাপন করছে দেশটি। ২৪ অক্টোবরই খুলে […]

» Read more

ওবামা-হিলারির নামে ডাকযোগে বিস্ফোরক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামে ডাকযোগে কে বা কারা বিস্ফোরক পাঠিয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগ জানিয়েছে, প্রাক্তন কর্মকর্তাদের নামে ডাকযোগে আসা চিঠি ও অন্যান্য সামগ্রী পরীক্ষার দায়িত্বে থাকা টেকনিশিয়ানরা বুধবার সন্দেহজনক বিস্ফোরকের দুটি প্যাকেট শনাক্ত করেছেন। নিউ ইয়র্ক সিটিতে হিলারি ও বিল ক্লিনটনের বাড়ির ঠিকানায় এবং ওয়াশিংটন ডিসিতে ওবামার বাড়ির ঠিকানায় পার্সেল দুটি […]

» Read more

যুক্তরাষ্ট্রে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৬ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি মেডিকেল কেয়ার সেন্টারে ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন ইতোমধ্যেই ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা ১৮ জনের এডিনো ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলছেন, এ ধরনের ভাইরাসে আক্রান্ত হলে সামান্য অসুস্থতা দেখা দেয়। কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়ে […]

» Read more

বিশ্বের সবচেয়ে প্রাচীন জাহাজ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণ সাগরের তলদেশে বিশ্বের প্রাচীনতম জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে ব্ল্যাক সি মেরিটাইম আর্কিওলজিক্যাল প্রজেক্ট নামের একটি প্রত্মতাত্ত্বিক গবেষণা প্রকল্প। ২৩ অক্টোবর জাহাজটির সন্ধান পাওয়া গবেষকরা বলছেন, কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে জানা গেছে জাহাজটি ২৪০০ বছরের পুরনো। সময়ের হিসেবে এটিই এখন বিশ্বের সবচেয়ে প্রাচীন জাহাজ। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গবেষকরা এর নির্মাণশৈলী দেখে অনুমান করছেন এটি গ্রিক আমলের […]

» Read more

উন্মুক্ত হলো সুমদ্রের ওপর নির্মিত বিশ্বের সর্ববৃহৎ ব্রিজ

আন্তর্জাতিক ডেস্ক: আনুষ্ঠানিকভাবে সাগরের ওপর নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ব্রিজটি উন্মুক্ত করল চীন। মঙ্গলবার চীনের হংকং-ঝুহাই-ম্যাকাও সেতুর উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। নির্মাণকাজ শুরু করার নয় বছর পর চালু হলো এই সেতু। চীনের মুল ভূখণ্ডের ঝুহাই শহরের সঙ্গে ৫৫ কিলোমিটার বা ৩৪ মাইল দীর্ঘ এ সেতুটি যুক্ত করবে হংকং ও ম্যাকাওকে। কর্তৃপক্ষ বলছে, এর ফলে আগে যেখানে এ […]

» Read more

পানি খেয়ে বখশিশ আট লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক: রেস্টুরেন্টে এসেছিলেন এক কাস্টমার। তার খাবারের মেন্যুতে বিশেষ কিছু ছিল না। মাত্র দুই গ্লাস পানির অর্ডার দিলেন। রেস্টুরেন্ট কর্মচারীর পরিবেশন করা ওই দুই গ্লাস পানি বোধহয় কাস্টমারের কলিজা ঠাণ্ডা করে দিয়েছিল। সুস্বাদু পানির জন্য ধন্যবাদ-নোট দিয়ে পরিবেশকের হাতে ধরিয়ে দিলেন নগদ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় সাড়ে ৮ লাখ। শনিবার এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার […]

» Read more

গর্বাচেভ সতর্ক করলেন ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ায় ট্রাম্পকে সতর্ক করেছেন রাশিয়ার সাবেক নেতা মিখাইল গর্বাচেভ। ১৯৮৭ সালে গর্বাচেভ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সঙ্গে ইন্টারমেটিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স (আইএনএফ) নামের ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। গর্বাচেভ ট্রাম্পের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার এ পদক্ষেপের ফলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার লক্ষ্য অর্জনের চেষ্টা […]

» Read more

বিশ্বাস করছে না কেউ ট্রেনচালকের কথা 

আন্তর্জাতিক ডেস্ক: পাঞ্জাবের অমৃতসরে ভিড়ের মধ্যে ট্রেন উঠে যাওয়ায় ৬১ জনের প্রাণহানির ঘটনায় ট্রেনচালক মিথ্যা বলেছেন। ওই দুর্ঘটনার পর ট্রেনচালক বলেছিলেন, লোকজন পাথর ছুড়তে শুরু করায় তিনি ট্রেন থামানোর চিন্তা বাতিল করেন। রোববার স্থানীয় লোকজন জানিয়েছে, ট্রেনচালক যে বিবৃতি দিয়েছেন তা মিথ্যা। চলতি মাসের ১৯ তারিখে ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কাউন্সিলর শেইলেন্দার সিং শেলি অভিযোগ করে বলেছেন, এক সঙ্গে এতো […]

» Read more

সাড়ে ৪ কোটি টাকায় বিক্রি হল চাঁদ থেকে ছিটকে আসা কণা!

আন্তর্জাতিক ডেস্ক: হাজার হাজার বছর আগে চাঁদ থেকে ছিটকে এসে আছড়ে পড়েছিল পৃথিবীতে। বড় দুর্লভ, দুষ্প্রাপ্য সেই মহাজাগতিক বস্তুটির দাম নিলামে উঠল প্রায় সাড়ে ৪ কোটি টাকা। ওই দামেই বিক্রি হয়ে গেল মহাজাগতিক বস্তুটি। যা আসলে বিশাল একটি উল্কার অংশবিশেষ। চাঁদের কোনও বায়ুমণ্ডল নেই। তাই চাঁদের মাটিতে মাঝে মধ্যেই আছড়ে পড়ে ছোট, বড় উল্কাপিণ্ড। মহাকাশে তীব্র গতিতে ছুটতে ছুটতে সেই […]

» Read more
1 198 199 200 201 202 291