অস্ট্রেলিয়া সফরে মেগান-হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে সিডনি পৌঁছেছেন ডিউক এবং ডাচেস অব সাসেক্স। অস্ট্রেলিয়া, ফিজি, টোংগা এবং নিউজিল্যান্ডে সফরের অংশ হিসেবে প্রথমেই সিডনিতে পা রাখেন মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি। গত মে মাসে বিয়ের পর এটাই এই দম্পতির প্রথম কোন রাজকীয় সফর। তারা ১৬ দিনের সফরে বেরিয়েছেন। এই সফরে তারা ইনভিক্টাস গেমস এবং বেশ কিছু ইভেন্টে যোগ দেবেন। গত শনিবার […]

» Read more

দুবাইয়ের রাস্তায় নামছে চালকবিহীন ট্যাক্সি

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রীসেবা দিতে পরীক্ষামূলকভাবে চালকবিহীন ট্যাক্সি চলাচল চালু করছে কর্তৃপক্ষ। রোববার দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) জিটেক্স টেকনোলজি উইকে পরীক্ষামূলক এই গাড়ির চলাচল উদ্বোধন করে। আরটিএ বলছে, ২০৩০ সালের মধ্যে দেশের মোট পরিবহনের প্রায় ২৫ শতাংশ চালকবিহীন যানবাহনের মাধ্যমে করার লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। টেকনোলজি উইকের জিটেক্স স্ট্যান্ডে স্বয়ংক্রিয় এবং চালকবিহীন গাড়ির প্রদর্শনী […]

» Read more

নেপালে তুষার ঝড়ে প্রাণহানি ৮ পর্বতারোহীর

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পশ্চিমাঞ্চলের মাউন্ট গুর্জা পর্বতে তুষার ঝড়ের কবলে পড়ে পাঁচ পর্বতারোহী-সহ ৮ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার তুষার ঝড়ে মাউন্ট গুর্জার বেস ক্যাম্পে ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার নেপাল পুলিশ বলছে, শুক্রবার তুষার ঝড়ে বেস ক্যাম্প ধসে পড়ায় দক্ষিণ কোরীয় পাঁচ পর্বতারোহী ও নেপালের তিনজন গাইড চাপা পড়েন। ধ্বংসস্তুপের নিচে আটজনের মরদেহ শনাক্ত করা হয়েছে বলে ঘটনাস্থলে […]

» Read more

যাত্রা শুরু বিশ্বের দীর্ঘতম ফ্লাইটের

আন্তর্জাতিক ডেস্ক: যাত্রা শুরু করলো বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইট। সিঙ্গাপুর থেকে নিউইয়র্কগামী এ বিমানটি যাত্রী নিয়ে বিরতিহীনভাবে ২০ ঘণ্টার পথ পাড়ি দেবে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এ ফ্লাইটটি যাত্রা শুরু করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া এয়ারবাস এ৩৫০-৯০০ ইউএলআর নামের নতুন এই বিমানটি নগররাষ্ট্র সিঙ্গাপুর থেকে নিউইয়র্কে […]

» Read more

ভারতে ঘূর্ণিঝড় তিতলির আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় তিতলি। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওড়িশার গোপালপুর এবং কলিঙ্গপট্টনমে তিতলি আছড়ে পড়েছে। সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস ও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে ঘোরাফেরা করা গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এদিকে জরুরি বৈঠক করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। গঞ্জাম, পুরী, খুরদা, কেন্দ্রাপড়া ও জগৎসিংহপুর থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে […]

» Read more

ডায়রিয়ায় সবচেয়ে বেশি পাকিস্তানে মৃত্যু হয়

আন্তর্জাতিক ডেস্ক: পানিবাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয় পাকিস্তানে। ডায়রিয়া ও এ সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় থাকা সাতটি দেশের মধ্যে শীর্ষে আছে দেশটি। মঙ্গলবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। পাকস্তানের সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ডা. ওয়াকার মাহমুদ করাচিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। ডায়রিয়া হলো […]

» Read more

সুনামিতে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে উদ্ধারকাজে নিয়োজিত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার উদ্ধারকর্মীদের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে জাকার্তা। দ্রুত ইন্দোনেশিয়া ছাড়ার নির্দেশও দেয়া হয়েছে তাদের। দেশটির […]

» Read more

মোদির পথে হাঁটলেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতায় আসার পর দেশের উন্নতিতে একাধিক পদক্ষেপ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতায় এসে কখনও বৃক্ষরোপণ তো কখনও খরচ কমানোর মতো কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। এবার সবুজ ও পরিষ্কার পাকিস্তান গড়ার ডাক দিলেন ইমরান। ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি নিয়েছেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। এর আগে ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচি নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইমরানের এই স্বচ্ছতা অভিযানের পদক্ষেপের ঘটনায় রাজনৈতিক […]

» Read more

সেলসম্যান থেকে কোটিপতি

আন্তর্জাতিক ডেস্ক: কেরালায় বসবাসকারী মোহাম্মদ কুনহী মায়ালা শহরে একজন সেলসম্যান ছিলেন। কিন্তু তিনি এখন কোটিপতি! কুনহী মায়ালা ‘সুপার ৭ সিরিজ ড্র’ জিতেছেন। বুধবার নতুন বিজেতা হিসেবে তার নাম ঘোষণা করা হয়। গালফ নিউজে বলা হয়েছে, কেরালায় বসবাসকারী মোহাম্মদ কুনহী মায়ালা রাজধানীতে সেলসম্যান হিসেবে কাজ করেন। তবে আবুধাবিতে ৭০ লাখ দিরহামের জ্যাকপট জিতে কোটিপতি হওয়ার তালিকায় নিজের যুক্ত করলেন তিনি। কুনহী […]

» Read more

আকাশে ড্রোন দেখলেই গুলির নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার আকাশে ব্যক্তিগত ড্রোন দেখলেই গুলি করে ধ্বংসের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি বিলে সইও করেছেন তিনি। যদিও এরইমধ্যে বিলটি সমালোচনার মুখে পড়েছে। বিরোধীরা বলছেন, নতুন আইনের অপব্যবহারের জোরালো আশঙ্কা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট গত শুক্রবার (৫ অক্টোবর) এ বিলে সই করেন। বিলটিতে সাতটি ধারা রয়েছে। যার মাধ্যমে মার্কিন বিমান চলাচল ব্যবস্থাকে আরও আধুনিক করা […]

» Read more
1 200 201 202 203 204 291