সৌদিতে গোলাগুলি: বাংলাদেশিসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মধ্যাঞ্চলের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর গোলাগুলির ঘটনায় এক বাংলাদেশিসহ অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুই হামলাকারী ও নিরাপত্তাবাহিনীর এক সদস্যও রয়েছে। সোমবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় গোলাগুলিতে এক বাংলাদেশিসহ চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাসিম প্রদেশের বুরাইদাহ-তারফিয়াহ সড়কের একটি তল্লাশি চৌকিতে তিন বন্দুকধারী হামলা […]

» Read more

দুর্নীতির দায়ে নওয়াজ শরিফের ১০ বছর, মেয়ের ৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড এবং তার মেয়ে মরিয়ম শরিফকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। শুক্রবার (৬ জুলাই) পাকিস্তানের জবাবদিহি আদালত নওয়াজের বিরুদ্ধে বিচারাধীন চারটি মামলার একটির রায় ঘোষণায় এ আদেশ দেন। মামলাটিতে সাবেক এ প্রধানমন্ত্রীর মালিকানায় লন্ডনের […]

» Read more

জামিনে মুক্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) হাতে গ্রেফতার দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে মঙ্গলবার (৩ জুলাই) তাকে গ্রেফতার করার পর বুধবার (৪ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করা হয়। কোয়ালালামপুরের একটি আদালতে বুধবার নাজিবের বিরুদ্ধে আনা ফৌজদারি আইনে আনা তিনটি এবং একটি ক্ষমতার অপব্যবহারজনিত […]

» Read more

সৌদির জেদ্দায় বাস দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। বাসটিতে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে একটি মিনিবাসে কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশি শ্রমিকরা। এ সময় বাসের টায়ার বিস্ফোরণ হলে রাস্তার পাশে ছিটকে […]

» Read more

যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের সাহায্যার্থে কনসার্ট আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের সাহায্যার্থে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বারুক পারফর্মিং আর্টস সেন্টারে একটি কনসার্টের আয়োজন করে জাতিসংঘের স্টাফ রিক্রিয়েশন কাউন্সিলের ইউএন চেম্বার মিউজিক সোসাইটি। বাংলাদেশ সময় অনুযায়ী মঙ্গলবার (২৬ জুন) অনুষ্ঠিত এ কনসার্টের কনসার্টটিতে সহযোগিতা প্রদান করে বেসরকারি পারফর্মিং আর্টস গ্রুপ ‘ব্রুকলিন রাগা ম্যাসিভ’। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন বুধবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানবতার জন্য আয়োজিত এই কনসার্ট উপলক্ষে জাতিসংঘ […]

» Read more

যুক্তরাষ্ট্রে গাঁজা থেকে তৈরি ওষুধ অনুমোদন

ডেস্ক নিউজ: প্রথমবারের মতো গাঁজা থেকে তৈরি ওষুধের অনুমোদন দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সোমবার এ সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা দেয়া হয়। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গত এপ্রিলের Epidiolex নামের ওষুধটির অনুমোদনের সুপারিশ করেছিল। দুটি বিরল ধরনের মৃগীরোগে (Lennox-Gastaut syndrome and Dravet syndrome) আক্রান্তদের ক্ষেত্রে এ ওষুধ ব্যবহার করা হবে। দুই কিংবা তার চেয়ে বেশি বয়সী রোগীদের ক্ষেত্রেই শুধু […]

» Read more

মাত্র ২৫ বছর বয়সেই মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: মন্ত্রীসভা গঠনে একেবারে তরুণ একজনকে মন্ত্রীসভায় ঠাঁই দিয়ে তাক লাগিয়ে দিল মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ সরকার। মাত্র ২৫ বছর বয়সী সাইদ সাদিক আবদুল রহমানকে দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী দেয়া হয়েছে। সোমবার মন্ত্রী হিসেবে শপথ নেন সাঈদ সাদিক। দেশের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, তার মতো তরুণকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে সরকার এটাই প্রমাণ করল […]

» Read more

থাইল্যান্ডে নিখোঁজ ফুটবল দলের সন্ধান, সবাইকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের পাহাড়ি গুহায় ভ্রমণে গিয়ে নিখোঁজ কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচের সন্ধান পাওয়া গেছে। তারা সবাই জীবিত রয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। গত ২৩ জুন চিয়াং রাই প্রদেশের একটি গুহায় প্রবেশের পর নিখোঁজ হয় ফুটবল টিমের সদস্য ও তাদের কোচ। দলের খেলোয়াড়দের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। গভর্নর জানান, উদ্ধারকারী দল তাদের সন্ধান পেয়েছেন, […]

» Read more

গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে উ. কোরিয়া: মার্কিন গোয়েন্দা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া গোপনে কয়েকটি স্থানে পারমাণবিক অস্ত্র বানানোর কার্যক্রম চালাচ্ছে বলে ধারণা করছেন মার্কিন গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়া এগুলো গোপন রেখেছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। শুক্রবার (২৯ জুন) একটি গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন কর্মকর্তারা জানান, মার্কিন গোয়েন্দাদের পর্যবেক্ষণ বলছে, উত্তর কোরিয়া ট্রাম্পের বৈঠক থেকে গৃহীত সিদ্ধান্তের বিপরীতে অবস্থান করছে। […]

» Read more

মুসলিম ভ্রমণের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল রাখলো সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারিকৃত মুসলিম নিষেধাজ্ঞার পক্ষে আবারও রায় দিলো দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমন নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্পের নির্বাহী আদেশ বহাল রাখা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় সাত মুসলিম প্রধান দেশ ইরান, লিবিয়া. সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া ও […]

» Read more
1 209 210 211 212 213 291