আমরা ভুল করেছি: জুকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক: ‘ক্যামব্রিজ অ্যানালাইটিকা স্ক্যান্ডাল’ ইস্যুতে অবশেষে মুখ খুললেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত এক বিবৃতিতে গ্রাহকের তথ্য ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার কৌশল নির্ধারণের কাজে লাগানোর ঘটনায় ভুল স্বীকার করেছেন তিনি। ব্রিটেনভিত্তিক ডাটা অ্যানালাইটিক ফার্ম ক্যামব্রিজ অ্যানালাইটিক ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে একটি সিস্টেম দাঁড় করায়। আর ওই সিস্টেম দিয়ে ২০১৬ সালে […]

» Read more

পেরুর প্রেসিডেন্ট পেদরো পাবলো কুজেনস্কির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছেন পেরুর প্রেসিডেন্ট পেদরো পাবলো কুজেনস্কি। ভোট কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর পরই পদত্যাগ করলেন তিনি। কোনো ধরনের অপরাধের কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট। তবে দেশের উন্নয়নে বাধা হতে চান না এমন কথা উল্লেখ করেই বুধবার পদত্যাগ করেন তিনি। খবর বিবিসি। প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দেয়ার পর কংগ্রেসে তার দলের সদস্যরা এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবারই অভিশংসন প্রক্রিয়ার জন্য ভোটের […]

» Read more

পেটের ভেতর টিউমারের ওজন ১৯ কেজি

আন্তর্জাতিক ডেস্ক: নিশ্বাস নিতে পারতেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কপালে ঘাম জমত। সবসময়ই মনে হতো পেটের ভেতর কিছু একটা আছে। আচমকা তার ওজন বেড়ে যাওয়ায় ভয় পেয়ে গিয়েছিল পাড়া প্রতিবেশীরাও। আলির পরিবারের লোকজন জানিয়েছেন, ওজন যন্ত্রে ওজন নিতে গিয়ে দেখা যায় শরীরে ওজন অনেক বেশি দেখাচ্ছে। কিন্তু সে এমন কোনো খাবারও খেত না যে হঠাৎ করেই এমন ওজন বেড়ে যাবে। […]

» Read more

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও। প্রেসিডেন্টের পদ থেকে সরে যাওয়ার বিষয়ে থিন কিয়াও জানিয়েছেন, তিনি বর্তমান দায়িত্ব থেকে অবসর নিতে চান। তার ফেসবুক পেজ থেকেও তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য কুরিয়ার। থিন কিয়াওয়ের পদত্যাগের বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কোনো কারণ জানা যায়নি। তবে বেশ কয়েক মাস আগে ৭১ বছর বয়সী এই প্রেসিডেন্টকে একটি দাপ্তরিক […]

» Read more

পুলিশ হেফাজতে সাবেক ফ্রান্স প্রেসিডেন্ট নিকোলা সারকোজি

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে পুলিশ হেফাজতে আটক রাখা হয়েছে। ২০০৭ সালে লিবীয় নেতা মোয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী প্রচারাভিযানের তহবিল আদায়ের একটি অভিযোগের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করছেন তাকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ফরাসি বিচার বিভাগের একজন মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার এখবর দিয়েছে। তবে এ বিষয়ে নিকোলা সারকোজির আইনজীবীর কোনো বক্তব্য জানা যায়নি। ২০০৭ সালে সারকোজি দলটির প্রধান […]

» Read more

পুতিন আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ‘নির্বাচিত’

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়ে আরো ছয় বছরের জন্য রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন ভ্লাদিমির পুতিন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রায় সব ভোট গণনা শেষে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, তিনি ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিবিসি জানিয়েছে, নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষিত হওয়ার পর রাজধানী মস্কোয় এক সমাবেশে ভাষণ দিয়েছেন পুতিন। ভাষণে তিনি বলেছেন, “গত কয়েক বছরের […]

» Read more

অস্ট্রেলিয়ার আদালতে সু চি’র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা নিধনের জন্য অং সাং সু চিকে সরাসরি দায়ী করে বিচারের জন্য অস্ট্রেলিয়ার আদালতে আবেদন করা হয়েছে। আবেদনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে বিচার চাওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের খবরে জানানো হয়, অস্ট্রেলিয়ার কয়েকজন আইনজীবী গতকাল শুক্রবার মেলবোর্নের ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রাইভেট প্রসিকিউশন আবেদন করেছেন। আবেদনে বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গারা নিরাপত্তা বাহিনীর দ্বারা পদ্ধতিগত (সিস্টেমেটিক) নিপীড়নের শিকার […]

» Read more

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হলেন ম্যার্কেল

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে চতুর্থবারের মতো চ্যান্সেলর নির্বাচিত হলেন আঙ্গেলা ম্যার্কেল। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রায় ছয় মাস পর পার্লামেন্ট সদস্যদের ভোটে তিনি চ্যান্সেলর নির্বাচিত হলেন। গত বছরের ২৪ সেপ্টেম্বর জার্মানিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন অনুষ্ঠানের প্রায় ছয় মাস পর তিনি চ্যান্সেলর হিসেবে শপথ নিলেন। বুধবার সকালে জার্মান সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগে অনুষ্ঠিত নির্বাচনে ৩৬৪-৩১৫ ভোটে চ্যান্সেলর নির্বাচিত হন ম্যার্কেল। নয়জন সাংসদ […]

» Read more

জীবনমঞ্চ ত্যাগ করলেন স্টিফেন হকিং

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং মারা গেছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। তত্ত্বীয় পদার্থবিদ্যার এই দিকপালের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। খবর বিবিসি। হকিংয়ের সন্তান লুসি, রবার্ট ও টিম বলেছেন, ‘আমরা গভীরভাবে শোকাহত। আমরা আমাদের বাবাকে হারিয়েছি। তিনি অসাধারণ বিজ্ঞানী এবং অসাধারণ বুদ্ধিমত্তার একজন মানুষ ছিলেন। স্টিফেন হকিং ১৯৪২ সালের জানুয়ারি ৮ জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের অক্সফোর্ডে। বিশিষ্ট তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী […]

» Read more

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত: ৫০জনের প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়েছে। নেপালের স্থানীয় দৈনিক দ্য হিমালয় টাইমস বলছে, বিমান বিধ্বস্তের এ ঘটনায় প্রাণহানির শঙ্কা প্রকাশ করেছে টিআইএ। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ৭৮ যাত্রীবাহী পুড়ে যাওয়া বিমানটির ৫০ যাত্রীর ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। […]

» Read more
1 217 218 219 220 221 291