এবার সেনাবাহিনীতে যোগ দেবার সুযোগ পাচ্ছে সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: নারীরা এখন থেকে সৌদি আরবের সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন বলে দেশটির জেনারেল সিকিউরিটি বিভাগ ঘোষণা দিয়েছে। তবে প্রাথমিকভাবে দেশটির রাজধানী রিয়াদসহ মক্কা, আল-কাসিম ও আল-মদিনার নারীরা এই সুযোগ পাবেন। সৌদি আরবের ইংরেজি দৈনিক আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, যে নারীরা সেনাবাহিনীতে সৈনিকপদে আবেদন করবেন তাদের অবশ্যই সৌদি বংশোদ্ভূত ও সৌদিতে বেড়ে উঠতে হবে। […]

» Read more

মিয়ানমারে ৪ রোহিঙ্গা বিদ্রোহীর ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে দেশটির পুলিশের তল্লাশি চৌকিতে হামলায় অভিযুক্ত চার রোহিঙ্গা বিদ্রোহীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০১৬ সালের অক্টোবরের ওই হামলার দায়ে শুক্রবার মংডু জেলার বিশেষ আদালত চার রোহিঙ্গাকে এ সর্বোচ্চ সাজা দিয়েছেন। দেশটির ইংরেজি দৈনিক দ্য ইরাবতি বলছে, ওই বছরের ৯ অক্টোবর রাখাইনের মংডু জেলার উত্তরাঞ্চলের এনগা খুরা পুলিশের তল্লাশি চৌকিতে হামলার দায়ে ৩০ রোহিঙ্গাকে দোষী […]

» Read more

মন্দিরে ভক্তদের জন্য রুটি বানালেন ট্রুডো পরিবার!

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পরিবার নিয়ে ভারত সফর করছেন। সফরের চতুর্থ দিন স্বপরিবারে ঘুরতে গিয়েছিলেন শিখ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে। ভারতীয় পোশাক পরে মন্দিরে ঢুকে ধর্মীয় আচারও পালন করেন। এরপর ট্রুডো পরিবার হাজির হন মন্দিরের ভক্তসেবার রান্না ঘরে। সেখানে ভক্তদের জন্য কাজ করার সুযোগ থাকে দর্শনার্থীদের। ট্রুডো পরিবারও বাদ যাননি ভক্তদের সেবা করা থেকে। পুরো পরিবার […]

» Read more

ইরানে আগাম নির্বাচন চান আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ আহমাদিনেজাদ আগাম প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি খোলা চিঠি দিয়েছেন। বুধাবার রাতে দেশটির দেভলেত-আই-বাহার ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয় বলে জানিয়েছে তুর্কি সরকারি গণমাধ্যম আনদলু। সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় যাদের আটক করা হয়েছে চিঠিতে তাদের মুক্তিও দাবি করেছেন সাবেক এ প্রেসিডেন্ট। দেশের বর্তমান পরিস্থিতির অবসান […]

» Read more

ভাষা শহীদদের প্রতি মমতা ব্যানার্জীর শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক: মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামে নবনির্মিত ভাষা শহীদ বেদীতে শ্রদ্ধা জানান তিনি। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তব্যও রাখেন। কলকাতাকে ছেড়ে গঙ্গারামপুরে ভাষা দিবসের এই অনুষ্ঠান বেছে নেওয়ার কারণ হিসাবে মুখ্যমন্ত্রী বলেন ‘আমরা বাংলাদেশের একেবারে পাশে থাকি। দেশটি আমাদের বন্ধু। এ কারণে এই জায়গাটা বেছে নিয়েছিলাম। ভারত […]

» Read more

নকল ঠেকাতে জুতা-মোজা পরিধান মানা

আন্তর্জাতিক ডেস্ক: পরীক্ষায় নকল ঠেকাতে ভারতের বিহার রাজ্যে পরীক্ষার্থীদের জুতা ও মোজা পরিধান না করে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এতে অংশ নেবে প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। পরীক্ষায় নকল ঠেকাতে জুতা ও মোজা পরিধান না করে কেন্দ্রে স্রেফ স্যান্ডেল পরে কেন্দ্রে প্রবেশের […]

» Read more

মোজাম্বিকে আবর্জনার স্তুপ ধসে মৃত্যু ১৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক: মোজাম্বিকে একটি আবর্জনার স্তুপ ধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আবর্জনার স্তুপের মধ্যে আরও লোকজন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাছাকাছি থাকা বেশ কিছু বাড়ি-ঘরের ওপর ওই আবর্জনার স্তুপ ধসে পড়ে। খবর আল জাজিরা। ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার স্থানীয় সময় মধ্যরাত তিনটার দিকে রাজধানী ম্যাপিতোর হুলেনে আবর্জনার স্তুপ ধসে পড়ে। পাঁচটি বাড়ি আবর্জনার স্তুপের নিচে […]

» Read more

স্বাধীনভাবে নিজস্ব ব্যবসা শুরুর অধিকার পেল সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনভাবে নিজস্ব ব্যবসা শুরুর অধিকার পেল সৌদি নারীরা সৌদি সরকার বৃহস্পতিবার এ সিদ্ধান্ত ঘোষণা করে। সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানায়, সৌদি নারীরা এখন থেকে পুরুষ অভিভাবকের অনুমতি থাকার বিষয়টি প্রমাণ করা ছাড়াই তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে এবং সরকারের ই-সেবা থেকে লাভবান হতে পারবে। মন্ত্রণালয় জানায়, সৌদি নারীরা এখন থেকে স্বাধীনভাবে তাদের নিজস্ব […]

» Read more

রাস্তায় প্রকাশ্যে প্রস্রাব করলেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’-এর বার্তা নিয়ে দেশ জুড়ে প্রচারাভিযান চালাচ্ছে বিজেপি। এ দিকে ‘প্রদীপের নিচেই অন্ধকার’ধরা পড়ল বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে। জয়পুরে রাস্তার ধারেই প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গেছে সে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী কালীচরণ সরাফকে। তার এই কীর্তির ছবি ক্যামেরাবন্দি হয়ে এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রীর এই কীর্তি বেজায় অস্বস্তিতে ফেলেছে বিজেপি […]

» Read more

রোহিঙ্গা নির্যাতনের দায়ে সু চির ১৫ বছরের জেল!

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের একটি গণআদালত রোহিঙ্গাদের জাতিগত নিধনের অপরাধে মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতীকী বিচারে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। তেহরানের ওই আদালতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হলাইংকে ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মঙ্গলবার তেহরানের ইমাম সাদেক বিশ্ববিদ্যালয়ের ওই প্রতীকী বিচারের বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন ইরান এবং বাংলাদেশের বেশ কয়েকজন মুসলিম অধিকারকর্মী। এসময় জুরি সদস্যরা রোহিঙ্গাদের উপর […]

» Read more
1 219 220 221 222 223 291