বস্তির ছেলে থেকে কোটিপতি!

ডেস্ক নিউজ: তাঁর জন্ম একটি টেক্সটাইল কারখানা লাগোয়া বস্তিতে। স্কুলজীবনও শেষ করতে পারেননি। কিন্তু তিনিই এখন একজন কোটিপতি উদ্যোক্তা। তাঁর নাম ব্যাং জুন-হাইয়ুক। তাঁর গেম নির্মাতা প্রতিষ্ঠান নেটমার্বেল গেমস করপোরেশন গত সাত বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় আইপিও সংগ্রহ করেছে। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি ডলার। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার মূল প্রতিষ্ঠানগুলোর বড় বড় […]

» Read more

রাজনীতিতে নামছেন রক: হতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: তার নাম ডোয়াইন জনসন। তবে ভক্তদের কাছে তিনি রক নামেই বেশি পরিচিত। রেসলিং ছেড়েছেন বহুদিন হল। অভিনয়ই এখন তার ধ্যান জ্ঞান।। কিন্তু আরো একটি পরিচয়ে তিনি পরিচিত হতে চান। রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন রক। হতে চান আমেরিকার প্রেসিডেন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন তিনি। তিনি বলেন দেশের সর্বোচ্চ কার্যের জন্য তার সম্ভাবনা, একটি চলমান বাস্তবতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের […]

» Read more

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জায়-ইন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির বামপন্থী প্রার্থী মুন জায়ে-ইন। নির্বাচনে মোট ১৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মুন জায়ে-ইন ৪১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হং জুন-পাই পেয়েছেন ২৩ দশমিক ৩ শতাংশ ভোট। দেশটির শীর্ষস্থানীয় তিনটি সংবাদমাধ্যম এ সব তথ্য জানিয়েছে। এর আগে, স্থানীয় সময় ৯ মে মঙ্গলবার সকালে ভোটগ্রহণ […]

» Read more

পাকিস্তানে আঘাতের হুঁশিয়ারি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : আন্তঃসীমান্ত অঞ্চলে যারা হামলা চালাচ্ছে, সেইসব জঙ্গিদের পাকিস্তান শায়েস্তা করতে না পারলে ইরান তাদের ওপর আঘাত করবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি পাকিস্তানকে হুঁশিয়ার করে সোমবার তেহরানে এ কথা বলেছেন। সীমান্ত জঙ্গিদের হামলায় গত মাসে ১০ ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন। ইরানের দাবি, জঙ্গিগোষ্ঠী জয়শ আল-আদল পাকিস্তানের ভেতর থেকে দূরপাল্লার বন্দুক দিয়ে সীমান্তরক্ষীদের ওপর হামলা […]

» Read more

তিস্তা নয়, আত্রাই নদের পানি দিন: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকারের সমর্থন সত্বেও তিস্তার পানিবণ্টন চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে কলকাতার মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরোধিতার কারণে। এ নিয়ে বাংলাদেশ ভারত উভয় দেশে তীব্র বিতর্কের মধ্যেই বাংলাদেশ থেকে আত্রাই নদের আরও বেশি পানি দাবি করলেন মমতা। ৩ মে বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বংশী হারি নারায়ণপুর উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এ দাবি তোলেন। এ জন্য কেন্দ্রীয় […]

» Read more

দ. কোরিয়ায় থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় তাদের স্থাপিত থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বিতর্কিত এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যবহার করা সম্ভব হবে। তবে পুরো কার্যক্ষমতা প্রয়োগে আরো কয়েক মাস লাগে যাবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনায় ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্রের মোতায়েন যুদ্ধজাহাজ […]

» Read more

কাশ্মীর নিয়ে এরদোয়ানের প্রস্তাবে মোদির না

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সমস্যা সমাধানে বহুপাক্ষীক আলোচনার যে প্রস্তাব তুরস্ক দিয়েছিল, তা প্রত্যাখান করেছে ভারত। বিবিসি ও হিন্দুস্তান টাইমসের অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ মুহূর্তে দুদিনব্যাপী সফরে ভারতে আছেন। সফরের আগে এ সপ্তাহের শুরুতে এরদোয়ান মন্তব্য করেন, কাশ্মীর বিষয়ে ভারত-পাকিস্তান দু-দেশেরই উচিত বহুপাক্ষিক আলোচনার ওপর জোর দেওয়া। কিন্তু ভারত বলছে, শুধু ইসালামাবাদ […]

» Read more

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হিজড়া’ বললেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক: মুসলমানদের অনুষ্ঠানে যোগ দেয়ার কারণে ভারতের পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হিজড়া’ বললেন ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শ্যামাপদ মণ্ডল। পশ্চিম মেদিনীপুরের দলীয় সভা থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন বিজেপির পর্যবেক্ষক শ্যামাপদ মণ্ডল। সারদা-নারদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মিছিলের পর পথসভায় তিনি বলেন, পুরীর মন্দিরে ঢোকার অধিকার শুধু সত্যিকারের আদর্শবাদী হিন্দুদেরই। সেখানে প্রবেশাধিকার পাননি ইন্দিরা গান্ধী এবং […]

» Read more

বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন করেছে চীন। দেশটির দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে শনিবার বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়েছে। বিমানটি স্থল ও জলে অবতরণ করতে পারে। ৩৭ মিটার লম্বা এজি৬০০ এই বিমানের একটি ডানার দৈর্ঘ্য ৩৮.৮ মিটার। সর্বাধিক সাড়ে ৫৩ টন ওজন নিয়ে বিমানটি আকাশে উড়তে পারে। চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া বলছে, মাত্র ২০ সেকেন্ডে ১২টন পানি […]

» Read more

চার হাজার কর্মকর্তা বরখাস্ত করল তুর্কি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে আরো প্রায় চার হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক। একটি নির্বাহী আদেশে শনিবার এ আদেশ দেওয়া হয়েছে। বরখাস্তকৃত এসব কর্মকর্তার মধ্যে বিচার বিভাগের এক হাজারের বেশি কর্মী, প্রায় দেড় হাজার সেনা সদস্য এবং বিমান বাহিনীর অন্তত ১০০ পাইলট রয়েছেন। শনিবার প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, যারা চাকুরিচ্যুত হয়েছেন তাদের […]

» Read more
1 241 242 243 244 245 291