ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আবারও পরীক্ষামূলক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে এ ক্ষেপণাস্ত্রের পাল্লা কতদূর তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। মার্কিন সামরিক বাহিনী বলছে, এটি উত্তর কোরিয়ার সীমানার বাইরে যায়নি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনহ্যাপ সে দেশের সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার প্রথম প্রহরে […]

» Read more

উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে :ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক প্রকল্প ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরণের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। তবে সমস্যার সমাধানে তিনি কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দিবেন। গত শনিবার ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। বৃহস্পতিবার রয়টার্স সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে শেষ পর্যন্ত […]

» Read more

জম্মু-কাশ্মীর সীমান্তে সন্ত্রাসী হামলা; ভারতীয় সেনাসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে সন্ত্রাসী হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় দুই হামলাকারী নিহত হয়েছেন। স্থানীয় সময় ২৭ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জম্মু-কাশ্মীর সীমান্তের কুপওয়ারা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, কুপওয়ারা এলাকাস্থ ভারতীয় সেনা ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং দুই সেনা […]

» Read more

পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ হবে না : উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক :  সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে এক উত্তর কোরীয় কর্মকর্তা জানান, তার দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা কখনোই বন্ধ করবে না, যতক্ষণ না আমেরিকা তার আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করছে। উত্তর কোরিয়ার ‘একাডেমি অব সোশ্যাল সায়েন্সেস’-এর ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস’-এর পরিচালক সোক চোল ওয়ান জানান, বাইরের কোনো কিছুতে প্রভাবিত না হয়েই তারা তাদের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালাবেন। তবে কখন চালানো হবে, তা […]

» Read more

চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী এখন সাগরে

আন্তর্জাতিক ডেস্ক : দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর উদ্বোধন করলো চীন। উত্তর কোরিয়া ও দক্ষিণ চীন সাগর নিয়ে উদ্বেগ ও উত্তেজনার মধ্যেই বুধবার নতুন রণতরীটি সাগরে নামায় চীন। ২০১৩ সালে রণতরীটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। ২০১৫ সালে চীন আনুষ্ঠানিকভাবে এটি নির্মাণ শুরুর কথা স্বীকার করে। ৫০ হাজার টনের এই জাহাজটি চীনের তৈরি জে-১৫ যুদ্ধবিমান বহন করবে। সামরিক কর্মকর্তাদের বরাত […]

» Read more

দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ মোতায়েন শুরু করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে তখন এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের উদ্যোগ নেওয়া হলো। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের ওপর হামলার হুমকি দিয়ে আসছে উত্তর কোরিয়া। জবাবে কোরীয় উপদ্বীপ এলাকায় বিমানবাহী […]

» Read more

মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : এবার কোরীয় উপদ্বীপে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএসএস মিসিগান নামের সাবমেরিনটি দক্ষিন কোরিয়ার বুসান বন্দরে নোঙ্গর করেছে। যুক্তরাষ্ট্র এমন সময় কোরীয় উপদ্বীপে এই ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলো, যখন উত্তর কোরিয়া তার সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, দিবসটি উপলক্ষে উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে। গত সপ্তাহে […]

» Read more

তিস্তা নিয়ে আবার মমতা অনড় থাকার বার্তা ‘আগে রাজ্য বাঁচুক’

আন্তর্জাতিক ডেস্ক : তিস্তা নিয়ে আবারও নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তিনি বলেন, ‘আগে রাজ্য বাঁচুক। তারপর বাংলাদেশকে জল দেওয়ার বিষয়ে ভাবনা।’ কোচবিহারে প্রশাসনিক সভা করতে এসে সোমবার নতুন করে তিস্তা বিষয়ে তার অবস্থানের কথা ফের জানিয়ে দিলেন মমতা । জানিয়েছে ভারতের অনলাইন নিউজ পোর্টাল আনন্দএবিপি। কোচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই সভায় তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা […]

» Read more

শেষ ইচ্ছা ‘মৃত্যুর আগে যুক্তরাষ্ট্রে বড় ধরনের হামলা’

আন্তর্জাতিক ডেস্ক :  আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি পাকিস্তানের করাচিতে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) আশ্রয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। একাধিক সূত্র নিউজ উইককে জানিয়েছে, জাওয়াহিরির শেষ ইচ্ছা, মৃত্যুর আগে যুক্তরাষ্ট্রে বড় ধরনের হামলা চালানো। তারপরও পাকিস্তান তাকে প্রশ্রয় দিচ্ছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানিয়েছে। সাবেক পাকস্তানি কর্মকর্তারা জানান, হামজা বিন লাদেনের মতো জাওয়াহিরির মৃত […]

» Read more

যুক্তরাজ্যে নির্বাচনী ইশতেহারে বোরখা নিষিদ্ধের প্রতিশ্রুতি -(ইউকিপ)

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে মুখ ঢাকা বোরখা নিষিদ্ধের একটি প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে যুক্ত করতে যাচ্ছে ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি (ইউকিপ)। সোমবার দলের নেতা পল নাটাল এ ঘোষণা দিয়েছেন। নাটাল দাবি করেছেন, প্রকাশ্যে রোরখা পরিধান সামাজিক সম্প্রীতির জন্য যেমন ক্ষতিকর, তেমনি এটি নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। ইসলামি ঐতিহ্যের অংশ হিসেবে লন্ডনে মুসলমানদের মধ্যে যে শরিয়াহ আইন প্রচলিত রয়েছে, তা নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন তিনি। […]

» Read more
1 242 243 244 245 246 291