অভিবাসীদের প্রতি হিলারি অতিমাত্রায় নমনীয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, হিলারি ক্লিনটনের অভিবাসন নীতি অতিমাত্রায় শিথিল। শনিবার টেক্সাসে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর মাত্র সাত সপ্তাহের একটু বেশি সময় বাকি আছে। এর মধ্যে বিভিন্ন জনমত জরিপে আগামী নির্বাচনে ট্রাম্প ও হিলারির মধ্যে জোর লড়াইয়ের মধ্যে পূর্বাভাস পাওয়া গেছে। শনিবার বক্তৃতাকালে হিলারিকে কঠিন […]

» Read more

‘কাশ্মীরের উরিতে হামলাকারীরা ছিল উচ্চ-প্রশিক্ষিত’

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ত্রিত কাশ্মীরের উরিতে এক সেনাঘাঁটিতে চার বন্দুকধারীর হামলায় ১৭ জন ভারতীয় সৈন্য নিহত হবার পর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আক্রমণকারীরা ছিল উচ্চস্তরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের সাথে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ছিল। কাশ্মীরের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখার কাছেই এ আক্রমণ ঘটে। রাজনাথ সিং টুইটারে এক বার্তায় আরও বলেছেন, আক্রমণকারীরা যে উচ্চ প্রশিক্ষিত ছিল এবং তাদের সাথে বিশেষ ধরনের যন্ত্রপাতি ছিল, তার […]

» Read more

শিক্ষক দিবসে ক্লাস নিলেন ভারতের রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার শিক্ষক দিবস উপলক্ষে একঝাঁক স্কুল পড়ুয়াদের বিশেষ ক্লাস নিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ সকাল সাড়ে দশটায় রাষ্ট্রপতি ভবনে ক্লাস নেন তিনি৷ ভিন্ন জাতী ও ধর্মের মানুষ থাকা স্বত্বেও ভারত যে একক শাসনের দেশ সে কথাই পড়ুয়াদের বোঝালেন ‘প্রণব স্যার’ ৷ যুক্তরাষ্ট্রীয় গণতন্ত্রের বেশ কিছু দিক ও তার দর্শন রয়েছে ৷ সোমবারের বিশেষ ক্লাস চলাকালীন সেই প্রসঙ্গটিও তুলে ধরেন […]

» Read more

পাকিস্তানের পাখতুনখোয়ায় আদালতে আত্মঘাতী হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি আদালতে আত্মঘাতী হামলায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি মানুষ। শুক্রবার সকালে প্রদেশের মারদান জেলা আদালতে এ হামলা হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, চার সন্ত্রাসী আত্মঘাতী হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আদালত চত্বরে গ্রেনেড ছোড়ে। পরে একজনের গায়ে জড়িয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় নিহতদের ১১ জনের মধ্যে আছেন পুলিশ […]

» Read more

রিজার্ভ চুরির প্রাথমিক তদন্ত শেষ করেছে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস

আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া আট কোটি ১০ ডলারের মধ্যে উদ্ধার হওয়া দেড় কোটি ডলার নিয়ে প্রাথমিক তদন্ত শেষ করেছে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস। ডেইলি এনকোয়ারের এক প্রতিবেদনে বলা হয়, চার মাসের শুনানি শেষে সহকারী স্টেট প্রসিকিউটর গিলমারি ফে প্যাকামারা স্থানীয় সময় বৃহস্পতিবার তদন্তকাজের সমাপ্তি টানেন। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া […]

» Read more

ট্রাম্পপত্নীকে যৌনকর্মী বলায় মামলা খেল ডেইলি মেইল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে যৌনকর্মী বলায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ডেইলি মেইল ও এক ব্লগারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার মেলানিয়াকে যৌনকর্মী হিসেবে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯৯০ সালে মেলানিয়া খণ্ডকালীন সময়ের জন্য নিউইয়র্কে যৌনকর্মী হিসেবে কাজ করতেন। ওই কাজের সূত্র ধরেই ডোনাল্ড […]

» Read more

বাজেট ঘাটতি গোপনের অভিযোগে ক্ষমতাচ্যুত হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: বাজেট ঘাটতি গোপনের অভিযোগে ক্ষমতা হারাতে হলো ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মিশেল টিমার। বুধবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের ৮১ সদস্যের মধ্যে ৬১ জন প্রেসিডেন্ট দিলমাকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২০ জন। এর ফলে দুই-তৃতীয়াংশ ভোটে প্রস্তাব পাস হওয়ায় তিনি প্রেসিডেন্ট পদ থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হলেন। […]

» Read more

সিঙ্গাপুরে জিকায় আক্রান্ত ৬ বাংলাদেশি সনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরে বিদেশি শ্রমিকদের মধ‌্যে জিকা ভাইরাস সংক্রমণের খবর আসার পর সেখানে অন্তত ছয়জন বাংলাদেশি মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাইকমিশন। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব-উজ জামান বৃহস্পতিবার বলেন, বুধবার বেলা ১২টা পর্যন্ত যাদের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, তাদের মধ‌্যে ছয়জন বাংলাদেশি রয়েছেন বলে সিঙ্গাপুরের স্বাস্থ‌্য মন্ত্রণালয় আমাদের জানিয়েছে। তিনি জানান, আক্রান্তদের সবার ক্ষেত্রেই […]

» Read more

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে চিকিৎসা শেষে দেশে না ফেরায় কারাদণ্ডপ্রাপ্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার মালদ্বীপ সরকার দেশে ফিরতে ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট নির্ধারিত দণ্ড সম্পন্ন না করায় তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করেছে। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড ভোগ […]

» Read more

আইএসের বিরুদ্ধে অভিযানে ব্রিটিশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে মার্কিন জোটকে সহায়তা করতে ব্রিটিশ যুদ্ধজাহাজ পাঠানো হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, আইএসবিরোধী অভিযানে ব্রিটিশ রাজকীয় নৌবহরের যুদ্ধজাহাজ এইচএমএস ডেয়ারিং পাঠানো হচ্ছে। শুক্রবার নাগাদ জাহাজটি নৌঘাঁটি পোর্টসমাউথ ত্যাগ করবে। এর আগে গত জুলাইয়ে ব্রিটিশ যুদ্ধজাহাজকে দেশে ফেরত আনা হয়। এই জাহাজ ব্যস্ত নৌপথেও নজরদারি চালাবে। সেখান থেকে আইএসের বিরুদ্ধে অভিযান […]

» Read more
1 268 269 270 271 272 291