কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকার বিভিন্ন স্থানে কারফিউ অগ্রাহ্য করে স্বাধীনতাকামী জনতার সরকার বিরোধী বিক্ষোভে সেনাবহিনীর গুলিতে ৩ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন। গত মাসে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ৫৩ জন নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজ্যের বুদগাম জেলার চাদুরা এলাকায় বিক্ষোভ মিছিল বের এলাকার বিক্ষুব্ধ লোকজন। তাদের মিছিলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এ সময় […]

» Read more

আর্জেন্টিনায় ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনার উত্তর-পশ্চিমের শহর জুজুইয়ে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে এ ভূমিকম্প হয়। ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা সিএসইএম জানিয়েছে, ভূমিকম্পটি উৎপত্তিস্থলে ২৫৮ কিলোমিটার গভীরে ছিল। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

» Read more

বাংলাদেশের জঙ্গিদের আন্তর্জাতিক যোগাযোগ কতটা?

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক হামলাগুলোর সঙ্গে কোন আন্তর্জাতিক যোগাযোগ থাকার বিষয়টি বরাবরই নাকচ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে জঙ্গি বিশেষজ্ঞরা মনে করে, এর মাধ্যমে আসলে একটি মারাত্মক ভুল করা হচ্ছে। কারণ এসব জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগর বিষয়টি অনেকাংশেই পরিষ্কার। বুধবার প্রকাশ করা একটি প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সম্প্রতি জঙ্গি কর্মকাণ্ডে সন্দেহভাজন হিসাবে যাদের নাম প্রকাশ করেছে বাংলাদেশের পুলিশ, তাদের […]

» Read more

ফ্রান্সে ২০টি মসজিদ বন্ধ ঘোষণা, সামনে আরও বন্ধের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে গত কয়েক মাসে ২০ টি মসজিদ বন্ধ করে দিয়েছে দেশেটির কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, উগ্রপন্থী মতবাদ রুখতে জরুরি ক্ষমতা বলে সামনে আরও মসজিদ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফ্রান্সে বেশ কটি বড় হামলার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশ থেকে আসা অর্থ সহায়তা উগ্রবাদী চিন্তাধারা উৎসাহিত করতে ব্যবহৃত হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। […]

» Read more

তুরস্কে বরখাস্ত আরও ১৪শ’ সামরিক কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: ব্যর্থ অভ্যূত্থান প্রচেষ্টার জেরে তুরস্কের সশস্ত্র বাহিনীর আরও প্রায় ১,৪০০ কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র বসবাসরত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে তাদেরকে বরখাস্ত করা হয় বলে রোববার জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান সশস্ত্র বাহিনীতে আমূল পরিবর্তন আনার ঘোষণা দেওয়ার কয়েকঘন্টা পরই এত বিপুল সংখ্যক কর্মকর্তা বরখাস্ত হল। রোববার গেজেট আকারে সুপ্রিম মিলিটারি কাউন্সিলে […]

» Read more

সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পো ছাড়ছে পরিবারগুলো

অন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া থেকে সর্বশেষ যে খবর আসছে তাতে জানা গেছে, অবরুদ্ধ আলেপ্পো শহরের অবরুদ্ধ বাসিন্দাদের মধ্যে কিছুসংখ্যক বেসামরিক মানুষ পরিবার নিয়ে মানবিক করিডরগুলো ব্যবহার করে এলাকা ছাড়ছে। রাষ্ট্রীয় মাধ্যমের খবরে জানানো হয়ে, বাসে করে সাধারণ মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। কিছু সংখ্যায় বিদ্রোহী সদস্যকে সরকারি বাহিনী ঘিরে রেখেছে বলেও খবরে বলা হয়। রাশিয়া এবং সিরিয়ার সৈন্যবাহিনী এই করিডরগুলো […]

» Read more

যুক্তরাষ্ট্রের সামরিক বিমান রাশিয়ায় জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ওপর সাইবার হামলার জন্য রাশিয়াকে দোষারোপ নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চললেও রাশিয়ায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানের জরুরি অবতরণ শান্তিপূর্ণভাবেই হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক পর্যবেক্ষণ বিমানের ‘ল্যান্ডিং গিয়ারে’ ক্রুটি দেখা দিলে সেটি জরুরি ভিত্তিতে রাশিয়ার একটি বিমানবন্দরে অবতরণ করে। ‘ওপেন স্কাই’ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের ওসি-১৩৫বি পর্যবেক্ষণ বিমানটি রাশিয়ার দক্ষিণাঞ্চলের উলান উডে বিমানঘাঁটি […]

» Read more

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশীসহ ৪ হাজার শরণার্থী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর থেকে শুক্রবার ৪ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির নৌবাহিনী ও উপকূলরক্ষীরা। এই বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে লিবিয়া উপকূল ও ইতালির সিসিলি প্রণালী থেকে উদ্ধার করা হয়। লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অভিবাসন প্রত্যাশী তিন হাজার ৪শ’ মানুষকে ইতালির কোস্ট গার্ড উদ্ধার করেছে। এদিকে গভীর সমুদ্র থেকে শরণার্থীদের উদ্ধারে গঠিত ইউরোপিয়ান সংস্থা ‘এসওএস […]

» Read more

আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলনের শেষ দিন হিলারি এই মনোনয়ন গ্রহণ করেন। সম্মেলনে হিলারি তার বক্তব্যে বলেন, আমরা আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সব সমস্যা আমরা সবাই মিলে সমাধান করব। তিনি বলেন, ‘ আমেরিকা শক্তিশালী হয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার কারণে। […]

» Read more

‘উত্তরের সীমান্তে ব্যাপকসংখ্যক সাপ ছাড়ছে দক্ষিণ কোরিয়া’

আন্তর্জাতিক ডেস্ক : চীন সীমান্তসংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়াতে দক্ষিণ কোরিয়া সাপ ছাড়ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। সীমান্তরক্ষীদের দ্রুত এসব সাপ ধরার জন্য পিয়ংইয়ং নির্দেশ দিয়েছে বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পিয়ংইয়ংয়ের দাবি, সিউলের গোয়েন্দা বাহিনী চীনের সঙ্গে সীমান্তসংলগ্ন রায়াংয়াং প্রদেশে ব্যাপকসংখ্যক সাপ ছেড়ে দিচ্ছে। ওই প্রদেশের একটি সূত্র গার্ডিয়ানকে জানিয়েছে, চলতি মাসের প্রথম দিকে ইয়ালু নদী তীরে যাওয়ার […]

» Read more
1 271 272 273 274 275 291