ওমরাহ পালনে বয়সসীমা নির্ধারণ সৌদি সরকারের

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা কেবল পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গতমাসে ধীরে ধীরে কড়াকড়ি শিথিল করে […]

» Read more

ধর্ষনের শাস্তি নপুংসক করে দেয়া

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একাধিক ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর যৌন অপরাধীদের রাসায়নিক ব্যবহার করে নপুংসক করে দেওয়া হতে পারে। এর আগে ধর্ষণের অভিযোগের দ্রুত বিচার ও কঠোর শাস্তি আরোপে দেশটির পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে। বছরখানেক আগে ধর্ষণবিরোধী অধ্যাদেশে সই করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। যাতে দেশটির মন্ত্রিসভারও সায় রয়েছে। এই অধ্যাদেশে ধর্ষকদের রাসায়নিক ব্যবহার করে নপুংসক করে দেওয়ার […]

» Read more

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এক বিবৃতিতে ইসরায়েল জানায়, ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা চালাতে গেলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে হামলাকারী ওই কিশোরের মৃত্যু হয়। স্থানীয় সময় বুধবার (১৭ নভেম্বর) জেরুজালেমের ওল্ড সিটি এলাকার ভিয়া ডলোরোসা সড়কে টহলরত দুই ইসরায়েলি পুলিশ সদস্যের ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছিল ওই […]

» Read more

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্য

নিউজ ডেস্ক: গতকাল সকালে বিহারে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়। পরিবারের সদস্যরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বিহারের লখিসরাই অঞ্চলের ৩৩৩ নম্বর মহাসড়কে সড়ক দুর্ঘটনাটি ঘটে। মহাসড়কে একটা ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকচালক ও তাঁর সহযোগী পালিয়েছেন। গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, গাড়ি থেকে মানুষের […]

» Read more

আবারও সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জতিক ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৭ নভেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি খালি ঘরে সিরিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার মধ্যরাতে ইসরায়েলের অধিকৃত গোলান উপত্যকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি উড়ে এসে রাজধানী দামেস্কোর দক্ষিণাঞ্চলে ভবনটির অবস্থানে গিয়ে আঘাত করেছে করেছে। দুটি ক্ষেপণাস্ত্রের একটি আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা […]

» Read more

দিল্লিতে ফের স্কুল- কলেজ বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক: দিল্লিতে বায়ু দূষণ বেড়ে যাওয়ায় পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সব স্কুল কলেজ। মঙ্গলবার(১৬ নভেম্ভর) রাতে, দ্যা কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জানায়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সরকারী, বেসরকারী স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।” করোনাকালে যেভাবে ক্লাস নেওয়া হতো সেই পরিস্থিতিতে ফিরে যাচ্ছে দিল্লির স্কুল- কলেজ। বুধবার থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া […]

» Read more

তীব্র ঝড়ে বিপর্যস্ত কানাডা, ভূমিধসে ১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: তীব্র ঝড় বৃষ্টি বিধ্বস্ত কানাডার পশ্চিম প্রান্তের ব্রিটিশ কলম্বিয়া রাজ্য । ভূমিধসে পুরোপুরি স্থবির হয়ে পড়েছে জনজীবন। অচল হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা, ধ্বংস হয়ে গিয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি।প্রচণ্ড ঝড়ে হাজার হাজার মানুষ তাদের ঘর ছেড়েছে। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়,এখন পর্যন্ত ১ জন নারীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আর নিখোঁজ রয়েছে দুজন। ওই নারীর মরদেহ […]

» Read more

রাশিয়ার স্যাটেলাইটবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক: গত সোমবার (১৫ নভেম্বর), ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে রাশিয়া কসমস-১৪০৮ নামের নিজেদের একটি স্যাটেলাইট ধ্বংস করেছে রাশিয়া। এ স্যাটেলাইটবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গোয়েন্দা তথ্য সংগ্রহকারী এই স্যাটেলাইট ১৯৮২ সালে উৎক্ষেপণ করা হয়। এক টনের বেশি ওজনের এ স্যাটেলাইট অনেক আগেই কাজ করা বন্ধ করে দেয়। স্যাটেলাইটটি গুঁড়িয়ে দেওয়ায় তৈরি হওয়া ধ্বংসাবশেষের কারণে যে ঝুঁকি […]

» Read more

দরিদ্র দেশকে করোনার ট্যাবলেট তৈরির অনুমতি দেবে ফাইজার

নিউজ ডেস্ক: দরিদ্র দেশগুলোকে রয়ালিটি ছাড়াই করোনার ট্যাবলেট তৈরির অনুমতি দেবে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার। গতকাল মঙ্গলবার কোম্পানিটি এ ঘোষণা দেয়। ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেছেন, “মুখে খাওয়ার ট্যাবলেটটি করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ট্যাবলেটটি ট্রায়ালে উত্তীর্ণ হয়ে নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়ার পর এই অনুমতি দেওয়া হবে।” ফাইজারের পক্ষ থেকে বলা হয়, তাদের প্যাক্সলোভিড […]

» Read more

নতুন ভিসা চালু হচ্ছে যুক্তরাজ্যে

নিউজ ডেস্ক: ২০২২ সাল থেকে যুক্তরাজ্যে চালু হচ্ছে নতুন ভিসা ‘স্কেল আপ’ উচ্চ শি‌ক্ষিত ও পেশাগতভাবে দক্ষ অভিবাসন প্রত্যাশীদের জন্য ‘স্কেল আপ’ নামে এই ভিসা আগামী বছর থেকে চালু করার ঘোষণা দি‌য়ে‌ছেন ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনাক। ব্রিটেনে ওয়ার্ক পার‌মিটসহ অন্যান্য পূর্ণকালীন কাজের ভিসার ক্ষে‌ত্রে স্পন্সরকারী প্রতিষ্ঠানের হোম অফি‌স থেকে স্পন্সরশিপ লাইসেন্স নেওয়া থাকতে হয়। ‘টি আর টু’ বা ব্রিটেনের বাই‌রে […]

» Read more
1 30 31 32 33 34 291