সিরিয়ায় ড্রোন হামলায় আল কায়দার শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ড্রোন হামলায় সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল-মাতার নিহত হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জন রিগসবি স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জানান, আল-কায়েদার শীর্ষ নেতা নিহত হওয়ায় সন্ত্রাসী সংগঠনটির বিশ্বে সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিত্র রাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার […]

» Read more

কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ হয়েছে দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক: গতকাল ২১ অক্টোবর (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন বলেন ,দক্ষিণ কোরিয়া প্রথমবার নিজেদের উদ্ভাবিত রকেট উৎক্ষেপণে সফলতা পেলেও কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য নির্ভুলভাবে লক্ষ্যে পৌঁছাতে পারিনি, তবে প্রথম পরীক্ষায় একটা অসাধারণ অর্জন। আমাদের এখনও অপূরণীয় লক্ষ্য রয়েছে, তা হলো কক্ষপথে নিরাপদে একটি ডামি স্যাটেলাইট বসানো। বিবিসি জানিয়েছে, নুরি নামের এই […]

» Read more

পিপিই হিজাবের নকশা এঁকেছেন যে মুসলিম প্রকৌশলী

নিউজ ডেস্ক: আমিনা শফিক,এক মুসলিম প্রকৌশলী। যিনি প্রকৌশল পেশায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করে প্রথম পিপিই হিজাবের নকশা এঁকেছেন। তিনি যুক্তরাষ্ট্রের বার্মিংহামের বার্মিংহামের পানির মান বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা । আমিনা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনে আমাকে অনেক অপারেশনের সাইটে যেতে হয়। একজন মুসলিম নারী হিসেবে তখন মাথা ঢেকে রাখা আমার জন্য কঠিন হত। তা অনেকটা চ্যালেঞ্জের ছিল। অনেক সময় মাথায় স্কার্ফ ছাড়াও […]

» Read more

বন্যা ও ভূমিধসে নেপালে ১০১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো ৪১ জনের মতো নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) কাঠমাণ্ডু পোস্টের প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য। দেশটির পুলিশের দেওয়া তথ্যমতে এক নম্বর প্রদেশেই মারা গেছেন ৬০ জন। সুদূরপশ্চিম প্রদেশে মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। বন্যাজনিত কারণে ৪০ জন আহত হয়েছে, তাদের […]

» Read more

তাইওয়ানের প্রতিরক্ষায় এগিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র – জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বেইজিং থেকে তাইওয়ানের দিকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ রয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন আয়োজিত টাউনহলে এক আয়োজনে বাইডেন বলেন, চীনের সার্বভৌমত্ব মেনে নিতে বেইজিং থেকে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর অভিযোগ করেছে তাইওয়ান। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষায় এগিয়ে আসবে।কারণ চীন ওই অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার […]

» Read more

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষে গোলাগুলি, নিহত ৪ আহত ৭

নিউজ ডেস্কঃ আজ শুক্রবার (২২ অক্টোবর) ভোরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই প্রতিদ্বন্দ্বী পক্ষে সংঘর্ষ ও গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত সাতজন। উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। হাতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় মুজিব নামে একজনকে অস্ত্রসহ আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। ১৮ নম্বর ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব […]

» Read more

ভলিবল খেলোয়াড়ের শিরশ্ছেদ করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের দখলে আফগানিস্তান চলে যাওয়ার পর দেশটির খেলোয়াড়দের মাঝে দুশ্চিন্তায় ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি আতংক দেখা দেয় নারী খেলোয়াড়দের মাঝে। এবার যেন সেটাই সত্যি হলো। আর তা হলো, আফগানিস্তানের জাতীয় ভলিবল দলের এক নারী খেলোয়াড়কে শিরশ্ছেদ করেছে তালেবানরা। এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের ফার্সি ভাষার সংস্করণে। এতে বলা হয়, ওই খেলোয়াড়ের নাম মাহজুবিন হাকিমি। […]

» Read more

সিরিয়ায় সামরিক বাসে বোমা হামলা, নিহত ১৪

নিউজ ডেস্ক: সিরিয়ার দামেস্কে একটি সামরিক বাসে বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। সিরিয়ার সরকারি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে। আজ সকালে দামেস্কের জিসর আল-রাইস সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে সংযুক্ত ২টি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। গাড়িতে আরেকটি বিস্ফোরক ডিভাইস ছিল। সেনাবাহিনীর প্রকৌশলীরা সেটিকে নিষ্ক্রিয় করেছেন। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, বাসের […]

» Read more

শ্রীলঙ্কায় গরু জবাই নিষিদ্ধ করছে সরকার

নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কায় গরু জবাই নিষিদ্ধের আইন সংশোধনের বিলের খসড়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। দেশটির সরকার বলছে, এই নিষেধাজ্ঞার ফলে শ্রীলঙ্কার গবাদি দুগ্ধশিল্প উপকৃত হবে।এখন খসড়া আইনটি অনুমোদনের জন্য এখন সংসদে তোলা হবে। শ্রীলঙ্কার মোট জনসংখ্যার ৭০ শতাংশই বৌদ্ধ ধর্মের অনুসারী।সেখানে ১০ শতাংশ মুসলমান। এছাড়া কিছু হিন্দু ও বৌদ্ধ গরুর মাংস খান। ২০০৯ সালে শ্রীলঙ্কায় গরু জবাই নিষিদ্ধ করার প্রথম […]

» Read more

শিগগির মেয়েদের শিক্ষা কাঠামো ঘোষণা করবে তালেবান : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান মেয়েদের শিক্ষা কাঠামো শিগগিরই ঘোষণা করবে তালেবান। জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তালেবান এমন একটি কাঠামো ঘোষণা করবে, যার আওতায় আফগান মেয়েরা খুব শিগগির দেশটির মাধ্যমিক স্কুলে ফিরতে পারে। আফগানিস্তানের ছেলেরা প্রায় চার সপ্তাহ ধরে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে। কিন্তু দেশটির মেয়েশিক্ষার্থীদের জন্য এখনো এ সুযোগ তৈরি হয়নি। গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক ওমর আবদি […]

» Read more
1 34 35 36 37 38 291