তাইওয়ানের প্রতিরক্ষায় এগিয়ে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র – জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বেইজিং থেকে তাইওয়ানের দিকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ রয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন আয়োজিত টাউনহলে এক আয়োজনে বাইডেন বলেন, চীনের সার্বভৌমত্ব মেনে নিতে বেইজিং থেকে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর অভিযোগ করেছে তাইওয়ান। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষায় এগিয়ে আসবে।কারণ চীন ওই অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের ক্ষেত্রে কৌশলগত অস্পষ্টতার নীতি অনুসরণ করে আসছে। চীনের আক্রমণের ক্ষেত্রে সামরিকভাবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে কি না, সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলা হচ্ছিল না।
২০২১ সালের আগস্টে মার্কিন এক কর্মকর্তা বলেছিলেন যে, প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন- তাইওয়ান হামলার শিকার হলে ওয়াশিংটন তাদের রক্ষা করার জন্য লড়বে; তবে তাইওয়ান সম্পর্কে নীতি পরিবর্তন হয়নি।
সূত্র: ডয়চেভেলে।

