মুসলিম বিশ্বের উচিত আফগানদের প্রতি সংহতি প্রকাশ করা: পাক পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল-উসাইমিনের সঙ্গে এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, মুসলিম বিশ্বের উচিত শান্তি, স্থিতিশীলতা ও উন্নত দেশ গঠনে প্রত্যাশী আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা। পাক পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন আলাপে দু’পক্ষ আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় পাক […]

» Read more

হঠাৎ সুর পাল্টালেন রশিদ খান! বললেন, “তালেবান ক্রিকেট ভালোবাসে”

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই দেশটির ক্রিকেট তারকা রশিদ খানকে দেখা গেছে চিন্তিত। পরিবার ও স্বজনদের নিয়েও তাকে দেখা গেছে উৎকণ্ঠিত। সোশ্যাল মিডিয়ায় আকুতিও জানিয়েছিলেন তিনি। তবে অল্প কয়েকদিনেই তালেবানের ব্যাপারে তার মতও বদলে ফেলেছেন তিনি। ক্রিকেটের নতুন সংস্করণ দ্য হান্ড্রেড খেলতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। তালেবান কর্তৃক আফগান দখলের প্রায় পুরোটা […]

» Read more

মাদক রোধ ও নারী অধিকারসহ তালেবানের ১০ প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানের হাতে কাবুল। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর দ্রুতই আফগানিস্তানের রাজধানী দখল করে সশস্ত্র অস্ত্রধারীরা। এরপর থেকে অনেকে মরিয়া চেষ্টা চালাচ্ছে যেকোনো মূল্যে দেশ ছাড়তে। কাবুল দখলের পর বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। এবার নিজেদের রক্ষণশীল মনোভাব থেকে অনেকটাই সরে এসেছে বলে দাবি করেছে তালেবান। তাদের দেওয়া প্রতিশ্রুতি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ কারো সঙ্গে শত্রুতা নয় কাবুল […]

» Read more

কোন দেশে কতজন আফগান শরণার্থী আশ্রয় পেল?

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন গত দুই দশক ধরে পশ্চিমাদের সহায়তা করা আফগান নাগরিকেরা। তাদের সঙ্গে ইউরোপ-আমেরিকায় গিয়ে ‘উন্নত জীবন’ গড়ার প্রত্যাশীরাও যোগ হয়েছেন বলে মনে করা হচ্ছে। এ ধরনের আফগান নাগরিকেরা প্রায় প্রতিদিনই ভিড় করছেন কাবুল বিমানবন্দরে। তাদের আশ্রয় দিতে রাজিও হয়েছে বেশ কিছু দেশ। দেখে নেওয়া যাক এ পর্যন্ত কোন দেশ […]

» Read more

প্রয়োজনে তালেবানের সাথে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জন্য একটি সমাধান খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাজ্য। প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে সরকার। শুক্রবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আফগান সংকটের একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে অবশ্য আফগানিস্তানের সরকার […]

» Read more

মার্কিনিদের পিটিয়েছে তালেবান: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ কাবুলের পতনের পর যেসব মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছিল তাদেরকে তালেবান গেরিলারা পিটিয়েছে। এমন অভিযোগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শুক্রবার এক ব্রিফিং অনুষ্ঠানে অস্টিন একথা বলেন। গতকালের ব্রিফিং অনুষ্ঠানে যোগ দেয়া কয়েকজন আইনপ্রণেতা এ তথ্য জানান। মার্কিন নাগরিকদের তালেবানের মারধরের ঘটনায অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। তবে কিভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক […]

» Read more

যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানের অর্থ ফেরত চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় আটকে পড়া আফগানিস্তানের অর্থ ফেরত দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। এই গোষ্ঠীর মুখপাত্র বলেছেন, আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের অর্থ আটকে দেয়া অত্যন্ত অন্যায়। আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এ খবর জানিয়েছে। আমেরিকায় থাকা আফগানিস্তানের অর্থ আটকে দেয়ার একই সময়ে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে আর্থিক সহযোগিতা করা হবে না বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ যে ঘোষণা দিয়েছে […]

» Read more

আফগান পতাকায় ‘কালিমায়ে তাইয়েবা’ যুক্ত করতে চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ ১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবানের-শাসন শুরু হয়। দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতায় ফিরে দেশটির জাতীয় পতাকা প্রতিস্থাপন করতে চায় তালেবানরা। তাদের প্রস্তাবিত পতাকার মাঝের সাদা অংশে লেখা থাকবে ইসলাম ধর্মের কালিমায়ে তাইয়েবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ।’ যার অর্থ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, মুহাম্মদ সা. আল্লাহর প্রেরিত রাসুল। তালেবানের এই সাদা পতাকা উড়ছে রাজধানী কাবুলের মসনদে। […]

» Read more

বিমান থেকে পড়ে আফগানিস্তানের জাতীয় যুব ফুটবল দলের খেলোয়াড়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে নেওয়ার পর দেশ ছাড়তে বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছিল। এ সময় বিমান থেকে পরপর ৩ জনকে পড়ে যেতে দেখেছে বিশ্ব। হতভাগ্য সেই ৩ জনের মধ্যে একজন জাকি আনওয়ারি। আফগানিস্তানের জাতীয় যুব ফুটবল দলের অন্যতম সদস্য হিসেবে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন জাকি। কাবুলের গাজি ন্যাশনাল স্টেডিয়াম যার ড্রিবলের ছন্দে মেতে উঠত, সেই ‘প্রমিসিং’ জাকির কী নিদারুণ […]

» Read more

কাবুলের দায়িত্ত্ব নিতে প্রস্তুত তুরস্ক: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিতে তুরস্ক এখনও প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। টেলিভিশনে দেওয়া এক ভাষণে গতকাল বুধবার তিনি একথা বলেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয়। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, তিনি তালেবান নেতাদের সঙ্গে আলোচনার […]

» Read more
1 42 43 44 45 46 291