কাজে যেতে হবে না, বাড়িতে বসেই বেতন পাবেন আফগান নারীরা: তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান পুরোদস্তুর তালেবানের দখলে চলে যায় গত ১৫ আগস্ট। এরপর কর্মজীবী নারীদের সাময়িকভাবে কর্মস্থলে যেতে নিষেধ করেছে তালেবান। তারা বলছে, আফগান নারীদের কাজে যেতে হবে না, তারা বাড়িতে বসেই বেতন পাবেন। তবে তাদেরকে চাকরিচ্যুত করা হবে না। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নারীদের ঘরে থাকার নির্দেশ দেয়া […]

» Read more

আফগানিস্তানের সাবেক মন্ত্রী এখন জার্মানিতে পিৎজা ডেলিভারি করছেন!

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সাবেক মন্ত্রী সৈয়দ আহমদ শাহ সাদাতকে সম্প্রতি জার্মানিতে দেখা গেছে। সেখানে তিনি লেইপজিগ শহরে পিৎজা সরবরাহের কাজ করছেন। বুধবার (২৫ আগস্ট) তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে কমলা রঙের পোশাক পরা, পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালাতে দেখা গিয়েছে। জানা গেছে, সৈয়দ আহমেদ শাহ সাদাত ২০১৮ সালে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনির মন্ত্রিসভায় যোগাযোগ ও […]

» Read more

আফগানিস্তানের মন্ত্রী-মেয়র-গোয়েন্দা প্রধান নিয়োগ দিলো তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর আজ মঙ্গলবার তালেবান নতুন অর্থমন্ত্রী, অন্তবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে। আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের তথ্যমতে দেশটির নতুন অর্থমন্ত্রী হিসেবে গুল আগা, অন্তবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম এবং গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নাজিবুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মুল্লাহ শিরিন রাজধানী কাবুলের গভর্নর এবং হামদুল্লাহ নোমানি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। […]

» Read more

পানির নিচে পার্ক বানিয়ে তাক লাগালেন ব্রিটিশ শিল্পী!

আন্তর্জাতিক ডেস্কঃ জলের নীচে যেন গাছপালা ঘেরা অসম্ভব সুন্দর মানব-নগরী। সিমেন্ট দিয়ে তৈরি গাছপালা, মূর্তি— কী নেই সেখানে! সিমেন্ট দিয়ে পানির নিচে পার্ক বানিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন যিনি, সেই শিল্পীর হাতে এ বার আরও এক বিস্ময় ভাস্কর্যের প্রকাশ ঘটল। সাইপ্রাসের আইয়া নাপার সমুদ্রসৈকতের কাছে পানির নিচে এই ভাস্কর্য ফুটিয়ে তুলেছেন ব্রিটিশ শিল্পী জাসন দিকেয়ারস টেলর। প্রকৃতির সঙ্গে মানব […]

» Read more

ক্ষেপনাস্ত্র কিনছে তুরষ্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক এবং রাশিয়া এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন একটি চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তির অধীনে আঙ্কারা মস্কোর কাছ থেকে নতুন করে আরো কিছু এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে। আজ সোমবার রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোজোবোরোনেক্সপোর্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মিখেয়েভ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মধ্যম থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তুরস্কের সঙ্গে শিগগিরই নতুন […]

» Read more

৩১ অগস্টের মধ্যেই সেনা ফেরাতে হবে, না হলে.. আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে এ বার আমেরিকাকে হুঁশিয়ারি দিল তালিবান। চুক্তি মেনে ৩১ অগস্টের মধ্যে আমেরিকার শেষ সেনাকে ফিরে যেতে হবে বলে সোমবার দাবি তুলেছে তারা। তালিবানের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চুক্তি অনুযায়ী ৩১ অগস্টের মধ্যে সেনা প্রত্যাহার সম্পূর্ণ না হলে তার পরিণতির জন্য আমেরিকাকে প্রস্তুত থাকবে হবে।’’ তালেবানের দপ্তরের মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তান থেকে […]

» Read more

তালেবানের উত্থানে বিপাকে ভারত, সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের দখলে নিয়েছে তালেবানরা। এতে বিপাকে পরেছে ভারত। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সাম্প্রতিক সংকট বিষয়ে আলোচনা এবং উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায় সক্রিয় সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে এ বৈঠক হবে। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, আফগানিস্তানের ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি […]

» Read more

আরবদের সামনে বিপর্যয়, ফুরিয়ে যাচ্ছে তেল সম্পদ-পানি

আন্তর্জাতিক ডেস্কঃ সারা পৃথিবীর তেলের বাজার নিয়ন্ত্রণ করে মধ্যপ্রাচ্য। তেল থেকেই তাদের সরকারি আয়-ব্যয় নির্বাহ হয়। উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসি ভুক্ত দেশগুলোর অর্থনীতির চাকা ঘোরে তেল সম্পদের শক্তিতে। তবে ধীরে ধীরে বদলে যাচ্ছে পরিস্থিতি। ফুরিয়ে আসছে মধ্যপ্রাচ্যের তেল সম্পদ। ফলে বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে টিকে থাকার জন্য এখন বিকল্প অর্থনীতির দিকে ঝুঁকতে হচ্ছে। […]

» Read more

তালেবানের আফগানিস্তান দখলের পর মুসলিম দেশগুলো যে প্রতিক্রিয়া দেখালো

talebanm

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানের আফগানিস্তান দখল ও কাবুলে চলমান ক্ষমতার লড়াই বিভিন্ন দেশ নিবিড়ভাবে পর্যালোচনা করছে। কাবুলে চলমান পরিস্থিতির ওপর নজর রাখছে ইসলামি দেশগুলোও। আফগানিস্তানে তালেবানের ক্রমবর্ধমান ক্ষমতার কারণে শিয়া অধ্যুষিত প্রতিবেশী ইরান উদ্বিগ্ন। শুক্রবার এক বিবৃতিতে তালেবানের কাছে কাবুল ও হেরাতে দূতাবাসকর্মীদের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে তেহরান। জুলাই মাসে তালেবানের একটি প্রতিনিধি দল তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। তালেবানের সঙ্গে […]

» Read more

তালেবানের বিজয়ের আনন্দ নয়, ভিডিওর প্রকৃত ঘটনা ভিন্ন

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণ নেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তালেবান যোদ্ধাদের কথিত এক নাচের ভিডিও ছড়িয়ে পড়ে। সেই নাচের ভিডিও ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এই ভিডিও কয়েক লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যায়, পশতুন ঐতিহ্যবাহী পোশাক পরা একদল লোক বন্দুক হাতে দলবদ্ধভাবে নাচছে। ক্যাপশনে বলা হয়, কাবুল জয়ের পর তালেবান যোদ্ধারা বিজয়ের আনন্দে নাচছে। তবে […]

» Read more
1 41 42 43 44 45 291